Author: MK Raj

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়। সেখানে লেখা হয়, ‘ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।’ এর আগেই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বুধবার (৩১ জুলাই) নরসিংদী পৌরসভার সামনে এক পথসভায় এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন ঘোষণা করব। আপনারা পাশে থাকলে সব দাবি আদায় করব ইনশাআল্লাহ।’ দলীয় নেতারা বলছেন, এই ইশতেহার হবে ভবিষ্যতের…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন। দলের পক্ষ থেকে আমিরে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। এর আগে জামায়াত আমিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম অস্ত্রোপচার পরিচালনা করেন। সার্জারি চলে দুপুর ১২টা…

Read More

ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে—কোট পিন বা প্রতীক ব্যবহার করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে ছাত্রদলের কোনো নেতা বা কর্মী জড়িত নয় এবং এ ধরনের কাজ পুরোপুরি নিষিদ্ধ। সম্প্রতি কিছু ব্যক্তিকে ছাত্রদলের লোগো বা ধানের শীষের প্রতীক সংবলিত কোট পিন পরিহিত অবস্থায় টাকা তুলতে দেখা গেছে। ছাত্রদল এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা হিসেবে দেখছে। আগামীকাল ৩ আগস্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশকে কেন্দ্র করে বা পরবর্তীতেও কেউ যদি এ ধরনের কাজ করে থাকেন বা করতে দেখা যায়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করার অনুরোধ জানানো হয়েছে। যদি তারা নিবৃত্ত না হয়, তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ…

Read More

মালয়েশিয়ার কুয়ান্তান মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান শহরের উপকূলীয় মহাসড়কে। নিহতরা হলেন—মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন—মো. হাবিব বিশ্বাস (৪৫) এবং মণীরাম চন্দ্রবাস (৪০)। স্থানীয় গণমাধ্যম ‘বেরিতা হারিয়ান’-এর বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান মো. আদলি মাত দাউদ জানান, প্রাথমিক তদন্তে…

Read More

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফের আলোচনায় ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী। গণিত বিভাগের ছাত্রী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এই ঐশীর বিরুদ্ধে অভিযোগ—তিনি মাস্টার্সের মিডটার্ম পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছেন! এই অভিযোগে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে তিন সদস্যের তদন্ত কমিটি। তবে ছয় মাস পার হলেও এখনও প্রতিবেদন জমা পড়েনি। এতে উত্তেজিত সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার সূত্রপাত ঘটে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা থেকে। ঐশীর সহপাঠীরা জানিয়েছেন, তিনি পরীক্ষার হলে উপস্থিত ছিলেন না। কিন্তু ফলাফল প্রকাশে দেখা যায়, তিনি পাস করেছেন! তদন্ত কমিটির কাজ দীর্ঘায়িত হওয়ায় প্রশাসনের নিরবতায় হতাশ শিক্ষার্থীরা বলছেন, এটা সরাসরি একটি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সীমান্তের কাছে দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক “উসকানিমূলক ও হুমকিসুলভ” বক্তব্যের জবাব হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, “মেদভেদেভের বিবৃতি ছিল মারাত্মক উসকানিমূলক। শব্দের প্রভাব অনেক বড়, এটি আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। আমি আশা করি, আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।” তিনি আরও বলেন, “একটা হুমকি এসেছে, এবং সেটা মোটেও ভালো লাগেনি। তাই মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থে আমাকে সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে।” তবে সাবমেরিন…

Read More

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই একে একে ঘটনাস্থলে ছুটে যায় ১১টি ইউনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, “সকাল ১০টার দিকে আমাদের কাছে খবর আসে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। এরপর দ্রুত একে একে ১১টি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।” তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি। এ…

Read More

রাজনৈতিক অঙ্গনে নারীদের ‘সিস্টেমেটিক্যালি সাইডলাইন’ করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার দাবি, কমিটি গঠন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সাইবার বুলিং—সবখানেই নারীদের সরিয়ে রাখার পরিকল্পিত প্রচেষ্টা চলছে। শুক্রবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে আয়োজিত “মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়” শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেন সামান্তা। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় যুবশক্তি। সামান্তা বলেন, “জুলাই আন্দোলনে দেশের প্রতিটি জেলায় মেয়েরা সামনে ছিলেন। কিন্তু আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রতিটি কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি বাদ দেওয়া হয়েছে। এমনকি সাইবার বুলিংয়ের মাধ্যমে দেখানো হচ্ছে, মেয়েরা রাজনীতিতে অনিরাপদ।” তিনি আরও বলেন, “আমাদের…

Read More

নিউ ভিক্টোরিয়া হসপিটালের বাসস্টপে অপেক্ষমাণ তারেক রহমানের ছবি ভাইরাল—নেটিজেনদের প্রশংসায় ভাসছে সরল জীবনযাপন। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিগুলো নিউ ভিক্টোরিয়া হসপিটাল সংলগ্ন একটি লোকাল বাসস্টপ থেকে তোলা। একটি ছবিতে দেখা যায়, তিনি সাধারণ যাত্রীর মতো বাসের জন্য অপেক্ষা করছেন, মোবাইল ফোনে কিছু একটা পড়ছেন। পেছনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাসের গন্তব্য লেখা: ‘কিংস্টন’। অন্য ছবিগুলোতে দেখা যায়, তিনি একটি লোকাল বাসে উঠছেন এবং একটি বাস থেকে নেমে যাচ্ছেন। এমন সাধারণ মানুষের মতো জীবনযাপনের দৃশ্য দেখে বিস্মিত এবং মুগ্ধ নেটিজেনরা। তাদের ভাষায়, “দলের শীর্ষ পদে থেকেও তিনি কখনো ভিআইপি সুবিধা নেননি।…

Read More

গাজার মাটিতে আরও এক রক্তাক্ত দিন। ইসরায়েলি বোমার আঘাতে মাত্র একদিনেই ঝরে গেল আরও ৮৩টি প্রাণ।নতুন এই মৃত্যুর সাথে সাথে, চলমান অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬০ হাজার ৩৩২। আহত হয়েছেন আরও প্রায় দেড় লাখ মানুষ। এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানায়—বেশিরভাগ হতাহতই সাধারণ মানুষ, যাদের অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম, নেই প্রয়োজনীয় মানবশক্তিও। অবস্থা আরও করুণ হয়ে উঠেছে যখন জানা যায়, ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপরও হামলা চালানো হয়েছে।শুধু শুক্রবারেই ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় নিহত হয়েছেন ৫৩ জন ফিলিস্তিনি, আহত আরও ৪০০। সবচেয়ে মর্মান্তিক সত্য হলো—এই যুদ্ধের…

Read More