Author: MK Raj

বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি আর এরসঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে…

Read More

রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে কার্যত অর্থায়ন করছে ভারত—এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার রবিবার এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া থেকে ভারতের তেল কেনা এখন আর “গ্রহণযোগ্য” নয়। এই মন্তব্যের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নয়াদিল্লির ওপর চলমান চাপ—যাতে ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ করে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই অভিযোগ এমন সময় এলো, যখন রাশিয়া-ভারতের দীর্ঘমেয়াদি জ্বালানি সম্পর্ককে ঘিরে পশ্চিমা বিশ্বে সমালোচনা তীব্র হচ্ছে। ভারত চীনের কাতারে? ট্রাম্প প্রশাসনের বিস্ময়ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মিলার বলেন, “মানুষ অবাক হবে জেনে, ভারত রাশিয়ার তেল কেনায় এখন চীনের পাশে…

Read More

গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে হত্যাকাণ্ডে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সরকার পতনের পর ১১ মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে দায়ের হয়েছে ৭৬১টি মামলা। এতে আসামি করা হয়েছে ১,১৬৮ জন পুলিশ সদস্যকে, যাদের মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহিতে তেমন অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছে সংস্থাটি। কিছু কিছু বিভাগীয় পদক্ষেপ থাকলেও সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি স্পষ্ট বলে মনে করছে টিআইবি। সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে…

Read More

ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর অভিযোগ, যা বললেন সাদিক কায়েমনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচাতে সহায়তা করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। রোববার রাত ৯টার দিকে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের। যদিও পরবর্তীতে এসব অভিযোগের জবাব দিয়েছেন সাদিক কায়েম। একই দিন দিবাগত রাত ১২টা ৫৫ ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক দাবি করেন, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা। বিষয়টির ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্টও দেন তিনি। সাদিক কায়েমের…

Read More

বাংলা ভাষাকে “বাংলাদেশের জাতীয় ভাষা” বলে উল্লেখ করায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই মন্তব্যকে “অপমানজনক, দেশবিরোধী এবং অসাংবিধানিক” আখ্যা দেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই সূত্রে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। বিতর্কের সূত্রপাত হয় দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো একটি চিঠি ঘিরে, যা ‘ফরেনার্স অ্যাক্ট’-এর আওতায় করা এক মামলার তদন্তের প্রসঙ্গে লেখা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। মমতা বলেন, “দেখুন কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করেছে! এটি বাঙালিদের চরম অপমান।” তিনি আরও বলেন, “বাংলা শুধু আমার মাতৃভাষা নয়,…

Read More

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক একবছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে– ১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক২। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার৪।…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবো। রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে। নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে একটি নতুন সুযোগ এসে উপস্থিত হয়েছে, আমাদের এই বাংলাদেশকে নতুন করে…

Read More

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে ই-ভিসা ব্যবস্থা চালু করেছে দেশটি। এর ফলে গত ১৫ জুলাই থেকে যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার আবেদন করেছেন, তারা পাসপোর্টে আর ভিসার স্টিকার বা ভিনিয়েট পাবেন না। তবে, আপনি যদি শিক্ষার্থী ডিপেন্ডেন্ট হন অথবা স্পন্সরকৃত শিক্ষার্থী অথবা কর্মী ছাড়া অন্য কোনও ক্যাটাগরির ভিসার আবেদন করেন, তাহলে এখনও পাসপোর্টে স্টিকার ভিসা পাবেন। দেশটির সরকার বলেছে, ভিসা স্টিকারের পরিবর্তে চালু হওয়া ই-ভিসা সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্য ইতোমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (বিআরপি) বাতিল করে দিয়েছে এবং…

Read More

নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ক্যারোলিনে মুখ, মস্তিষ্ক এবং তার ঠোঁট যেভাবে নড়ে যেন মনে হয় তিনি একজন মেশিনগান। সংবাদমাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এমন অদ্ভুদ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “ক্যালোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। এটি হলো সেই মুখ, সেই মস্তিষ্ক, সেই ঠোঁট, এগুলো যেভাবে নড়ে… এগুলো এমনভাবে নড়ে যেন তিনি একজন মেশিনগান।” ট্রাম্প আরও বলেন, “তিনি একজন তারকা। তিনি অসাধারণ মানুষ। আমার মতে তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ ছিল না। তিনি অসাধারণ।” ২৭ বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, নতুন বাংলাদেশের যে ইশতেহার আজ ঘোষণা করা হচ্ছে, সেটি হবে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা। সংকট থেকে উত্তরণের প্রতিটি পথ ওই ইশতেহারের মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানান তিনি। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, “আমরা সব ধর্ম, জাতিসত্তা ও নারী-পুরুষ নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এনসিপি কারও পিছনে পড়ে থাকতে চায় না—আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।” তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটা দৃঢ় প্রতিজ্ঞা থেকেই বাস্তবায়ন করা হবে—ইনশাল্লাহ।” দলের পক্ষ থেকে…

Read More