Author: MK Raj

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারে আমাদের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি সমাজে এক নতুন সংকটের জন্ম দিয়েছে তা হচ্ছে গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন যে কোনো তথ্য মুহূর্তেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। এই গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। ফলে গুজব আর নিছক ভুল তথ্যের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সামাজিক অস্থিরতা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে। এই বাস্তবতায় গুজব প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সচেতন ডিজিটাল নাগরিক। গুজব ছড়ানোর সবচেয়ে বড় শক্তি হলো আমাদের অসচেতনতা ও আবেগপ্রবণতা। কোনো তথ্য চমকপ্রদ, ভয়াবহ বা আবেগী হলে আমরা যাচাই না করেই তা শেয়ার করে…

Read More

এ বছর রমজান শুরু হবে কবে এবং শুরুর দিনটি বৃহস্পতিবার হবে নাকি শুক্রবার? মুসলিম বিশ্বের এমন কৌতূহল নিয়ে জ্যোতির্বিদরা বিশ্লেষণ করে বলছেন, যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ঘোষণা করে, সেখানে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার। বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে বুধবার, ১৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হবে। এসব দেশে স্থানীয় পর্যবেক্ষণ ও আবহাওয়ার ওপর নির্ভর করে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার ২০ ফেব্রুয়ারি। আমিরাতে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ…

Read More

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মাহমুদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, খালেদ সকালে জোহানেসবার্গ শহর থেকে এলিছপার্ক ইন্ড স্ট্রিটে গাড়ি পার্কিংয়ে প্রবেশ করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জোহানেসবার্গ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালেদ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা লালা বাজার অলংকারী ইউনিয়ন টেংরা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ আফ্রিকা প্রায় ১৫ ধরে বসবাস করছিলেন। এখানে তিনি তার মামার প্রোপার্টি ব্যবসা দেখাশোনা করতেন। গত বছর দেশে গিয়ে বিয়ে করেন। দেশে মা-বাবা, স্ত্রী ও তিন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেল হ্যাকের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হ্যাক হওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে একটি ‘আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়েছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানায় গিয়ে এই জিডি করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। আজ (রোববার) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গত রাতে জিডি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই জিডি…

Read More

বাংলাদেশি চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় জুটি নাইম ও শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। যদিও বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে নিশ্চিত করেন তারা, তবে বিয়েটি অনুষ্ঠিত হয় গত বছরের ২৪ ডিসেম্বর। চিত্রনায়িকা শাবনাজ জানান, গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মাহাদিয়ার বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়। তিনি বলেন, মেয়ে ও জামাইয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করেছেন তারা। জানা গেছে, পারিবারিক পরিসরেই বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। মাহাদিয়ার জীবনসঙ্গীর নাম ইহসান মনসুর চৌধুরী। দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈমও। তিনি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ…

Read More

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ই-মেইলগুলোতে দেখা যায় ২০১৭ সালে নরেন্দ্র মোদির ইসরাইল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ এপস্টেইন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি…

Read More

অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলির নতুন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেন রাজামৌলি; যা নিয়ে বর্তমানে দর্শকদের মাঝে বেশ উত্তেজনা দেখা গেছে। সিনেমার পোস্টারে দেখা যায়, পৃথিবীর বুকে বিশাল সব পাথর আছড়ে পড়ছে। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘৭ এপ্রিল, ২০২৭… #VARANASI’। অর্থাৎ ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। জানা গেছে, সিনেমাটি মূলত একটি ‘গ্লোবাল ট্রটার’ বা বিশ্বভ্রমণ ভিত্তিক অ্যাডভেঞ্চার ঘরানার গল্প হবে। তারকা বহুল কাস্টিং সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। তার…

Read More

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে জামায়াতের ইউনিয়ন আমিরসহ ১০ জন ও বিএনপির ৫ কর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত জামায়াতের ২ জনকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে এ ঘটনায় একে অপরকে দুষছে দুই দলের নেতাকর্মীরা। জামায়াতের আহতদের মধ্যে মধ্যে রয়েছেন, টগবী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিম,কর্মী মো. ফয়জুল্লাহ, মো. ইমন, শাহেল আলম, মো. রাইহান, মো.…

Read More

পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি গত বছরই পদত্যাগের মাত্র ২০ দিন পর বাসা ছেড়ে দিয়েছেন বলে জানান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, সরকারি নিয়ম অনুযায়ী ২ মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরে গতবছরই বাসা ছেড়েছি। অথচ এটা নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম। এনসিপির মুখপাত্র আরও লেখেন, আমার পলিটিক্যাল আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট দেন সৎসাহস থাকলে। আপনাদের দখলে মিডিয়া আছে…

Read More