Author: MK Raj
ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে ‘অন্যায্য’ এবং ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত থাকবে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (EU)। তেল, গ্যাস, কয়লা, সার, যন্ত্রাংশ থেকে শুরু করে বহু পণ্যে নিষেধাজ্ঞা চলমান। তবে ভারতের দাবি, এসব নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপ নিজেরাই রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬ হাজার ৭৫০ কোটি…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় সাক্ষী হিসেবে তিনি তার জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেছেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো রিলিজ নো ট্রিটমেন্ট’ নির্দেশ দিয়েছিলেন। আল ইমরান নিজে এই নির্দেশ শুনেছেন বলে জানান। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দেওয়া জবানবন্দিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান বলেন, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।’
প্রবল বর্ষণ এবং তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও ভূমিধসে গত ২০ জুলাই থেকে ৩ আগস্ট— ১৪ দিনে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য হিমাচলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮৪ জন। এছাড়া বন্যা ও ভূমিধসের জেরে রাজ্যের ৩০৫টি জাতীয় মহাসড়কসহ ৩০৯টি সড়ক পুরোপুরি বন্ধ আছে। গত দু’সপ্তাহ ধরে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের জেরে রাজ্যজুড়ে পানি সরবরাহ সংক্রান্ত ২৩৬ জলাধার এবং ১১৩টি বিদ্যুৎ সরবরাহ ট্রান্সফরমার ধ্বংস হয়ে গেছে। ফলে রাজ্যের বহু এলাকায় দেখা দিয়েছে পানি ও বিদ্যুৎ সংকট। নিহতদের মধ্যে ১০৩ জন মারা গেছেন ভূমিধস (১৭ জন), আকস্মিক বন্যা (৮ জন), মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট-১৭ জন), বিদ্যুৎপৃষ্ট (৭ জন) বন্যার পানিতে ডুবে যাওয়া (২০…
শিক্ষা ব্যবস্থার ইসলামিকরণসহ বেশ কিছু দাবি জামায়াতের
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের একটি প্রতিনিধি দল। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও ইসলামিকরণের লক্ষ্যে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছে দলটি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। অনৈতিক ও ইসলামবিরোধী শিক্ষানীতি যুব সমাজ ও জাতির ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছিল। আমরা এসব বিষয়ে ঘণ্টাখানেক ধরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি আরও বলেন, আমাদের প্রথম দাবি ছিল দেশের…
৫ আগস্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বরাবরের মতোই সরকার সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছায়নি, তবে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। মব বা সহিংসতার ঘটনা আগের চেয়ে কমেছে।” তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকে এক বছরে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, যদিও পুরোপুরি সন্তোষজনক বলা যাচ্ছে না। স্বাধীনতার পর থেকে কখনোই আমরা পারফেক্ট পরিস্থিতি পাইনি। তবে চেষ্টা চলছে। ভবিষ্যতের…
অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের অবরোধকেই দায়ী করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল। তার মতে, গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এই অবরোধ। সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিন সফর শেষে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চল্যান্ডফাঙ্ক-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা অনেক দিন ধরে দেখছি—ইসরায়েলের কার্যত অবরোধ গাজায় দুর্ভিক্ষ তৈরি করছে। মানুষ মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, পানি ছাড়াই দিন কাটাচ্ছে।” তিনি জানান, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলেন, এখন একটি মৌলিক পরিবর্তন প্রয়োজন। তিনি আশা করেন, তার বার্তা ইসরায়েল শুনেছে এবং বুঝতেও পেরেছে। ভাডেফুল সতর্ক করেন, গাজা…
যুক্তরাষ্ট্রে সাবেক স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরে বেড়ানোর ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকেই বলছেন— পুরনো মান-অভিমান ভুলে নতুন করে পথচলায় নেমেছেন শাকিব-বুবলী। এই ঘটনার মধ্যেই আলোচনায় যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শাকিব খান দুই স্ত্রী এবং দুই সন্তানকে নিয়েই চলার চেষ্টা করছেন। কিন্তু এমন এক ফ্যাসাদে পড়েছেন, যেখানে দায়িত্ব পালন করেও কাউকে খুশি রাখতে পারছেন না। অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আবার আমি যত মেধাবী, ততো…
সাতক্ষীরা সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রক্তাক্ত হলেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি শেখ আলমগীর হোসেন আলম (৩৫), যিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। তার বাড়ি লক্ষীদাঁড়ি গ্রামে। জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টিতে তার মাছের ঘের প্লাবিত হয়ে যাওয়ায় সে ভোরবেলা নেট দিয়ে ঘের বাঁধতে গিয়েছিলেন। খালের শূন্যরেখার কাছে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা হঠাৎ করেই তাকে লক্ষ্য করে ছররা গুলি ছুঁড়ে দেয়। এতে আলমগীরের মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর…
নেইমারের পর এবার কি ব্রাজিল পাচ্ছে আরেক জাদুকর? মাত্র ১৩ বছর বয়সেই ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছেন কাউয়ান বাসিলে। বেড়ে ওঠা সান্তোসে, আর বাবা আন্দ্রেজিনহো নিজেও ছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার। ফুটবলীয় প্রতিভায় অনেকেই বলছেন, বাসিলেই হতে পারেন ব্রাজিলের ‘পরবর্তী নেইমার’। ৮ বছর বয়সে প্রথমবার নজরে আসেন বাসিলে। আর তখন থেকেই তাকে স্পন্সর করে আসছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। এটাই ছিল প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তি। যেখানে নেইমার চুক্তি করেছিলেন ১৩ বছর বয়সে, মেসি ১৫ তে। সেই রেকর্ড ভেঙেই আলোচনায় বাসিলে। তার ড্রিবলিং, নিখুঁত পাসিং ও সহজাত গোল স্কোরিং দক্ষতা দেখে ফুটবল বিশ্লেষকেরা বলছেন, নেইমারের সঙ্গে তুলনা অমূলক নয়।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.