Author: MK Raj

চট্টগ্রাম, ৫ আগস্ট —“আপা আর আসবে না, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন”—এই মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিলেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত “জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়” তিনি এই বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে এসপি সানতু বলেন, “ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন—আপা আর আসবে না, কাকা আর হাসবে না।” তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুরা পুনরায় সংঘবদ্ধ হয়ে উঠছে, এবং এটা কেবল একটি সাইবার যুদ্ধের অংশ। “আপনাদের এখন ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। ভাইদের ভুল বুঝবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে,” —জানান তিনি। এসপি সানতু দৃঢ়…

Read More

প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে ৫৭ কোটি ৭০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদের মালিক হয়েছেন এবং তা দখলে রেখেছেন। এছাড়া নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবে মোট ২৯ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৪২৬ টাকা জমা এবং ২৭ কোটি ৯৫ লাখ…

Read More

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান। এতে পাইলট, সহ-পাইলটসহ মোট চারজনই প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৪ মিনিটে, অ্যারিজোনার নাভাজো নেশন এলাকার বিমানবন্দরে। সিবিএস নিউজের বরাত দিয়ে জানা গেছে, বিমানটি ছিল সিএসআই এভিয়েশনের তৈরি ‘বিচক্র্যাফট কিং এয়ার ৩০০’ সিরিজের একটি ডুয়েল প্রপেলার উড়োজাহাজ। জরুরি চিকিৎসাসেবা দিতে বিমানটি নাভাজো নেশন এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে নিউ মেক্সিকোর আলবুকার্কের উদ্দেশে রওনা হয়। যাত্রীদের মধ্যে ছিলেন একজন পাইলট, একজন সহ-পাইলট এবং দুজন চিকিৎসাকর্মী। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিস্ফোরিত হয়ে রানওয়ের ওপর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি অবতরণের চেষ্টা করছিল—যা থেকে ধারণা করা হচ্ছে,…

Read More

আগামী শুক্রবার বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান। তিনি জানান, আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।

Read More

দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে ৫ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, “গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। তিনি বলেন, নির্বাচনের সময় হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারিকে নির্ধারণের ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করবে। বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর এই দেশের মানুষ এক ভয়াবহ…

Read More

গাজার ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আকাশ থেকে ত্রাণ ফেলার সময় বাক্সের আঘাতে মারা গেছেন ফিলিস্তিনি এক নার্স, ওদাই আল-কুরআন। সোমবার (৪ আগস্ট) এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৫ আগস্ট) মিডলইস্ট আই ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, ওদাই আল-কুরআন বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহের অপেক্ষায় ছিলেন। কিন্তু একটি ত্রাণবাহী বাক্স তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দ্য ইনডিপেনডেন্ট জানায়, সময়মতো সরে যেতে না পারায় ওদাই বাক্সের নিচে চাপা পড়েন। ওদাইয়ের চাচাতো ভাই মু’তাসিম বলেন, “সে বিবাহিত, দুই সন্তানের বাবা। গত চার মাস ধরে অনাহারে ছিল, গাজার বহু…

Read More

নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। ওমান প্রবাসী মো. বাহার উদ্দিনকে নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), তার মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮), বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। জানা গেছে, একটি প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন কয়েকজন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে…

Read More

সাংবাদিকদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনাদের বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই। আপনারা দেশের সাংবাদিক হন, জনগণের সাংবাদিক হন, মানুষের সাংবাদিক হন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা। তিনি বলেন, সাংবাদিকতার নামে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়ায়, তারা আসলে সাংবাদিক না। তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটি ব্যক্তির পক্ষে, একটি দলের পক্ষে অবস্থান নেয়– তারা সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে পড়ে না। তারা হয়ে গেছে দলীয় কর্মী। এই জিনিসগুলো আপনাদের অনুধাবন করতে হবে। আমাদের যেন তাদের মতো চলতে না হয়, সেটাও মাথায় রাখতে হবে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশে অতিথির বক্তব্যে এসব কথা…

Read More

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি পুনর্দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলবেন। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা বলেন, “নির্ধারিত হয়ে গেছে— আমরা গাজা পুরোপুরি দখল করব এবং হামাসকে পরাজিত করব।” তবে ইসরায়েলি সেনাবাহিনীপ্রধান ও অন্য সামরিক কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন এমন খবরে ওই কর্মকর্তা বলেন, “সেনাপ্রধানের যদি এটা পছন্দ না হয়, তাহলে তার পদত্যাগ করা উচিত।” এদিকে এই প্রস্তাব ঘিরে গাজায় আটক থাকা বন্দিদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধারণা করা…

Read More