Author: MK Raj

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কিছু ঘণ্টার মধ্যেই ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে জড়িত দেশগুলোর বিরুদ্ধে এবার ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলেন তিনি। চীনের নামও উঠে এসেছে ট্রাম্পের হুঁশিয়ারিতে। হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,“মাত্র আট ঘণ্টা হয়েছে। এখনো অনেক কিছু বাকি। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।” বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমাতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট— আগামীতেও আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভারতের ওপর নতুন…

Read More

দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় উত্তাল বাঙালি সমাজ। এবার এই প্রসঙ্গে সোচ্চার হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন— এমন ভাষাগত অজ্ঞতা প্রশাসনের পক্ষে লজ্জাজনক। সম্প্রতি দিল্লি পুলিশ সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে ৮ জন যুবককে আটক করে। তাদের কাছ থেকে যে নথি উদ্ধার হয়, তা বাংলা ভাষায় লেখা ছিল। সেই নথি অনুবাদের প্রয়োজনীয়তা জানিয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি অনুরোধপত্র পাঠানো হয়, যেখানে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়। এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী রূপম ইসলামসহ বহু বিশিষ্টজন। এবার…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিকভাবে পঠিত জুলাই ঘোষণাপত্রে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের নৃশংস গণহত্যার বিচারের কোনো প্রতিশ্রুতির উল্লেখ না থাকায় হতাশা ও বিস্ময় ব্যক্ত করেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা। বুধবার (৬ আগস্ট) বিকেলে সংবাদমাধ্যমে এক বিবৃতিতে হতাশা ও ক্ষোভের কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বলেন, মূলত শাপলা চত্বরের গণপ্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়েই জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও তৌহিদি জনতা দলে দলে ঝাঁপিয়ে পড়েছিল। অকাতরে রক্ত দিয়েছে; জান দিয়েছে। অথচ জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দূরের কথা, কোনো উল্লেখই নেই! ঘোষণাপত্র পাঠকালে হেফাজত নেতৃবৃন্দ উপস্থিত…

Read More

চট্টগ্রামে বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টিতে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা এলাকায় সড়ক দেবে গেছে। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে; সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কে গাড়ির সংখ্যাও কম। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় বলেন, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার…

Read More

যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। বুধবার (৬ আগস্ট) এ ঘটনা ঘটে। অভিযুক্ত অজিয়ার রহমান জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি। এ ঘটনায় অজিয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস। গত ৪ আগস্ট চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা রেকর্ড করায় কেশবপুর থানায় ঢুকে পুলিশ সদস্যদের হুমকি ও হট্টগোল করেন জামায়াতের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি…

Read More

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কৃষিকাজের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ ভয়াবহভাবে সংকুচিত হয়ে মাত্র ২.৩ বর্গকিলোমিটারে এসে ঠেকেছে— যা গাজার মোট ভূমির মাত্র ১.৫ শতাংশ। এমনই এক উদ্বেগজনক তথ্য জানাল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট জরিপ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জুলাই পর্যন্ত গাজার ৮.৬% জমি প্রবেশযোগ্য থাকলেও, তার সিংহভাগই ক্ষতিগ্রস্ত, এবং মাত্র ১.৫% এখনো কৃষিকাজের উপযোগী। জাতিসংঘের তথ্যমতে, গাজার ১২.৪% কৃষিভূমি তাত্ত্বিকভাবে অক্ষত থাকলেও তা নাগালের বাইরে রয়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো— ৮৬.১% জমিই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, যেখানে আর কোনো ফসল উৎপাদনের সম্ভাবনা নেই। এফএওর মহাপরিচালক কু দোংইউ বলেন, “মানুষ শুধুমাত্র খাবারের অভাবে নয়,…

Read More

বিএনপির কর্মসূচিকে ঘিরে আজ বুধবার রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন ও শান্তিনগর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি। নয়াপল্টনে আজ দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এর ফলে নয়াপল্টন থেকে বিজয়নগর, শান্তিনগর, পুরানা পল্টন মোড়ের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় যানবাহন প্রায় দুই ঘণ্টা ধরে চলাচল করতে পারেনি। অবশ্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন বলে…

Read More

আগামী রমজানের আগে নির্বাচন করার জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার চিঠি পাবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোট গ্রহণের তারিখ থেকে মাস দু-এক আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। সিইসি নাসির উদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা একটি চিঠি দেবেন। আমরা প্রত্যাশা করছি, দ্রুত সময়ের মধ্যে চিঠি পেয়ে যাব। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দু-এক আগে তফসিল ঘোষণা করা হবে।’ সিইসি বলেন, ‘দ্রুত চিঠি…

Read More

শুধু অভিজ্ঞতা নিতে নয়, এবার অস্ট্রেলিয়ায় ট্রফি জেতার লক্ষ্য নিয়েই যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে দলটি। মোট ১১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দলসহ অস্ট্রেলিয়ার রাজ্য ও বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজির দলগুলো। ফলে প্রতিযোগিতাটি হতে চলেছে উচ্চমানের ও চ্যালেঞ্জিং। মিরপুরে এক সংবাদ সম্মেলনে সোহান বলেন, “অনেক ভালো দল খেলবে—পাকিস্তানি দল, নেপাল জাতীয় দল। খুব প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে ভালো কিছু করার বড় সুযোগ এটা।” শুধু শেখার লক্ষ্য নিয়ে নয়, জয়ের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। “লার্নিং প্রসেস কথাটায়…

Read More

মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই- বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তারেক…

Read More