Author: MK Raj

ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমোদন আর দেবে না জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, পরিবর্তি সিন্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ট মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সমারিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, “বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে, তাতে কীভাবে হামাসকে গাজা থেকে বিদায়…

Read More

চীনের দক্ষিণাঞ্চলীয় গানসু ও গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণ, হঠাৎ সৃষ্ট বন্যা ও ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। শুক্রবার (৯ আগস্ট) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুই প্রদেশে রেকর্ড ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে গানসুর ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া ও বাইয়িন জেলায় বন্যা দেখা দেয়। ইউঝৌংয়ের জিংলং পার্বত্য এলাকার চারটি গ্রাম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত চার হাজার মানুষকে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গানসুর উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধস ও বন্যায় বন্ধ রয়েছে বহু সড়ক।…

Read More

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের মধ্যে একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া হতে গ্রেপ্তার করা হয়। শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যতম আসামি মো. ফয়সাল হাসানকে (২৩) নগরীর ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল হাসান পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের…

Read More

রমজানের আগে নির্বাচন দেওয়াকে জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, দেশের মানুষ এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আছে, যা পূরণে সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্ত হয়ে নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার চিঠির পর নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও কমিশন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দেবে।এ লক্ষ্যে বিএনপি সব ধরনের সার্বিক সহযোগিতা করবে। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে সাংবাদিকদের…

Read More

বাংলাদেশের নারী ফুটবলের ধারাবাহিক অগ্রযাত্রায় মুগ্ধ বিশ্বের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিশেষ পোস্টে এই সাফল্যকে তুলে ধরেছে সংস্থাটি। পোস্টে ফিফা লিখেছে— “১০০-এর কাছাকাছি!” বাংলাদেশ নারী দল ইতিহাসে প্রথমবার এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছে। এরই ধারাবাহিকতায় ফিফা/কোকা-কোলা নারী র‍্যাংকিংয়ে বিশাল উন্নতি হয়েছে লাল-সবুজের মেয়েদের। এখন তাদের সামনে রয়েছে বিশ্বকাপের সম্ভাবনা। ফিফা ছয়টি ফটোকার্ড প্রকাশ করে জানিয়েছে, বাংলাদেশ এখন ফিফা নারী র‍্যাংকিংয়ের সবচেয়ে বড় উন্নতি অর্জনকারী দল। ২০২৩ সালের আগস্টে যেখানে অবস্থান ছিল ১৪২, সেখান থেকে ২০২৫ সালে উঠে এসেছে ১০৪-এ। ফিফা জানায়, বাংলাদেশ এতদিন এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাইয়ে কখনোই ম্যাচ…

Read More

জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি দক্ষিণ বা উত্তরপন্থি নয় বিএনপি বাংলাদেশপন্থি বা মধ্যপন্থি দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। নিহত মাসুমার ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমানজামায়াতকে একাত্তরের ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানসরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে সালাহউদ্দিন…

Read More

জামায়াতকে একাত্তরের ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালে করা ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ১৯৭১-এ আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় আপনাদের…

Read More

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাহিদাপত্রের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আজ (বৃহস্পতিবার) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Read More

টানা বৈরী আবহাওয়া এবং সমুদ্রে পর্যাপ্ত মাছ না পাওয়ায় হতাশায় ডুবে ছিল জেলে, ট্রলার মালিক ও আড়ৎদাররা। কিন্তু গতকাল বুধবার থেকে হঠাৎ করে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়তে শুরু করে সমুদ্রের কাঁচা সোনা ইলিশ মাছ। দক্ষিণাঞ্চলের বৃহত্তর মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের ঘাটগুলোতে অধিকাংশ ট্রলারেই দেখা গেছে ইলিশের। এরই মধ্যে একটি ট্রলার ৬০ মণ ইলিশ নিয়ে এসেছে ঘাটে। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছগুলো সাড়ে ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এতে আনন্দ নেমে এসেছে পুরো জেলে পল্লী ও মৎস্য বন্দরে। বৃহস্পতিবার (৭ আগস্ট) উপকূলের বৃহত্তর মৎস্য বন্দর আলীপুর-মহিপুর ও কুয়াকাটার বাজারগুলো ঘুরে দেখা যায়, বাজারগুলো ইলিশসহ সামুদ্রিক মাছে ভরে গেছে।…

Read More

ক্ষমতা হারানোর এক বছর পরও নিজের শাসনের পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে ব্যাখ্যা করে জনমতের সমর্থন ফেরাতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বারবারই দাবি করছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতা হারিয়েছে। এই অবস্থান ধরে রেখেই দলটি ফের ঘুরে দাঁড়ানোর কৌশল সাজাচ্ছে। তাদের আশা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের মাঝে অসন্তোষ তাদের জন্য রাজনৈতিক ময়দানে ফিরে আসার সুযোগ তৈরি করবে। তবে, গত জুলাই-আগস্টের গণআন্দোলন দমন, হত্যাকাণ্ডের অভিযোগ এবং মানবতাবিরোধী অপরাধে বিচারপ্রক্রিয়া শুরু হওয়া নিয়েও দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনার আভাস মেলেনি। বরং এসব নিয়ে সমালোচনাকে উড়িয়ে দিতেই ‘ষড়যন্ত্র তত্ত্ব’কে সামনে এনেছে তারা।…

Read More