Author: MK Raj

ইরান শনিবার (৯ আগস্ট) জানিয়েছে, দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কেউ ক্ষমা পাবে না এবং তাদের বিচার হবে উদাহরণ হিসেবে। গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলানো হয় ইরানে। তিনি অপর এক বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে বলেন, “গুপ্তচরদের মধ্যে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, বিচার বিভাগ ইসরায়েলের এজেন্টদের কঠোর বিচারের মাধ্যমে সকলের জন্য শিক্ষণীয় উদাহরণ তৈরি করবে। গত জুনে ইসরায়েল…

Read More

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দেশে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতেন না তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান সাদ্দাম, যিনি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের বড় রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ছাড়েন তিনি। কলকাতার একটি ভবনের অষ্টম তলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জন্য স্থাপন করা হয়েছে একটি ‘পার্টি অফিস’। ছোট এই অফিস ঘিরেই এখন চলছে দলের অঘোষিত কার্যক্রম। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ওই অফিসের ভেতরের চিত্র, রাজনৈতিক তৎপরতা এবং অর্থায়নের উৎস। সাদ্দাম বলেন, “এক বছর ধরে ক্যাম্পাস মিস করি। তবে দেশে থাকলেও ক্যাম্পাসে যেতাম না।” তিনি জানান, বর্তমানে হাজার…

Read More

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম বিসনাউ শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, এই তিনটি কোম্পানির মোট সম্পদের পরিমাণ ১৪২ মিলিয়ন পাউন্ড। গত ২৯ জুলাই এগুলোর দায়িত্ব নেয় প্রশাসন সংস্থা। সাধারণত কোনো কোম্পানি ঋণ পরিশোধ বা কার্যক্রম চালাতে ব্যর্থ হলে সেগুলো দেউলিয়ার পথে চলে যায়। তখন প্রশাসক নিয়োগের মাধ্যমে এগুলো বাঁচানোর চেষ্টা করা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কোম্পানিগুলোতে দুরবস্থা তৈরি হওয়ায় এগুলো প্রশাসন সংস্থার অধীনে নেওয়া হয়েছে।…

Read More

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে পারুল আক্তার ওরফে গোলাপী নামের একজন নারী দিয়ে হ্যানি ট্র্যাপের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম। শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পুলিশ কমিশনার জানান, বাদশা নামের এক ব্যক্তি একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ২৫ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় পারুল আক্তার ওরফে গোলাপীকে দিয়ে হ্যানি ট্র্যাপের চেষ্টা করা হয়। ওই নারী বাদশাকে বিরক্ত করতে থাকেন, একপর্যায়ে বাদশা নারীকে ঘুসি মারেন। এসময় গোলাপীর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে কোপ দেন। বাদশা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া দেয় একদল সন্ত্রাসী। আর বাদশাকে কোপানো…

Read More

পাতাল মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ‘রামপুরা স্টেশন’ বাতিলের দাবি জানিয়েছেন ভূমি অধিগ্রহণের শিকার রামপুরার জমির মালিকরা। সেটি করা না হলে ভূমি অধিগ্রহণের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। শনিবার (৯ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এসময় রামপুরাবাসীর পক্ষে বক্তব্য দেন স্থায়ী বাসিন্দা মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা একের পর এক জমির অধিগ্রহণের শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি। বিটিবির জন্য একবার, ডিআইটি রোডের জন্য একবার, এখন আবার মেট্রোরেলের জন্য আমাদের জমি নেওয়া হচ্ছে। এর ফলে আমাদের আর কোনো জমি থাকবে না।’ বর্তমান বাজার দরে রামপুরার জমির মূল্য প্রতি শতাংশ ১২ কোটি টাকা হলেও সরকার…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটের অধিকার নয়। মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার এবং অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। এসময় কাউন্সিলের আগত সবাই তার এ বক্তব্য করতালি দিয়ে স্বাগত জানান। কাউন্সিলে অংশ নেওয়া চিকিৎসকরা স্লোগান দিতে শুরু করলে মির্জা ফখরুল তাদের থামিয়ে দিয়ে বলেন, ‘স্লোগান দেবেন…

Read More

ভরা মৌসুমেও বরিশালের পোর্টরোড ইলিশ মোকামে পর্যাপ্ত ইলিশ নেই। আগে যেখানে প্রতিদিন হাজার হাজার মণ ইলিশ আসত, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১৫০-২০০ মণে। সরবরাহ কম থাকায় দামও আকাশছোঁয়া, ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের জন্য ইলিশ কেনা এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে বরিশালের পাইকারি ইলিশ মোকাম পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়— শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও বেড়ে গেছে। ঘাটে নেই সেই ভোরের কোলাহল পোর্টরোড মোকামের ১৬০টির বেশি আড়তে মাছ নেই বললেই চলে। আগে ভোরে মাছভর্তি ট্রলার ঘাটে ভিড়ত, সেখানে এখন আড়তদার, শ্রমিক ও বরফ কাটার কর্মীরা অলস সময় কাটাচ্ছেন। আড়তদার মেসার্স দুলাল ফিশের ম্যানেজার…

Read More

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্প্রতি মালয়েশিয়া চালু করেছে ‘গ্র্যাজুয়েট পাস’ নামে এক বছরের জন্য কাজের ভিসা। গ্র্যাজুয়েট পাস করার পর স্পন্সর ছাড়াই দেশটিতে কাজের সুযোগ পাবেন ৩২টি দেশের শিক্ষার্থীরা। তবে এ তালিকায় বাংলাদেশকে রাখা হয়নি। দেশটির এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস (ইমএমজিএস) এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইমিগ্রেশন বিভাগের ইস্যুকৃত একটি সোশ্যাল ভিজিট পাস, যা বহিরাগত শিক্ষার্থীদের শিক্ষা জীবন (গ্র্যাজুয়েট) শেষ হওয়ার পর এককালীন ১২ মাস মালয়েশিয়ায় থেকে নির্ধারিত খাতে কাজ করার অনুমতি পাবেন। এই পাসের অন্যতম সুবিধা হলো, এতে কোনো নিয়োগদাতার স্পনসরশিপের প্রয়োজন হবে না। তবে এই ভিসার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো—শিক্ষার্থীদের অবশ্যই মালয়েশিয়ার স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে…

Read More

গাজা সিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে—এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সম্পূর্ণ অচলাবস্থায় ফেলে দেবে। ফরাসি বিবৃতিতে বলা হয়, এমন পদক্ষেপ ফিলিস্তিনিদের শান্তিতে বসবাসের বৈধ আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করবে। গাজা সিটি দখলের ঘোষণার পর চীন, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎশ ঘোষণা দিয়েছেন—গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম আর ইসরায়েলে রপ্তানি করা হবে না। জার্মান পার্লামেন্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের জন্য, ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন। তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে। নির্বাচন বানচাল হতে পারে। সেজন্যই জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কর্তৃক আয়োজিত সনাতনী সমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিব বিহারি-বাঙালি দাঙ্গা লাগিয়ে, বিহারি-বাঙালি আলাদা করে ১৯৭০ এর নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন। এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে। এ ধরনের ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু। দরকার হলে নিজের ঘরে আগুন দিয়ে দেবে। তিনি আরও বলেন, কোনো মানুষই সাম্প্রদায়িক না, কোনো ধর্মই…

Read More