Author: MK Raj

চিকিৎসার নামে ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রংপুরের কবিরাজ মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। রবিবার (১০ আগস্ট) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এই তথ্য নিশ্চিত করেছে। র‍্যাব জানায়, পেশায় কবিরাজ মিন্টু চিকিৎসার জন্য মাঝে মাঝে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। একসময় ভুক্তভোগীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতেন। গত ১ জুলাই দুপুরে তিনি ভিকটিমের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর ৮ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মিন্টু মিয়া। তবে গোপন সংবাদের…

Read More

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল— ‘প্রস্তুত হ রাজাকার। মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ হুমকি পাওয়া ওই নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে। বিষয়টি নিয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নেতা। পুলিশ বলছে, বিষয়টি তদন্তে কাজ করছে তারা। খালিদ হাসান মিলু জানান, শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শোনা…

Read More

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছে তারা। রোববার (১০ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ ডা. তাহের। তিনি বলেন, স্বাভাবিকভাবে সিইসির সঙ্গে আলাপকালে দেশের কথা, নির্বাচনের কথা উঠে এসেছে। পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা। যে পদ্ধতিতে প্রতিটি দলের সারাদেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে…

Read More

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহরেই। তিনি আরও জানান, কমপক্ষে…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছেন– তারা সবাই জাতীয় বীর। তিনি বলেন, শুধু ২৪’ এর জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ৩৬ দিনেই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে, তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে সালাহউদ্দিন…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে ভারতের বস্ত্র ও পোশাকশিল্প বিপর্যস্ত হওয়ার পথে। ৭ আগস্ট থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের প্রথম ধাপের প্রভাব পড়তেই মার্কিন বাজার থেকে ভারতীয় বস্ত্রপণ্য ক্রেতারা পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন এবং নতুন অর্ডার দেওয়া স্থগিত রেখেছেন। শিল্প বিশেষজ্ঞ এবং রপ্তানিকারকরা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি ভারতীয় বস্ত্রশিল্পের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক শুল্ক ২৫ শতাংশ থাকলেও, ২৭ আগস্ট থেকে শুল্ক ৬৫ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা কিনা বস্ত্র রপ্তানিকারকদের জন্য এক কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে। অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের সাবেক চেয়ারম্যান প্রেমল উদানি বলেন, “এটা এক অস্তিত্ব সংকটের মতো। বিদ্যমান শুল্কের সঙ্গে…

Read More

সৌদি আরবে ঘটেছে এক অনন্য দৃষ্টান্ত। নিজের সতীন ও স্বামীর দ্বিতীয় স্ত্রীকে লিভারের ৮০% দান করে বাঁচালেন প্রথম স্ত্রী নৌরা সালেম আল-সামারি। শনিবার (৯ আগস্ট) সৌদি গ্যাজেট ও সংবাদমাধ্যম ওকাজ এ খবর প্রকাশ করেছে। জানা যায়, মাজেদ বালদাহ আল-রোকির দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও নেওয়া হলেও সুস্থতা ফেরেনি। তাগরিদের কষ্ট লাঘবে স্বামী মাজেদ নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন। তবে সেই মুহূর্তে চমকে দেন তার প্রথম স্ত্রী নৌরা—তিনি ঘোষণা দেন, সতীনের জীবন বাঁচাতে নিজের লিভারের ৮০% দান করবেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। টিস্যুর সামঞ্জস্যতা পরীক্ষায়…

Read More

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেন অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। রোববার (১০ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ ও শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে শাওন লেখেন— “নাটক কম করো পিও”। পোস্টে শাওন জানান, ছোটবেলা থেকেই তিশাকে চেনেন তিনি। “নতুন কুঁড়ি” প্রতিযোগিতায় শাওনের ছোট বোনের সঙ্গে একই ব্যাচে ছিলেন তিশা এবং একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছেন। শাওনের ভাষায়, ১৯৯৬ সালে তার মায়ের সহকর্মী এমপি শাহিন মনোয়ারা হক ছিলেন তিশার আত্মীয়। সেই সময় থেকেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হতো। শাওন আরও লেখেন, নিজের পরিচালনায় “একলা পাখী” ধারাবাহিকে অভিনয়ের…

Read More

গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর চরিত্র নিয়ে কটুক্তির জেরে ঘটে গেছে ভয়াবহ হত্যাকাণ্ড। অলি মিয়া (৩৫) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করে লাশ ৮ টুকরো করে ফেলার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১০ আগস্ট) দুপুরে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটকরা হলেন— নরসিংদীর করিমপুরের আপেল মাহমুদ সাদেক (৪২), তার স্ত্রী শাওন বেগম (৩২), সাজ্জাদ হোসেন রনি (২৫) ও বাপ্পী হোসেন (২৮)। নিহত অলি মিয়া নরসিংদীর করিমপুরের সুরুজ মিয়ার ছেলে। র‌্যাব জানায়, ভিকটিম অলি আসামি সাদেকের স্ত্রীর চরিত্র নিয়ে কটুক্তি ও তার ভাগ্নেকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাদেক ও রনি হত্যার পরিকল্পনা…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১০ আগস্ট) দুপুর প্রায় সাড়ে তিনটায় সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন। ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি…

Read More