Author: MK Raj

বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে মিয়ানমার সংকট নিয়ে আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যেরও আহ্বান জানিয়েছেন তিনি।মালয়েশিয়া সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট মোকাবিলা করা মালয়েশিয়ার অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে, বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে যে চাপ বাংলাদেশ বহন করছে, মালয়েশিয়া এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে…

Read More

মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি—স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই হামলা চালায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর পৌরভবন-২ সংলগ্ন চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই উপজেলার পাঁচ্চর, মাদবরেচর ও কাঠালবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকেরা সোমবার সন্ধ্যায় লিফলেট বিতরণে বের হন। চরশ্যামাইল এলাকায় পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে…

Read More

জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এর ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হবে। বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন সেক্রেটারি জেনারেল ও…

Read More

বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব চুক্তি ও নোট বিনিময় হয়। প্রথম নোটটি উচ্চশিক্ষা খাতে সহযোগিতা নিয়ে, যা বিনিময় করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দ্বিতীয় নোটটি কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে, যা বিনিময় করেন একই দুই কর্মকর্তা। তৃতীয় নোটটি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে, যা বিনিময় করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)…

Read More

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পেয়ে যাবেন ভাবলে সেটা হবে দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিন। জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য নির্বাচন ও নির্বাচিত সরকার দরকার। সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। যুব সংহতির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। এ্যানি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি না সন্দেহ আছে। তারা সেই অধ্যায় তৈরিই করেনি, পরিবেশ রাখেনি। তারা দুর্নীতি, দুঃশাসন চালিয়ে;…

Read More

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর একসময় ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বচ্ছ জল, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা ছিল দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথরশূন্য মরুভূমি যেন এখানে নতুন বাস্তবতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দিনের আলোয় কিংবা গভীর রাতে শত শত নৌকায় পাথর তুলছে। এ চক্রের সঙ্গে জড়িতদের প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। কয়েক মাসের অব্যাহত লুটপাটে পাথরের স্তূপ উধাও, আর নদীর স্বচ্ছতা হারিয়ে গেছে। কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আব্দুল ওয়াদুদ শিপন বলেন, সাদা পাথর লুটপাট বন্ধের…

Read More

চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে শোকজ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা একটি চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা…

Read More

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় সুপারস্টার রাম চরণ এবং আল্লু অর্জুন শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তারা চাচাতো ভাই। ছোটবেলা থেকে হায়দরাবাদের একই ছাদের নিচে বেড়ে ওঠা এই দুই তারকার মধ্যে গত প্রায় দুই দশক ধরে কোনো কথা নেই। তাদের এই দীর্ঘ নীরবতার পেছনের কারণ হিসেবে উঠে এসেছে এক সময়ের জনপ্রিয় নায়িকা নেহা শর্মার নাম। ২০০৭ সালে রাম চরণের অভিষেক চলচ্চিত্র ‘চিরুথা’-এর শুটিং চলাকালীন সময়ে এই দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আল্লু অর্জুন সে সময় নেহা শর্মার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাকে জীবনসঙ্গিনী হিসেবেও ভাবতে শুরু করেছিলেন। নেহা তখন দক্ষিণী সিনেমায় নিজের জায়গা তৈরি…

Read More

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের পরমাণু অস্ত্র হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার নয়াদিল্লিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে পাকিস্তান তার প্রকৃত রং বা চেহারা উন্মোচিত করছে। ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে ‘দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ’ হিসেবে উল্লেখ করে জানায়, পরমাণু অস্ত্রের সঙ্গে যে দায়িত্বশীলতা আসে, পাকিস্তানের সেটি নেই। তারা বলেছে, পাকিস্তানে গণতন্ত্রের অবস্থা শূন্য, কারণ সামরিক বাহিনী পুরো দেশকে নিয়ন্ত্রণ করে। ফিল্ড মার্শাল মুনির ফ্লোরিডায় এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়, তারা অর্ধেক বিশ্ব ধ্বংস করার ক্ষমতা রাখে। তিনি বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা ধ্বংস হচ্ছি মনে করলে, সঙ্গে সঙ্গে…

Read More

ভারতের রাজধানী দিল্লিতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দেশটির নানা বিক্ষোভ কর্মসূচির সময় অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়। এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধীরা দিল্লির রাস্তায় বিক্ষোভ শুরু করলে পুলিশের কঠোর ব্যবস্থা নেয়া হয়। বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে আন্দোলন চলছিল সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায়। বিক্ষোভের সময় ফুটেজে দেখা যায়, বিপুলসংখ্যক নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিচ্ছিলেন। কিছু সময় তৃণমূল সংসদ সদস্য মিতালি বাগ হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন, যার পর রাহুল গান্ধী তাকে সহায়তা করেন।…

Read More