Author: MK Raj

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমাদের দৃশ্যমান সংস্কার দেখাতে হবে। খুনিদের, জালেমদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখব এরপর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। সরকার নির্বাচনের ঘোষণা দিলেও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। রাস্তাঘাটে যে ধরণের তাণ্ডব দেখছি। সোহাগের মতো ছেলেকে পাথর মেরে দিয়ে নির্মমভাবে মারা হচ্ছে। সাংবাদিকরাও নিরাপত্তা পাচ্ছে না। মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি বড় দল গত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজীর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বস্তায় ভরে চুপ করে…

Read More

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের দ্রুত উন্নয়ন ও কূটনৈতিক উষ্ণতার প্রেক্ষাপটে এ সফরকে দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জানায়, ইসহাক দারের সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচনে ভূমিকা রাখতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায়, একসময় একই দেশের অংশ হলেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ সময় দুই দেশের সম্পর্ক শীতল ছিল। বিশেষ করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে ঢাকা ছিল ভারতের ঘনিষ্ঠ মিত্র এবং ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ছিল সীমিত। তবে ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছেন এবং তার লোকেরা অন্তর্বর্তী সরকারের ভেতরে সক্রিয় রয়েছেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশদ্রোহীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কারণ, শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তার লোকেরা সরকারের অভ্যন্তরে সক্রিয়। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য জাতীয় সংসদসহ বিভিন্ন স্তরের নির্বাচনে যেসব কর্মকর্তা কর্মচারী…

Read More

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলার আবেদন করেন। তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনেই সাংবাদিক হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন…

Read More

ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করছে। আমরা ১৯৮৬ সাল, তার পরবর্তী পর্যায়ে ১৯৯৪, ৯৫, ৯৬ সালে এবং গতবছর ৫ আগস্টের পরে তাদের নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা…

Read More

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষ পাঁচ রানসংগ্রাহকের তালিকায় জায়গা করে নিলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। বর্তমানে ইংলিশ লিগ ‘দ্য হান্ড্রেড’-এ লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন বাঁ-হাতি এই ব্যাটার। মঙ্গলবার ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ৫১ বলে ১২ চার ও এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটে তার মোট রান দাঁড়াল ১৩ হাজার ৫৪৫—যা কোহলির চেয়ে দুই রান বেশি। ওয়ার্নার এখন পর্যন্ত জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৪১৯ ম্যাচে ১৪০.৪৫ স্ট্রাইকরেট ও ৩৬.৮ গড়ে এই রান সংগ্রহ করেছেন। কোহলি ৪১৪ ম্যাচে ১৩ হাজার ৫৪৩ রান করেছেন ৪১.৯২…

Read More

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পটপরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন। এর নেপথ্যে নাম আসে পদ স্থগিত হওয়া এ নেতার। স্থানীয়দের অভিযোগ,…

Read More

দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে সম্প্রতি বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন পার্টি ও ছবির স্ক্রিনিংয়ে দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। এদিকে ম্রুণাল ঠাকুরের ইনস্টাগ্রামে ধনুশের বোনদের ফলো করার বিষয়টিও এই গুঞ্জনের পালে জোর হাওয়া দেয়। তাদের একসঙ্গে একটি ভাইরাল ভিডিও যেন এই জল্পনাকে আরও উসকে দেয়। অবশেষে এই সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ধানুশ শুধু আমার একজন ভালো বন্ধু।’ ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে ধনুশের উপস্থিতি নিয়ে যে জল্পনা চলছিল,…

Read More

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশের আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, ২০ শতাংশ কমে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্বলিত প্রচেষ্টা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সে আলোচনা এখনো চলমান। চূড়ান্ত চুক্তির আগে সেটা হতে পারে। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে যেসব পদক্ষেপ নিয়েছে, আশা করছি শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাবে না। কারণ যারা আরোপ করেছেন (যুক্তরাষ্ট্র) তাদের ওপরে বিষয়টি বেশি অংশেই নির্ভর করে। এদিকে…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন, তবে আরও বিশ্রামের প্রয়োজন। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানান, ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন হওয়ায় রিকভারি সময় লাগে। তাই শফিকুর রহমানকে এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুই সপ্তাহ বিশ্রাম দিতে হবে। তিন সপ্তাহ পর তিনি জনসম্মুখে আসবেন। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. শহিদ আলম চৌধুরী বলেন, ২ আগস্ট তার বাইপাস সার্জারি হয়েছে। ২-৫ আগস্ট তিনি কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। ৫ আগস্ট থেকে কেবিনে আছেন এবং…

Read More