Author: MK Raj

স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। জামায়াতের উদ্দেশে এসএম জিলানী বলেন, ২৪ সালে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল একটি গোষ্ঠী সেই গণঅভ্যুত্থানের একক দাবিদার হিসেবে নিজেদেরকে জাহির করছে। একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনের দিকে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে। তিনি বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি তারা নতুন…

Read More

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’ তিনি বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’ বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন।…

Read More

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ধন্যবাদ জানান। শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। জামায়াত আমির আরও…

Read More

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন- সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে…

Read More

মিয়ানমারে গতকাল মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ৪মিনিটে ঘটা এই ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ইউরোপের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রাজধানী আকিয়াব বা সিতওয়ে থেকে ৭০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপপত্তিস্থল। ইএমএসসির বিবৃতিতে বলা হয়েছে, গত ৭১ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হলো মিয়ানমারে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মিয়ানমারে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে। ৭ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছিলেন…

Read More

ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস শাবানের মধ্যরাত মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এই রাত শবে বরাত নামে পরিচিত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা অব্যাহতি। অর্থাৎ শবে বরাত হলো ক্ষমা ও মুক্তির রাত। এ রাতে বান্দা আল্লাহর নৈকট্য লাভের আশায় গুনাহ মাফ ও ভাগ্যের উত্তম পরিবর্তনের জন্য আকুল হয়ে ওঠে। হাদিস শরিফে এসেছে, শাবানের পনেরো তারিখের রাতে আল্লাহ তায়ালা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন—কে আছে ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক প্রার্থনাকারী? আমি তাকে রিজিক দান করব। এই ঘোষণা বান্দার জন্য এক অপার সুযোগের দরজা…

Read More

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বোঝা যায় তারা এ দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভি ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী তেমনি পৃথিবীর প্রায় দেশেও…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’ তিনি বলেন, ‘শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে লুটেরা সরকার। আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করবো ইনশাআল্লাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা খালিশপুর প্রভাতী স্কুল ময়দানে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমিরের এক্স আ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, দেশে অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি না কি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যাবাদী। এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এরা আর যাই হোক এরা দেশের কল্যাণ করতে পারে না। এদের…

Read More

ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়েছে ভারতের কেন্দ্রীয় বাজেটে। ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তার বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে মাত্র ৬০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ১২০ কোটি রুপি, অর্থাৎ এক বছরের ব্যবধানে ভারত বাংলাদেশের জন্য বরাদ্দ ঠিক অর্ধেক বা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার পররাষ্ট্রনীতিতে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা এবং বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দিল্লির অসন্তোষের প্রতিফলন হিসেবেই এই বাজেট সংকোচনকে দেখা হচ্ছে। খবর এনডিটিভির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছে, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর,…

Read More