Author: MK Raj
থাইল্যান্ডে পরীক্ষায় কম নম্বর দেওয়ায় এক শিক্ষিকাকে শ্রেণিকক্ষে নির্মমভাবে মারধর করেছে ১৭ বছর বয়সী এক ছাত্র। ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, ৫ আগস্ট মধ্যাঞ্চলীয় উথাই থানি প্রদেশের এক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। একাদশ শ্রেণির ওই ছাত্র ২০ নম্বরের পরীক্ষায় ১৮ নম্বর পাওয়ায় গণিত শিক্ষিকার কাছে কারণ জানতে চায়। শিক্ষিকা জানান, উত্তর সঠিক হলেও প্রত্যাশিত মানে উন্নতি না করায় ২ নম্বর কাটা হয়েছে, যা অন্যান্য শিক্ষকও অনুসরণ করেছেন। ছাত্রটি অন্য শিক্ষকদের সঙ্গেও কথা বলে ফিরে এসে শিক্ষিকার কাছে নম্বর বাড়ানোর দাবি জানায়। শিক্ষিকা রাজি না হলে সে ডেস্কে লাথি মারে।…
জাতীয়করণের দাবি নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, “জাতীয়করণ একটি জটিল প্রক্রিয়া, যা শুধুমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করতে পারবে না।” তবে এমপিওভুক্ত শিক্ষকদের অন্যান্য দাবির বিষয়ে তিনি একমত প্রকাশ করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন। বুধবার (১৩ আগস্ট) শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। সভা সূত্রে জানা গেছে, বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ইতোমধ্যে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষকদের বাড়িভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাড়িভাড়া ও অন্যান্য ভাতা…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। ডা. জাহিদ হোসেন বলেন, “আজকে আমরা অনেক কথা শুনি। কেউ হুমকি দেন, আগামী নির্বাচন হতে দেবেন না। সেই স্বৈরাচারের পদধ্বনি আমরা শুনতে পাই। এজন্যই আমরা আশঙ্কিত।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে বলেছেন, ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে। কিন্তু সরকারের কিছু অংশের পক্ষ থেকে বলা হচ্ছে—নির্বাচন হতে দেব না। এ থেকেই আমাদের উদ্বেগ।” বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় উল্লেখ করে…
চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। আজ বুধবার সকালে মার্কেটে বিক্ষোভ করেন তাঁরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম পলিটিক্স টুডেকে বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে যায়। চাঁদা না দেওয়ায় দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা মৌখিকভাবেই অভিযোগ করেছেন। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমাদের পুলিশ সদস্যরা এখনো সেখানে অবস্থান করছেন। লিখিত কোনো অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’ এদিকে ব্যবসায়ীরা জানান, চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির লোকজন মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন ভবনের দোকানপাট জোর করে…
জম্মু ও কাশ্মীরের উরিতে পাকিস্তানি সেনাদের সঙ্গে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম NDTV ও India Today বুধবার (১৩ আগস্ট) পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে ভারতের সীমানায় অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল লোক। এটি সাধারণ অনুপ্রবেশের চেয়ে ভিন্ন ছিল, কারণ পাকিস্তান সেনাবাহিনী এদের সহায়তা করেছিল। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়, এবং এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে নিহত হন। অনুপ্রবেশকারীদের প্রচেষ্টা ব্যর্থ হলেও, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মাঝে মাত্র তিনদিন আগে দক্ষিণ কাশ্মীরের কুলগামে…
নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকবেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক টেলিভিশন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে তিনি এ তথ্য জানান। টকশোতে আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিৎ না। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমি সরকার থেকে সরে যাবো। এরপর রাজনীতিতে যুক্ত হলেও আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কি না এসব বিষয় স্পষ্ট করেননি আসিফ মাহমুদ। ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ…
টাঙ্গাইলে জুয়া খেলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এসময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস উদ্ধার করা হয়। পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে। একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর চলে আসছিল। গভীর রাত পর্যন্ত চলত জুয়া খেলা। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, যৌথবাহিনী অভিযান…
নির্ধারিত সময় পার হয়ে গেছে বহু আগেই। তারপরও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পড়ে আছে অর্ধসমাপ্ত অবস্থায়। ঠিকাদারের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা কার্যক্রম। বিদ্যুৎহীন টিনশেড ঘরে গাদাগাদি করে চলছে ক্লাস। দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচর, চৌধুরীহাটি ও বত্রিশ বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে তিনতলা ভবন। ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (পিইডিপি-৪) আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। সরেজমিনে দেখা যায়, কাশোরারচর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ টিনের ঘরে ক্লাস করছে। নতুন ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে ঠিকাদার খুলে…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে ও ক্ষমতার প্রকৃত মালিক– জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক আনন্দমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান দারুল খুসুস রাজ্যের সুলতান তুংকু মুহরিজ ইবনি আলমারহুম তুংকু মুনাওয়িরর কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন ড. ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ (বুধবার) বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা ত্যাগ করবেন। এর আগে গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে মির্জা ফখরুলের চোখের অপারেশন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে জানান শায়রুল কবির খান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.