Author: MK Raj

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। তিনি এই ঘটনার বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারেরও আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে। এর আগে বুধবার (১৩…

Read More

দিন দুয়েক আগে ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিছিল করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তিনি বিহারের ভোটার তালিকায় মৃত হিসেবে নাম বাদ পড়া সাতজন ভোটারের সঙ্গে নিজের বাসভবনে চা খেয়ে আলোচনা করেছেন। কংগ্রেসের পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশিত হয়েছে, যা রাহুল নিজেও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, চারজন নারী ও তিনজন পুরুষ ভোটারের সঙ্গে চা পান করছেন রাহুল। লম্বা টেবিলের চারপাশে বসে সকলের সঙ্গে কথোপকথন চালাচ্ছেন তিনি। রাহুল প্রশ্ন করেন, “শুনলাম আপনারা আর বেঁচে নেই।” একজন ভোটার জানালেন, “আমাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে।” রাহুল জানতে চান, “কীভাবে জানতে পারলেন?”—জবাবে তাঁরা জানান, ভোটার তালিকা পরীক্ষা করে…

Read More

ওপার বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’। প্রায় ১০ বছর পর আবারও দর্শক ফিরেছেন তাঁদের প্রিয় জুটিকে দেখার জন্য। এর আগে ছবির ট্রেলার লঞ্চ এবং মুক্তির আগের দিন ‘দেশু’ ফ্যানেরা নস্টালজিয়ায় ভেসেছিলেন দেব-শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি দেখে। তবে সেই সময় পরিচালক রাজ চক্রবর্তী নিয়েও চলেছিল নানা ট্রোল। এমনকি রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে লিখেছিলেন, “আজ তুমি যে জায়গায় দাঁড়িয়েছ, আমি অনেক আগে সেই পথ হেঁটেছি। তোমার বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা।” পরে শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় নাম না করে জবাব দেন, “না, বুকের বাঁ দিকটা ওর জন্য চিনচিন বা ঝিনঝিন কিছুই হয়নি। ওর…

Read More

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অন্যরা নির্বাচন যেন ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের সময় ঘোষিত হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। জনগণ উল্লসিত হয়েছে। জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে’ তিনি এসব কথা বলেন। অপরাজেয় বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে। দুদু বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল। সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান।…

Read More

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আধুনিক ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবসের উদযাপনকে সামনে রেখে ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তাঁর ভাষায়, এই আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফোর্স শত্রুকে “সব দিক থেকে” আঘাত হানতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী বলেন, ঐক্য, ঈমান ও শৃঙ্খলার দর্শনই পাকিস্তানের ভিত্তি। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ‘চার্টার অব স্ট্যাবিলিটি’-তে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি, যা শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার মূল কৌশল বলেও উল্লেখ করেন। শাহবাজ শরিফ মুক্তিযুদ্ধের শহীদ, দেশের প্রতিষ্ঠাতা, মোহাম্মদ আলী জিন্নাহ ও কবি আল্লামা ইকবালসহ…

Read More

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে করা রিটের শুনানি আগামী রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী, যিনি নিজেই এই রিট আবেদন করেছিলেন। রিটে বলা হয়েছে— ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে অবৈধ উত্তোলন বন্ধ করে। এছাড়া রিটে আরও বলা হয়েছে— দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা…

Read More

রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের এক জননীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। তিনি পশ্চিম শেওড়াপাড়ার ৫৮৩ অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। নিহতের পরিবার ও স্বজনরা অভিযোগ করেছেন, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী (৩০) কেয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর মডেল থানার পুলিশ। এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্বামী পলাতক। নিহতের ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, রাত ২টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার অসুস্থতার কথা জানিয়ে দ্রুত বাসায় আসতে বলেন। কী হয়েছে জানতে চাইলে, স্বীকার করেন কেয়া মারা গেছেন। পরে…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল। এর কিছু অংশ বিপজ্জনক। জুলাই সনদে ৪৭ অনুপস্থিত। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান নেই। দেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই সনদে হয়নি। শুধু একটি দল ছাড়া কেউ জুলাই সনদকে স্বাগত জানায়নি। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল চট্টগ্রামের উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ…

Read More

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি। ২০২৪ সালে ভারতের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বেআইনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়া, নির্যাতন বা অমানবিক আচরণ, বেআইনি গ্রেপ্তার বা আটকসহ ভারতে নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। মানবাধিকার-বিষয়ক যুক্তরাষ্ট্রের বার্ষিক এই প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কুকি ও প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলতে থাকায় মানবাধিকার…

Read More

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ধরনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও ‘অভ্যুত্থানের’ ডাক দেওয়া হবে জানিয়েছে সংগঠনটি। এছাড়া আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়, তাহলে অভ্যুত্থানপন্থি ছাত্র-জনতা সেই নির্বাচন বয়কট করবে বলেও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানোর এক বার্তায় এসব কথা জানানো হয়।…

Read More