Author: MK Raj

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)’ চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। অবশ্য গত ৪ আগস্ট সংগঠনটির সভায় আসন্ন নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। পরে অ্যাডহক কমিটির বৈঠকে শেষে ৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন অ্যাডহক কমিটির আহবায়ক সেলিম শাহেদ। কোয়াবের নির্বাচন নিয়ে ঘোষণা দেওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন দেশের নারী ক্রিকেটাররা। সংগঠনটি–সহ ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে নারী ক্রিকেটারদের বৈষম্যের শিকার বলে তারা অভিযোগ করেন। গতকাল (শুক্রবার) ছিল কোয়াবের মিলনমেলা। যেখানে ক্রিকেটাররা একত্রিত হন এবং রাতের নৈশভোজও সারেন। জাতীয় দলের বর্তমা ও সাবেক ক্রিকেটাররা ছিলেন সেখানে। এ ছাড়া কোয়াবের মিলনমেলায় যোগ দিয়েছিলেন নারী দলের বর্তমান ক্রিকেটার রুমানা আহমেদ, সাবেক ক্রিকেটার ও…

Read More

আলাস্কায় শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল আলোচিত শীর্ষ বৈঠক। ইউক্রেনের জন্য রাতটি আরও খারাপ হতে পারত। অন্তত তাদের এড়িয়ে দুই শীর্ষনেতা কোনো চুক্তি পাকাপোক্ত করেননি। তবে এই বৈঠক থেকে পুতিনের প্রাপ্তিই বেশি। আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিন্দুমাত্র নমনীয় হননি, যুদ্ধের ‘মূল কারণ’ নিয়ে কথা বলেছেন এবং অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। হুমকির সুরে তিনি কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের সতর্কও করেছেন—তার টেনে আনা চলমান প্রক্রিয়ায় যেন তারা হস্তক্ষেপ না করে। ট্রাম্পকে ক্লান্ত ও বিরক্ত দেখাচ্ছিল। পুতিন বলেন, ‘আমরা আশা করি কিয়েভ ও ইউরোপের রাজধানীগুলো বিষয়টিকে গঠনমূলকভাবে দেখবে এবং কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে…

Read More

সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। বার্তাসংস্থাটি শনিবার (১৬ আগস্ট) সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে করা তার মন্তব্য তুলে ধরা হয়েছে। ড. ইউনূস বলেন, “আমি নই, এটা হলো সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়। তারা যেভাবে পরিবর্তন চায় আমি তাদের সেভাবে শুধুমাত্র সাহায্য করছি।” এছাড়া নিজের কোনো ইচ্ছা সাধারণ জনতার ওপর চাপিয়ে দেন না বলেও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেন, “আমি নিজের কোনো কিছু চাপিয়ে দেই না।…

Read More

‘আওয়ামী লীগ তো পালিয়েছে। মাঠে এখন আর আওয়ামী লীগ নেই, আছে বিএনপি।,জামায়াত তো একটি ছোট দল। বাকি সবগুলো আরও ছোট ছোট। এখন বিএনপি মানে আপনারাই একমাত্র দেশের শক্তিশালী দল। সুতরাং এবারের নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত।’ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন বিএনপির সহ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। কাকরাবুনিয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক ভিপি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছিল একটি নিয়মিত চিত্র। ধারাবাহিক সেসব নির্যাতনের একটি চিত্র ফুটে ওঠে ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা হলগুলোর বিভিন্ন শিক্ষার্থীর মুখে। তেমন এক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন সূর্যসেন হলে থাকা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান। তার ভাষায়, ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়ায় ২০২৪ সালের শুরুতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। বলেন, ‘ওই বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয়। …তারপর সেখানে আমার বাম হাতটা ধরে একটু মোচড় দিয়ে রাখল। এরপর ক্রমাগত আমার কান আর গাল বরাবর থাপ্পর দিতে থাকে সর্বশক্তি দিয়ে। এতো জোরে চড় মারছিল যে আমার কান থেকে রক্ত বের হয়ে…

Read More

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঐতিহাসিক বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক ঘণ্টা স্থায়ী এই আলোচনাকে ট্রাম্প বলেছেন “ইতিবাচক”। তবে বৈঠক শেষে কোনো শান্তিচুক্তি বা যুদ্ধ বন্ধের ঘোষণা আসেনি। ট্রাম্প জানান, আলোচনার মাধ্যমে চুক্তির পথ তৈরি হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেন ও ইউরোপকেই। বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি জানান, আলোচনায় দুই পক্ষ বিভিন্ন বিষয়ে সম্মত হয়েছেন, যদিও স্পষ্ট করে কিছু জানাননি। পুতিনের ভাষায়, “দীর্ঘস্থায়ী চুক্তি চাইলে ইউক্রেনে আক্রমণের মূল কারণ দূর করতে হবে।” এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেন তিনি। বলেন, “আজকের বৈঠক শুধু ইউক্রেন সমাধানের সূচনা নয়, বরং…

Read More

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিয়ে ছাত্র-জনতার প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা না করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কোনো দল কিংবা ব্যক্তি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসিয়েছে দুই সহস্রাধিক শহীদ ও ৫০ হাজারের অধিক আহত ছাত্র-জনতা। তাই কোনো দলের প্রতি আনুগত্য না করে, ছাত্র-জনতার দেওয়া মহান পবিত্র দায়িত্বকে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পালন করতে হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শাহবাগ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া যায় তাদের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। আখতার আহমেদ বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’ নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন, ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে…

Read More

আগামী আইপিএলের আগে চেন্নাই সুপার কিংস (CSK) রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দিতে পারে—এমন গুঞ্জনের মধ্যেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভারতের সাবেক তারকা স্পিনার। কদিন আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অশ্বিন। এবার তিনি সরাসরি আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন দাবি করেন, চলতি আইপিএলে বদলি হিসেবে সই করানো ডেওয়াল্ড ব্রেভিসকে কাগজে-কলমের চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ দিয়েছে চেন্নাই। ঘটনার শুরু হয় সিএসকে পেসার গুরজাপনীত সিং চোট পেয়ে ছিটকে গেলে। তার বদলি হিসেবে ব্রেভিসকে ২.২ কোটি রুপিতে সই করানো হয়। কিন্তু অশ্বিনের অভিযোগ—বেস প্রাইসে নেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও অনেক বেশি টাকা দেওয়া হয়…

Read More

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এদিন সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা উচিত। তিনি দাবি করেন, জনগণের সামনে বিষয়টি তুলে ধরা প্রয়োজন। তিনি ঘটনার স্বচ্ছ ও বিস্তারিত তদন্তেরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষভাবে অনুরোধ, নির্বাচনের সময়ে বিভ্রান্তিকর বক্তব্য না ছড়িয়ে দিন। যারা নির্বাচন বানচালের চেষ্টা বা বর্জন করবেন,…

Read More