Author: MK Raj

গণহত্যার বিচার ও সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানা জামায়াতের রোকন সমাবেশে তিনি এ কথা বলেন। হেলাল উদ্দিন বলেন, ‘গণহত্যাকারীদের বিচার ও শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। আহত ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিচার নিশ্চিত করা জরুরি। তা না হলে জনগণ আগামী নির্বাচন মেনে নেবে না।’ পল্টন থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনা ও থানা আমীর শাহিন আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে…

Read More

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেটার জন্য পরীক্ষা নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত। যেখানে লেখা থাকবে, যারাই দায়িত্বে আসুক, তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না। কেউ বলে না, এই খবরটা প্রচার করতে পারবে না কিংবা ওই খবরটা বারবার প্রচার করতে হবে। কোনো সাংবাদিক আর প্রধান উপদেষ্টার কাছে…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে। শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা এ সভার আয়োজন করে। ওয়ান ইলেভেন প্রসঙ্গ মঈন খান অভিযোগ করে বলেন, ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ একটি মিথ্যা ইতিহাস সৃষ্টি করেছিল।তার দাবি, ২০০৮ সালের নির্বাচনের আগেই প্রতিটি আসনে কারা নির্বাচিত হবে সেটির নকশা করে রাখা হয়েছিল। পরবর্তীতে ভোটার তালিকা প্রণয়ন করা হলেও সেটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ছিল। পরিকল্পিত ধ্বংসের অভিযোগ তিনি বলেন, ওয়ান…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি টিকিয়ে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করছেন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আজ আমরা যেখানেই যাই শুনি, সরকারি দপ্তরে নির্দিষ্ট সংগঠনের লোকজন বসে আছে। ডিসি, এসপি কারা- তারা প্রশাসনিক কাজ না করে দলের কাজ করছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পর্যন্ত বলেছেন, রুকন না হলে চাকরি থাকবে না। এটা বানানো কথা নয়, সত্য ঘটনা। আজ আমাকে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি…

Read More

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চাইছে বাংলাদেশ।বিশেষ করে মালয়েশিয়ার আসিয়ান সভাপতির ভূমিকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর শেষে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা-কে বিশেষ সাক্ষাৎকার দেন।তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা ও আসিয়ান নেতৃত্বের কারণে মালয়েশিয়া আঞ্চলিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ড. ইউনূস আশা প্রকাশ করেন, মালয়েশিয়া পুরো আলোচনায় প্রভাব খাটাবে, যাতে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব হয়। তবে তিনি সতর্ক করেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে নতুন রোহিঙ্গা ঢুকছে।গত ১৮ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার…

Read More

আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। শনিবার (১৬ আগস্ট) প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল এটা সত্য কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত। ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্ব নকশা আগে থেকেই কিন্তু করা হয়েছিল। আর সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল। ড.…

Read More

বাংলাদেশ ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণা দেওয়ার পর ভারতের বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাত্র দু’দিনের ব্যবধানে দেশটিতে চালের দাম বেড়েছে সর্বোচ্চ ১৪ শতাংশ। ব্যবসায়ীদের বাংলাদেশে রপ্তানির তোড়জোড়ে অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহে সাময়িক চাপ তৈরি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা আগে থেকেই জানতেন বাংলাদেশ সাময়িকভাবে চালের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক তুলে নেবে। তাই সীমান্তবর্তী গুদামগুলোতে আগে থেকেই চাল মজুত করেছিলেন তারা। বাংলাদেশ সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলে ভারতীয় ব্যবসায়ীরা একযোগে রপ্তানিতে ঝাঁপিয়ে পড়েন। ইকোনমিক টাইমস জানায়, ঘোষণার পরপরই ভারতের বাজারে ভোক্তা পর্যায়ে স্বর্ণা চালের দাম কেজিপ্রতি ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপি…

Read More

মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যে যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোনোরকম ছাড় দেওয়া হবে না। শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। চাঁদাবাজির বিষয় উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। এটা কীভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে? কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই…

Read More

আজকে যারা বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদে। শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার দুই শিশু সন্তানকে নিয়ে বন্দিত্ববরণ করেছেন। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বরণের কিছু সময় পরে স্বৈরাচারী সামরিক সরকারের সময়ে দীর্ঘ নয় বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত হন। স্বৈরাচারকে হটিয়ে দেশে…

Read More

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন হালিমা খাতুন (৩৭)। নতুন জীবনের স্পন্দন ছিল তার গর্ভে। কিন্তু নির্মম মারধর সেই স্বপ্নকে কেড়ে নিল চিরতরে। গর্ভের সন্তানকে হারালেন তিনি, আর নিজেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায়। ঘটনাটি ঘটে ৯ আগস্ট সকালে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লপুর গ্রামে। অভিযোগের তথ্য অনুযায়ী, স্থানীয় চারজনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে ইমাম হাফেজ রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। তখন বাড়িতে ছিলেন শুধু তার অন্তঃসত্ত্বা স্ত্রী হালিমা। গালিগালাজ বন্ধ করতে অনুরোধ করায় অভিযুক্তরা লোহার রড, জিআই পাইপ, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তাকে। মারধরের এক পর্যায়ে তার তলপেটে…

Read More