Author: MK Raj
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে স্বজনরা তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমহনপুর চকপাড়া এলাকার খোকনের ছেলে আরিয়ান (৪) ও একই এলাকার লিটনের ছেলে তাহমিদুর রহমান রিহান (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, মহানন্দা নদীর বন্যার পানিতে চকপাড়া এলাকার কিছু অংশ তলিয়ে গেছে। সেখানে নিয়মিত স্থানীয়রা গোসল করেন। দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের পানিতে মাছ ধরতে ও গোসল করতে নামে দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। তবে…
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। অর্ন্তবর্ত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন বোধ হলে আপনারা একটা গণভোট দেন। গণভোট তো নতুন কোনো শব্দ নয়। জিয়াউর রহমানের সময় কি গণভোট হয় নাই? এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই। এই গণভোটের মাধ্যমে এই ভোট দেওয়ার চর্চাটাও করে আসি। ভোট কি করে দিতে হয় তাই তো ভুলে গেছি। গণভোটটা দিতে গিয়ে সিদ্ধান্ত হোক, তারপর জাতীয় নির্বাচন দেন কারো কোনো আপত্তি থাকার কথা না। জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (১৭ আগস্ট) বিকাল ৩টায়…
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায়। ওই অভিযানে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং আরও প্রায় ২৫০ জনকে ধরে নিয়ে যাওয়া হয় গাজায়। এই ঘটনার পর চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) আহারোন হালিভা। তিনি প্রকাশ্যে বলেন—“৭ অক্টোবর হামলায় যে প্রতিটি ইসরায়েলি নিহত হয়েছে, তার বদলে অন্তত ৫০ ফিলিস্তিনিকে মরতে হবে।” সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ একটি অডিও ফাঁস করেছে, যেখানে হালিভাকে এমন ভয়াবহ বক্তব্য দিতে শোনা যায়। শুধু তাই নয়, তিনি এই গণহত্যাকে “ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয়” বলে দাবি করেন। অডিওতে তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৮…
বাংলাদেশে নাশকতায় শেখ হাসিনাকে ভারত সহযোগিতা করছে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশ (ভারত) ১৪০০ শিশু-তরুণ-কিশোরের হত্যাকারী, রক্তপানকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশের ভেতর নাশকতা করার চেষ্টা করছে। তার মানে পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার কাছে এতটাই কৃতজ্ঞ অর্থাৎ ক্ষমতায় থাকতে নিজেদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এতটাই বিক্রি করেছেন যে, তাকে শেল্টার দিয়েছে এবং অপতৎপরতা চালাতে সার্বিকভাবে সহযোগিতা করছে। রোববার (১৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। রিজভী বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর নির্যাতনের কাছে যিনি আদর্শচ্যুত হননি তার নামই তো বেগম খালেদা জিয়া। তিনি আপস…
ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও প্রতিযাগিতা করে রেকর্ড গড়ছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ (রোববার) পেশাদার ক্যারিয়ারের ৮৭৫তম গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। যা বয়স এবং ম্যাচ উভয় নিরিখেই দ্রুততম গোলের রেকর্ড। ২০০৫ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরুর পর থেকেই মেসি একের পর এক নজির গড়ার পথে অবিচল আছেন। এদিন ভোরে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ খেলতে নেমেছিলেন এলএমটেন। মাংসপেশির ইনজুরির কারণে দুই ম্যাচ মিস করা এই তারকা মাঠে নেমেই একটি করে গোল এবং অ্যাসিস্ট করলেন। যার সুবাদে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির হয়েই ইতোমধ্যে ৫৯টি গোল হয়েছে মেসির (রয়েছে ৩০ অ্যাসিস্টও)।…
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ‘দাবিকৃত চাঁদার টাকা’ না পেয়ে মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এতে তার বাঁ হাতের কবজি কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার শিকার মো. সালাউদ্দিন উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার গনি বলিগো বাড়ির কামাল হোসেনের ছেলে। আহত সালাউদ্দিনের স্বজনদের অভিযোগ, দাবি…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দিয়ে দেশের বেশ কিছু জায়গায় অচলাবস্থা সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে জিম্মিদের মুক্তির দাবি করে আসছেন তাদের পরিবার। এমন পরিস্থিতিতে, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গাজা সিটি দখলের পরিকল্পনা হাতে নিয়েছে। ১৭ আগস্ট ইসরায়েলি সাধারণ মানুষ বিক্ষোভের ডাক দেয়। শত শত মানুষ এতে অংশ নেন।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সকাল থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। প্রধানত জনশৃঙ্খলা ভঙ্গ ও যান চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে তারা আটক হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানান, তেলআবিবের বাণিজ্যিক এলাকায় ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রচেষ্টায়…
সুনামগঞ্জ সদর হাসপাতালেই ২০২৩ সালে ২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার বিনিয়োগে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। তবে লোকবল ও চিকিৎসকের অভাবে আড়াই বছর ধরে এই আইসিইউ চালু করা সম্ভব হয়নি। হাসপাতালের তথ্য অনুযায়ী, আইসিইউ চালুর জন্য প্রয়োজন তিনজন চিকিৎসক, তিনজন অ্যানেস্থেশিয়ান এবং কিছু সহযোগী কর্মী। এছাড়া প্রয়োজন নির্দিষ্ট সরঞ্জাম ও যন্ত্রপাতি। বহুবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হলেও এখনও পর্যাপ্ত চিকিৎসক বা সরঞ্জাম পাওয়া যায়নি। বর্তমানে হাসপাতালের ৬৬টি চিকিৎসক পদের মধ্যে ৩১ জনই রয়েছেন। নার্সের সংখ্যা ২৬১ থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৪১ জন। ফলে হাসপাতাল নিজেই রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা যায়,…
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় দুদু এ মন্তব্য করেন। তিনি বলেন, “দেশে এখন জবাবদিহিমূলক সরকারের প্রয়োজন। সেই সরকারের জন্য প্রয়োজন একটি ভালো নির্বাচন। বেগম খালেদা জিয়া মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছেন, অথচ তাকে সুষ্ঠু চিকিৎসা দেওয়া হয়নি। মিথ্যা মামলায় ছয় বছর জেলে রাখা হয়েছিল।” দুদু আরও বলেন, “বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। সেই মুক্তি স্থায়ী করতে হলে সুষ্ঠু নির্বাচন এবং জবাবদিহিমূলক সরকার দরকার। কিছু খুচরা পার্টি অবৈধভাবে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে, তারা নির্বাচন চায় না। কারণ, নির্বাচনে…
সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। আপনারা দায়িত্বে থাকা অবস্থায় পাথর লুট হয়ে গেলো- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আপনাকে এটা বুঝতে হবে উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারেন। একটা সভায় কোন বক্তব্যগুলো যাবে, আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি। কিন্তু কোন প্লেট-গ্লাসে খাওয়া দেবে আমরা সেই কথাটা বলি না। এটা আমাদের বলার কথা নয়।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.