Author: MK Raj

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৩ সালে এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় শহিদুলের সাড়ে তিন বছরের সাজা হয়। সোমবার (১৮ আগস্ট) সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা। সেখানে ন্যায়বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। ২০২৩…

Read More

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর ওরফে মখা আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিএফআইইউ। ফারমার্স থেকে নাম বদলে হয় পদ্মা ব্যাংক। সেই ব্যাংক লুটের এক নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর। তিনি ব্যাংকটির চেয়ারম্যান থাকার সময়ে প্রায় ৩৩০০ কোটি টাকা লুট হয়। তার সহযোগী বাবুল চিশতির মাধ্যমে লুট হয় আরও প্রায় ১৭০০ কোটি টাকা। এভাবেই পদ্মা ব্যাংকের প্রায় ৫ হাজার কোটি টাকা হাওয়া হয়ে যায়। বর্তমানে ব্যাংকটির মন্দমানের খেলাপি ঋণ প্রায় ৮৬ শতাংশ। এর মধ্যে বাবুল চিশতির সাজা হলেও…

Read More

চলতি মাসে অন্তর্বর্তী সরকার এক বছরের পূর্ণতা ঘটিয়েছে। এ সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টাঙানো নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হঠাৎ করে বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ আসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সূত্র জানায়, এই সিদ্ধান্ত এসেছে টেলিফোন নির্দেশনায়। বিষয়টি নিয়ে চলছে বিশ্লেষণ অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে একটি মিশনে রাষ্ট্রপতির ছবি টাঙানোর বিষয়ে প্রশ্ন তোলেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় বিদেশে থাকা সকল মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর। সরকারি নির্দেশনা কার্যকর করতে সম্প্রতি সব মিশনকে নয়, কয়েকজন দূতকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। তারা অন্য মিশনপ্রধানদের জানিয়ে দেবেন। গত শনিবার মধ্যরাত থেকে এই…

Read More

উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। এজন্য গবেষণা বাড়ানো জরুরি। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, মাছ আমাদের প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির প্রতি এতটা নির্দয় যে, এভাবে চললে মাছ একদিন পুরোপুরি শেষ হয়ে যাবে। নদী শাসনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “নদী পালনের কথা বললে ক্ষতি বাড়ছে।” তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা…

Read More

গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ৬২ হাজারের কাছাকাছি গাজার অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছেন। একই দিনে অনাহার ও অপুষ্টির কারণে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। রোববার (১৭ আগস্ট) আনাদোলু বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ এসেছে এবং ২২৬ জন আহত হয়েছেন। এ পর্যন্ত হামলায় আহতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে, যেখান থেকে…

Read More

‘আমার বউ আমার মরার দাই, কারণ সে টাকা টাকা করতো, আর আমার কথা শুনতো না। আমাকে মিথ্যা ভালোবাসতো। আমি বুঝে গেছি টাকা না থাকলে সে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম। সবাই ভালো থাকবেন।’ এভাবেই নিজের মনের কথা লেখা একটি চিরকুট পাওয়া যায় পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহের পাশে। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারে ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।…

Read More

কুয়েতে স্থানীয়ভাবে উৎপাদিত বিষাক্ত মদ তৈরির অভিযোগে নিরাপত্তা বাহিনী ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় প্রাণঘাতী মদপানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছেন। জানা গেছে, তিনি একটি অপরাধচক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। রোববার (১৭ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীসহ বিভিন্ন আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি মদের কারখানা ও চারটি প্রস্তুতিহীন কারখানা জব্দ করা হয়েছে। তদন্তে নেপালি এক সদস্য জানিয়েছেন, কীভাবে এই মদে প্রাণঘাতী মিথানল মিশিয়ে বাজারজাত করা হতো। মুসলিম প্রধান দেশ কুয়েতে মদ উৎপাদন বা আমদানি আইনত নিষিদ্ধ। তবে গোপনে…

Read More

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি…

Read More

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১৬ বছর এত নির্যাতনের পরও খালেদা জিয়া দেশ ছাড়েননি কিন্তু স্বৈরশাসক হাসিনা ঠিকই পালিয়েছেন। এখন যারা দেশের গণতন্ত্রের পথে বিভিন্ন বাধা তৈরি করছে তারাও পালাবে। রোববার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মেয়র বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করতে গিয়ে স্বৈরশাসকের মিথ্যা মামলায় জুলুম নির্যাতনের শিকার হলেও বেগম খালেদা…

Read More

ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। অমি দাশের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার বাবার নাম রাজিব দাশ। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত…

Read More