Author: MK Raj

রাষ্ট্রের সিস্টেমটাই দখলের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য; যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কি না, সেটা নিয়েও কথা বলেছেন তারা। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ কর্তৃক আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই… তখন দেখি…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার না হওয়ায় তারা অনিশ্চিত জীবনে বাস করছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, অনেক পরিশ্রমী সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায়, এর পেছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট। দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন নেই, ফলে সরকার চাইলে যেকোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। অনলাইন ও টিভি মাধ্যমে বেতন কাঠামোও অনিশ্চিত। ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র ৮–১০ হাজার টাকা পান। আবার মফস্বলের অনেক সাংবাদিক কোনো বেতনই পান না, বরং আইডি কার্ডের জন্য…

Read More

ভারতের বীরভূমের অন্তঃসত্ত্বা নারী সোনালি বিবি ও তার পরিবারকে সীমান্তে ‘পুশব্যাক’ করার পর নতুন জটিলতা তৈরি হয়েছে। বিএসএফ তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থানকালে বাংলাদেশ পুলিশ তাদের আটক করে। বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ২৯ বছর বয়সী সোনালি বিবি, তার স্বামী দানিশ শেখ ও আট বছরের ছেলে দিল্লির রোহিণীতে থাকতেন। কাগজ কুড়ানো ও গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন তারা। পরিবারের দাবি, গত ১৮ জুন দিল্লি পুলিশ তাদের আটক করে। একই সময়ে বীরভূমের আরেক নারী সুইটি বিবি ও তার সন্তানও আটক হন। পরবর্তীতে দিল্লি আদালতে মামলা হলেও তা প্রত্যাহার করা হয়। পরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ…

Read More

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ না হলে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ থামানোর সমাধান না হলে উচ্চমাত্রার শুল্ক, কঠোর নিষেধাজ্ঞা কিংবা উভয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে সতর্ক করেছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের একটি কারখানা ধ্বংস হয়েছে। এ ঘটনায় আমি মোটেও খুশি নই। শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধ সম্পর্কিত কোনো বিষয়েই আমি সন্তুষ্ট নই।” তিনি আরও যোগ করেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে সংকট নিরসনের পথ খুঁজে বের করব। যদি তা সম্ভব না হয়,…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো ষড়যন্ত্রই সফল হবে না।” শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হয়ে যাবে। শুধু নির্বাচনের সময় নয়, অন্য সময়ও যাতে অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” আগামী নির্বাচন ঘিরে সামাজিক…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন—যদি কোনো কেন্দ্রে অনিয়ম বা ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটে, তবে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। তিনি আরও জানান, যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের এবার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হলরুমে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো রাজনৈতিক বিতর্কে যাব না। সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেব না। সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকার এখন পর্যন্ত…

Read More

আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে অবস্থান করে দেশের মধ্যে নাশকতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা দেখেছেন এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাহলে তারা আরও কত কাজ করছে? সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। নীলফামারী জেলা বিএনপি’র নবগঠিত কমিটির উদ্যোগে এ শ্রদ্ধা জানানো হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ হাজার ৩৯৯ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এর মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ…

Read More

ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার অবস্থা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ, শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয় আলোচনা হয়। উপদেষ্টা জানান, নির্বাচনের আগে ১৫,৮৫১ জন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে।বিজিবিতে ৪,৪৬৯ জন, আনসারে ৫,৫৫১ জন, কারা অধিদফতরে ১,৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগগুলো নতুন পদ এবং শূন্যপদ…

Read More

ইসরাইলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৭ জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের বাজান (BAZAN) রিফাইনারিতে (তেল শোধনাগার) আঘাত হানে। এতে তিনজন নিহত হয়। বার্তা সংস্থা মেহের সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হিব্রু ভাষার দৈনিক ইসরাইল হায়োম তাদের ওই প্রতিবেদনে বলেছে, ১৭ জুন ভোরের আগে বাজান রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। ইসরাইলি পত্রিকাটি আরও জানিয়েছে, এ হামলায় ইসরাইলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। ফলস্বরূপ বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় যে, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক…

Read More

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন একটি মিমাংসিত বিষয়, এখানে সংস্কারের কোনো অবকাশ নেই। তিনি অভিযোগ করেন, আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতি ইসলামবিরোধী। কারণ ইসলাম রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে যোগ্য ও সৎ ব্যক্তি নির্বাচনের আহ্বান জানিয়েছে, দল বা প্রতীক নয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আশরাফুল হক বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র সবসময় দুর্বল থেকে যাবে এবং দেশকে বিদেশিদের ওপর নির্ভরশীল করে তুলবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, পিআর আসলে একটি বিদেশি ফরমায়েশি নির্বাচন পদ্ধতি। এতে গণতন্ত্রের নামে…

Read More