Author: MK Raj
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় দেখা করতে যাবেন পাক উপ-প্রধানমন্ত্রী। শনিবার (২৩ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ। এর আগে শনিবার বিকাল পৌনে ৫টার পর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে বৈঠকে অংশ নেন। এ সময় পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সরকারের জোটসঙ্গীরা এতে আপত্তি জানানোয় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্দক্যাম্প। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভেল্দক্যাম্প। বিবৃতিতে তিনি বলেছেন, “মন্ত্রিসভার বৈঠকে আমি গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতির জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলাম। কিন্তু জোটসঙ্গীদের আপত্তির কারণে তা পাস হয়নি। জোটসঙ্গীদের আপত্তির পর আমার উপলব্ধি হলো যে এই সরকারে অন্তর্ভুক্ত থাকলে আমি আমার নিজের এবং দলের নীতি বাস্তবায়ন করতে পারব না। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।” নেদারল্যান্ডসের সাবেক কূটনৈতিক কর্মকর্তা ও রাষ্ট্রদূত ৬১ বছর বয়স্ক ক্যাসপার ভেল্দক্যাম্প…
ভারতের মুম্বাই থেকে সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছিলেন ১৫ বছর বয়সী এক সুইস কিশোরী। তার পাশে বসেছিলেন এক ভারতীয় ব্যবসায়ী। ৯ ঘণ্টার দীর্ঘ ওই ফ্লাইটে ঘুমিয়ে পড়ে কিশোরীটি। তখন তাকে ধর্ষণ করেন ওই ভারতীয় ব্যবসায়ী। চলতি বছরের মার্চে সুইস এয়ারলাইন্সের বিমানে ঘটে এ ভয়াবহ ঘটনা। আদালতে ওই ভারতীয় ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে সুইজারল্যান্ডের আদালত তাকে মাত্র ১৮ মাসের কারাদণ্ড আর অর্থ জরিমানা করেছে। যেহেতু তিনি একটি নির্দিষ্ট সময় কারাগারে কাটিয়েছেন তাকে আর আটকে না রেখে ভারতে ফেরত পাঠানো হয়েছে। আদালতের এ রায়ে এখন সমালোচনা শুরু হয়েছে। অনেকে এ ধরনের ঘটনায় আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কী ঘটেছিল বিমানেসংবাদমাধ্যম বিজনেস টাইমস জানিয়েছে,…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ফিরছেন নতুন লুকে। তার নতুন সিনেমা ‘থামা’ চলতি বছরের দিপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি কমেডি, রোম্যান্স এবং হরর মিশ্রণে নির্মিত। পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার, প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। কাস্ট ও চরিত্র রাশমিকা মান্দানা – তাদাকা, আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা ও ভয়ের গল্পের কেন্দ্রীয় চরিত্র। আয়ুষ্মান খুরানা – অলোক, মানুষের শেষ আশা-ভরসার প্রতীক। নওয়াজউদ্দিন সিদ্দিকী – ইয়াকশন, অন্ধকারের বাদশা। পরেশ রাওয়াল – কৌতুকরসের চরিত্রে বাড়তি মজা যোগ করবেন। সিনেমার সম্প্রতি প্রকাশিত টিজারে রাশমিকার নতুন লুকটি প্রকাশ পায়। খোলা চুল ও তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন রহস্যের ছোঁয়া ফুটিয়ে তুলেছেন। গল্পের সংক্ষিপ্ত ভাবনা অলোকের প্রেমে পড়ে তাদাকা।…
নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে হাওরের বিভিন্ন অঞ্চলে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন। স্থানীয়রা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানসহ অসংখ্য মিথ্যা মামলা দিয়ে প্রিয় নেতাকে পতিত স্বৈরাচারী সরকার কারাগারে আটকে রেখেছিল। বিভিন্ন মামলায় তাকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর সব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে তিনি মুক্ত আকাশ দেখেছেন। হাওরপাড়ের মানুষ দেখছেন।’ তার আগমনে ভাটি উপজেলা হিসেবে খ্যাত মদন-মোহনগঞ্জ ও…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না। ভোটারদের শুধু দলের প্রতীককে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। রিজভী শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির নতুন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। পিআর পদ্ধতি নিয়ে সতর্কবার্তা রিজভী বলেন, দেশের জনগণ পিআর পদ্ধতির সঙ্গে অপরিচিত। “হঠাৎ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, যা নির্বাচন বিলম্বিত করতে চাওয়ার একটি কৌশল হতে পারে।” তিনি বলেন, বিএনপির…
দুদিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের প্রথমদিনই তার সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। (শনিবার) সন্ধ্যা ৬টায় ঢাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসহাক দারের সঙ্গে বৈঠকে অংশ নেবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্র জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা…
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। ইতিমধ্যেই পাকিস্তান ও ভারত তাদের দল ঘোষণা করেছে। শুক্রবার বাংলাদেশও ঘোষণা করেছে ১৬ সদস্যের স্কোয়াড, যেখানে একাধিক চমক রয়েছে। বাংলাদেশ স্কোয়াডে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান ফিরেছেন। তবে মেহেদি হাসান মিরাজ এবং নাঈম শেখরা ছাড়পত্র পেয়েছেন। দল ঘোষণার একদিন পর, শনিবার সংবাদ সম্মেলনে হাজির হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে? প্রশ্নের উত্তরে লিপু বলেন, “ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগের জায়গা থেকে ইতিবাচক ভাবনা অবশ্যই ভালো। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা প্রয়োজন। কোথায় আমরা দাঁড়িয়ে আছি, পথ…
পৃথিবীর একাধিক দেশে নিজেদের অস্ত্র তৈরির কারখানা স্থাপনের দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শনিবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন। আজিজ নাসিরজাদেহ বলেন, “আমরা সবসময় মিসাইল উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছি। তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর হয়তো এই কৌশল কিছুটা পরিবর্তন হতে পারে।” তিনি আরও জানান, যেসব দেশে কারখানা নির্মাণ করা হয়েছে, শিগগিরই সেগুলোর নাম প্রকাশ করা হবে। ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপট গত জুনে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালায়। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরান। টানা…
ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বরখাস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুস। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আদেশে শুক্রবার তাকে পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। খবরটি এএফপিকেও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা। গত জুনে ইরান-ইসরায়েল সংঘাতের শেষদিকে যুক্তরাষ্ট্র চালায় ‘অপারেশন মিড নাইট হ্যামার’। ইরানের ফার্দো, নানতাজ ও ইসফাহান শহরের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ছিল সেই অভিযানের মূল লক্ষ্য। অভিযানের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, “ইরান কখনোই এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না।” তবে ডিআইএ-এর গোপন প্রতিবেদনে উল্লেখ ছিল—ইরানের পরমাণু…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.