Author: MK Raj
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে এক বিশাল জনসভায় দেওয়া তার বক্তব্যে উঠে এসেছে এমন কিছু মন্তব্য যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে বিজয়ের ‘হুঙ্কার’ এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। বিজয় বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন। এ ছাড়া তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের নির্বাচনে…
‘গত ১৫ বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপরই তার মুখ ফসকে বের হয়, ‘ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই’। রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুমিন এ কথা বলেন। সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে ইসিতে এদিন দাবি-আপত্তির শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট (উপস্থাপন) করেছি। জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করব, তাই করেছি।…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার পরিকল্পনা তৈরি করছেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমাদের মাঝে আসছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে নেই। নভেম্বরের মধ্যে তাকে কাছাকাছি দেখতে পারবো, ইনশাআল্লাহ। রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ…
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে নামলে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। মূলত সে কারণেই জামায়াতে ইসলামীর ‘লক্ষ্যবস্তু’তে পরিণত হয়েছে দলটি। সম্প্রতি একটি টকশোতে বিষয়টি জানান ফজলুর। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন হলেই আল্লাহর রহমতে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে পাস করবে। বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়।’ আর সে কারণেই বিএনপির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না জামায়াত, মনে করেন ফজলুর। তিনি বলেন, ‘সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে। এবং ধ্বংস করার জন্য প্রথমে এই ছেলেরাই আস্তে আস্তে স্লোগান দিল।’ পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন,…
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দাবি করেছেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং অন্যান্য অমীমাংসিত তিনটি বিষয় এরই মধ্যে দুইবার সমাধান হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেন তিনি। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে ইসহাক দার বলেন, ‘১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির সমাধান হয়েছে। সেই সময়ের দলিল দুই দেশের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এরপর জেনারেল পারভেজ মোশাররফ ২০০০ সালের শুরুতে বাংলাদেশে এসে বিষয়টি প্রকাশ্যে সমাধান করেছেন। তাই এটি দুইবার সমাধান হয়েছে।’ বাংলাদেশ মনে করে, ১৯৭১…
সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রুপের সদস্যদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুপক্ষই উত্তেজিত হয়ে পড়ে। এ সময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। অন্যদিকে বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। শুনানিতে অংশ নেওয়া খসড়ার বিপক্ষে থাকারা বলেন,…
জুলাই গণঅভ্যুত্থানকে এবার ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এবং এর জন্য ‘দায়ী’ করলেন ‘কালো শক্তি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে। সম্প্রতি একটি টকশোতে এসব কথা বলেন ফজলুর। তার অভিমত,দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ‘ষড়যন্ত্র’ করে আসছে জামায়াত। তিনি বলেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, যাকে সারজিস আলমরা, যারা ওই এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলব, সেই আলবদর, আল শামস, জামায়াতে…
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। শনিবার স্থানীয় সময় শেষ রাতের দিকে ঘটেছে এই ঘটনা। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষমতয়। আগুনে বিদ্যুৎকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে। তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যতীত আগুনে অন্য কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়…
শোবিজ অঙ্গনে নিয়মিত হতে চলেছে এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছে সে। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা। জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা। তাই তো দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে। এর আগে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেন আইরা। সে প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল।…
ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও একই তথ্য প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপি দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি। একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে জানান, স্বার্থান্বেষী…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.