Author: MK Raj
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি ‘বাস্তব রূপরেখা’ (প্র্যাকটিক্যাল রোডম্যাপ) তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গারা যেন মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দ্রুত নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারে চলমান ‘রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’-এ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, ২০১৭ সালের এই দিনে প্রায় ৮ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে নিজের জীবন বাঁচাতে এ দেশে চলে আসে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এখনও আমরা নতুন করে রোহিঙ্গাদের আগমন দেখতে পাচ্ছি প্রতিদিন। এ…
‘প্রিন্স’ সিনেমায় শাকিবের পারিশ্রমিক নিয়ে প্রযোজক বললেন— এটা তার প্রাপ্য ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন আর ইমোশনের মিশেল। সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা ইতোমধ্যেই ঝড় তুলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক নিয়ে। অনেকে মনে করেন, সিনেমার বাজেটের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নেন শাকিব খান। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ এর জন্য ৩…
ইউক্রেন চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দিয়েছে রাশিয়া। এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, যদিও সংঘাত অবসানের কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি, তবু তিনি বিশ্বাস করেন যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এলএনবিসি’র “মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েকার” অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকটি ছাড় দিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি প্রদান করা। ভ্যান্স বলেন, “সাড়ে তিন বছর ধরে চলা এই সংঘাতের মধ্যে প্রথমবার রাশিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এতো গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। তারা…
আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই দিনে ভাষণ দেবেন। সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানায়। প্রাথমিক সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত অধিবেশনে সকালে ভাষণ দেবেন মোদি। এর পরেই বিকেলে বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে ইসলামাবাদের হাতে সরাসরি দিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেহবাজ, সঙ্গে থাকবেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে…
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত…
গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় অনুষ্ঠিত এক মহাসমাবেশে মানুষের ঢল নেমেছিল। লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাস আর ভালোবাসায় ভাসলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সেই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে হুংকার ছুড়ে দিয়ে মুহূর্তেই জনতার গর্জন কাঁপিয়ে দেন এই জনপ্রিয় নায়ক। এটি ছিল তার গড়া রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর মহাসমাবেশ। সেখানেই স্পষ্ট ভাষায় জানান নিজের অবস্থান— অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। বিজয়ের ভাষায়, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।” যদিও ভারতের মূলধারার গণমাধ্যম এ বক্তব্য এড়িয়ে গেছে, তবে দক্ষিণ ভারতের স্থানীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে তার…
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা ও বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। তিনি বলেছেন, গাজার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে কোনো ধরনের জবাবদিহিতা নেই। সোমবার (২৫ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এর আগে গত শনিবার আইরিশ টেলিভিশন আরটিই নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, “আমরা এক ধরনের জবাবদিহিতাহীন অবস্থায় আছি”। তিনি গাজার পরিস্থিতিকে বিশ্বের ইতিহাসের এক “বেদনাদায়ক সময়” হিসেবেও উল্লেখ করেন। হিগিন্স বলেন, ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে বেআইনি কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, অথচ আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ অগ্রাহ্য করছেন। পশ্চিম তীর ও গাজার সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তাবকে তিনি গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি…
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ২০২৪-এর গণ-অভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না। আমার কাছেও মনে হচ্ছে না, সেটা বাস্তবিক হবে। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি, সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও…
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবির বলছে, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করে যাচ্ছেন। অভ্যুত্থানকে ‘অপশক্তির ষড়যন্ত্র’ বলেও ফ্রেমিং করছেন। ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট। রোববার (২৪ আগস্ট) এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম। সহস্রাধিক মানুষের জীবন, হাজার হাজার মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫…
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৪ আগস্ট) ইসহাক দার জামায়াতের আমিরের বাসভবন পরিদর্শনে যান। বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুকে এক পোস্টে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবন পরিদর্শন করেছেন, যিনি হৃদরোগের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী নিজের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি, শিক্ষা এবং সমাজকল্যাণ ক্ষেত্রে আমিরের…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.