Author: MK Raj

৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে ডিসি মাসুদসহ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ চলে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে…

Read More

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাকে কেন্দ্র করে তারা একটি মিথ্যা ছড়ানোর চেষ্টা করেছিল। তাদের সেই মিথ্যা মিসাইল হয়ে উল্টো তাদের কপালেই পড়েছে। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই যে মিথ্যাকে বিশ্বাস করবে।’ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ চালাবে কিভাবে? তারা নিরীহ মানুষদের নামে মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।’ তিনি বলেন, পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত, তার মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। কিন্তু পৌনে চার বছর আবার শোষণ-নৈরাজ্য…

Read More

খুলনায় যাত্রীবেশে এসে অটোরিকশাচালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দু’দিন পেরিয়ে গেলেও আহত চালক রনির জ্ঞান ফেরেনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রনির মাথায় অস্ত্রোপচার করা হলেও তিনি এখনো অচেতন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে নগরীর খালিশপুর এলাকার একটি গ্যারেজ থেকে নিজের অটোরিকশা নিয়ে বের হন রনি। সকালবেলায় এক দুর্বৃত্ত যাত্রী সেজে বড় মির্জাপুর হয়ে মির্জাপুর ক্রসরোড এলাকায় যাওয়ার কথা বলে তার অটোরিকশায়…

Read More

মাটির নিচে নির্মিত নিজেদের নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে এই ঘাঁটিটির উদ্বোধন করা হয়। এ সময় তারা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অন্যান্য সামরিক কমান্ডারদের বিস্তারিত অবহিত করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, “আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। এখন আমরা শুধু প্রতিরক্ষায় নয়, প্রয়োজনে…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে সব ধরনের আবেদন ফি নেওয়ার প্রথা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার সব স্তরে ভর্তি পরীক্ষার ফি নেওয়া বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এসব প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে বলা হয়েছে, সরকারি চাকরির আবেদনের জন্য যে ফি নেওয়ার রীতি আছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ নিয়ম বাতিল…

Read More

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না। শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। শেহবাজ বলেন, “আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ খেলার…

Read More

নির্বাচনি আচরনবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ ফেব্রয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সারজিস আলম এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান আদালতের লোক সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে অভিযুক্ত করেন। ঘটনার সময় ওই পথসভায় সারজিসের সঙ্গে সেখানে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধি ১৭…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে চলছে প্রার্থীদের জনসংযোগ। এমপি পদপ্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এইসব আশ্বাস দিয়ে প্রার্থীরা ভোটারদের কতটুকু আকৃষ্ট করতে পারছেন, তা জানা যাবে ১২ ফেব্রুয়ারি। এদিকে নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে ধর্মের প্রভাব ক্রমশই বাড়ছে বলে জানিয়েছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (CRF) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (BEPOS)-এর উদ্যোগে পরিচালিত এক জরিপ। সংস্থাটির মতে, ধর্মীয় মুল্যবোধ বিবেচনায় আসন্ন নির্বাচনে ভোট দিবেন ৩৫% এর বেশি মানুষ। একই সঙ্গে দ্রব্যমূল্য, উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা- এই বিষয়গুলোকেও গুরুত্ব দিয়ে ভোট দেও্যার প্রবণতা ভোটারদের মধ্যে দেখা গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি)…

Read More

আইপিএল নিলামে দল পাওয়ার পর নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন কাণ্ডের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি। এমনকি পাকিস্তানও ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজকে আইপিএল থেকে সরানো। এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, পরে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট। এত কিছুর পরও মুস্তাফিজ ঠিক আগের মতোই চুপচাপ। তাকে কি কিছু স্পর্শ করে না? জাতীয় দলের কোচ সালাউদ্দিনই প্রশ্নটি করেছিলেন মুস্তাফিজকে। আজ বুধবার গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কী ফিল করছ। ও বলেছে, লেট ইট গো। যেটা চলে গেছে, চলে গেছে।’ তবে…

Read More

অভিনেত্রী জয়া আহসান বরাবরই ভিন্নধর্মী কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তবে এবার নিজের আসন্ন চলচ্চিত্র ‘ওসিডি’ নিয়ে কথা বলতে গিয়ে জীবনের এক অন্য অধ্যায় এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো সামনে এনেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, শিশুদের কেন্দ্র করে যে কোনো কাজে দায়িত্বের ভারটা কয়েক গুণ বেড়ে যায়। জয়া জানান, অভিনয়ে নিখুঁত হওয়ার এক অদ্ভুত নেশা কাজ করে তার মধ্যে। অভিনেত্রী বলেন, ‘নিখুঁত অভিনয় নিয়ে আমার ‘ওসিডি’ রয়েছে। খালি মনে হয় সব অভিনয় যেন এক রকম হয়ে যাচ্ছে। নিজেকে চ্যালেঞ্জ দিতে গিয়ে মাঝেমধ্যে বিরক্ত হয়ে যাই, মানসিক চাপের চূড়ান্তে পৌঁছে যাই। নিজেকে বলি আমি তো মানুষ, কিন্তু মন মানে না।’…

Read More