Author: MK Raj

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা জানে, যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কোনো আসনও তারা পাবে না। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুর-২ এ ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, এইসব ইসলামিক ও নতুন দল শুধু নিজেদের স্বার্থে রাজনীতি করে, দেশের মানুষের উন্নয়ন কিংবা কল্যাণে নয়। তারা বিদেশি…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সাহিত্যকর্ম এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, “নজরুলের কবিতা, গান ও সাহিত্য বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছে। মহান স্বাধীনতা যুদ্ধ, ‘৯০-এর গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার কবিতা ও গান মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে, উজ্জীবিত করেছে।” বাণীতে তিনি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তার রুহের মাগফিরাত কামনা…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ থেকে। ট্রাম্পের শুল্কের জবাবে ভারতে উৎপাদন ও ভোগ বা বেচাকেনা বাড়াতে হবে বলে বার্তা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন অবস্থায় ‘মেক ইন ইন্ডিয়া’ বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, চলতি মাসের মাঝামাঝিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আশ্বাস দিয়েছিলেন যে শিগগিরই সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় কর-ছাড়ের উপহার আসছে। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জনসভায় উজ্জ্বল গেরুয়া পাগড়ি পরে ভাষণ দেন তিনি। মোদি তখন…

Read More

নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবইয়ের মান নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৬ সাল থেকে প্রথমবারের মতো প্রতিটি বইয়ের ফর্মায় বাধ্যতামূলকভাবে ছাপানো থাকবে সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানের নাম। এর ফলে বই বিতরণের পর কোনো সমস্যা ধরা পড়লে সহজেই দায়ী প্রতিষ্ঠানকে শনাক্ত করা যাবে। পূর্বের অভিজ্ঞতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে অনেক মুদ্রণ প্রতিষ্ঠান ‘ইনার চেঞ্জ’ নামে অনৈতিক পদ্ধতিতে মানহীন বই বাজারে সরবরাহ করত। এতে শিক্ষার্থীদের হাতে পৌঁছাত নিম্নমানের বই, যা শিক্ষা ও শেখার অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলত। কাগজের মান বাড়াতে এনসিটিবি এনেছে বড় পরিবর্তন। এবার কাগজের ওজন বাড়ানো হয়েছে ৮২ জিএসএম থেকে ৮৫ জিএসএম-এ।…

Read More

মালয়েশিয়ায় সক্রিয় অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশধারী বাংলাদেশি কর্মীর সংখ্যা ৮০৩,৩৩২ জনে পৌঁছেছে, যা মোট বিদেশি কর্মীর ৩৭ শতাংশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) তথ্য অনুযায়ী, এ সংখ্যা বাংলাদেশকে মালয়েশিয়ার স্বল্পদক্ষ বিদেশি শ্রমশক্তির সবচেয়ে বড় উৎসে পরিণত করেছে। কেডিএন জানিয়েছে, কোভিড-১৯ পরবর্তী সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে ৪৯,৩৫৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়তার লক্ষ্যে ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ শিথিলকরণ পরিকল্পনা চালুর পর সেই বছর ৩৯৭,৫৪৮ জন নতুন বাংলাদেশি কর্মী এসেছে। বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে জানিয়েছে, একই সময়ে ২০২২ সালে ২০,৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩,০৬৫ জন সক্রিয় অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশধারীকে নিজ নিজ নিয়োগকর্তারা দেশে ফেরত…

Read More

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় ছিলেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা। আর সেই উত্তাল সময়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক, ইউটিউব, টিকটক ও ব্লগে প্রচার করেছেন তৌহিদ আফ্রিদি। এসবের মূল লক্ষ্য ছিল হাসিনার হত্যাকাণ্ডের বৈধ্যতা দেওয়া। আফ্রিদি শুধু নিজে নয়, অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে হাসিনার পক্ষে কাজ করতে চাপও দেন বলে অভিযোগ রয়েছে। আফ্রিদির কথায় ভিডিও বানাতে রাজি না হয়ে অনেকে নির্যাতনেরও শিকার হয়েছেন। শুধু জুলাই আন্দোলনই নয়, অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কনটেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে,…

Read More

এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার কক্সবাজারে একটি হোটেলে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। রোহিঙ্গা সংকটকে বিশ্বসম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক…

Read More

দেশের মানুষ আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। সোমবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচন কমিশন ‘জাতীয় নির্বাচনে’র সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে উল্লেখ করে মঈন খান বলেন, এতে জনগণের ভোট দেওয়ার প্রত্যাশা পূরণ হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের মানুষ…

Read More

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি ‘বাস্তব রূপরেখা’ (প্র্যাকটিক্যাল রোডম্যাপ) তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গারা যেন মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দ্রুত নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারে চলমান ‘রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’-এ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, ২০১৭ সালের এই দিনে প্রায় ৮ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে নিজের জীবন বাঁচাতে এ দেশে চলে আসে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এখনও আমরা নতুন করে রোহিঙ্গাদের আগমন দেখতে পাচ্ছি প্রতিদিন। এ…

Read More

‘প্রিন্স’ সিনেমায় শাকিবের পারিশ্রমিক নিয়ে প্রযোজক বললেন— এটা তার প্রাপ্য ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন আর ইমোশনের মিশেল। সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা ইতোমধ্যেই ঝড় তুলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক নিয়ে। অনেকে মনে করেন, সিনেমার বাজেটের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নেন শাকিব খান। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ এর জন্য ৩…

Read More