Author: MK Raj
দিনাজপুরের ঘোড়াঘাটে নানার বাড়িতে বরকে পাশের ঘরে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমনা আক্তার (১৯) নামের এক নববধূ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমনা আক্তার একই উপজেলার চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। ছোটবেলা থেকেই সে তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন। ১৮ আগস্ট সুমনার সঙ্গে পার্শ্ববর্তী চৌরিয়া গ্রামের আব্দুস সোবহানের বিয়ে হয়। জামাই আব্দুস সোবহান পেশায় একজন কৃষক। বিয়ের পর স্বামীর বাড়িতেই ছিলেন সুমনা। বিয়ের ৯ দিন পর মঙ্গলবার নানার বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন সুমনা। রাতে যখন সবাই টিভি দেখছিলেন, তখন সুমনা সবার অজান্তে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে…
‘‘বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে চলে আসছে নিজেদের স্বার্থে। এর মধ্যে কোনও ধর্মীয় কারণ নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর মুসলিমদের অত্যাচারের অভিযোগও মিথ্যা।’’ বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের অভিযোগের বিষয়ে এমন দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দেশটির সংবাদমাধ্যম আজতক বাংলাকে দেওয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মুসলমানদের কারণে হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসছেন, এটা একদমই সত্যি নয়।’’ বাংলাদেশে হিন্দুরা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়েছেন, এমন দাবি প্রত্যাখ্যান করে মনোরঞ্জন ব্যাপারী বলেন, ‘‘মুসলমানের কারণে, ধর্মীয় কারণে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তাই তারা চলে আসছে। আপনি একজন লোককে দেখান এমন দাবি করছে। দেখাতে পাবেন না। গরুর…
সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্র দখল, নমিনেশন কেনা-বেচা ও কালো টাকা বন্ধ করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, প্রয়োজনে অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। সনাতনী পদ্ধতিতে ভোট ডাকাতির নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না। তিনি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর পল্লবীর স্থানীয় একটি মিলনায়তনে ঢাকা-১৬ আসনে ভোট কেন্দ্র পরিচালক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে গণরায় যাতে…
বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিউটি উইথ ব্রেইন আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় এ কথা বলেন রনি। তিনি বলেন, ‘নারী যখন ব্রেইনি হয় তার মানে বিউটি উইথ ব্রেইন। তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে। আমাদের দেশে কী হয়? তুলুতুলু পুতুপুতু এ ধরনের মেয়েদের পছন্দ করে।’ দলের দুঃসময়ে রুমিন ফারহানা বিএনপির জন্য একাই লড়েছেন উল্লেখ করে রনি বলেন, সংসদে হাসতে হাসতে কথা বলে যখন তিনি মাইক ধরেছেন তখন আওয়ামী লীগের স্পিকার থেকে শুরু করে সবাই বুঝতে পারতেন না যে তিনি…
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) সম্প্রতি অনুষ্ঠিত এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে ওই মামলা হয়েছে। বুধবার দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ভক্তকে দেহরক্ষীদের নির্যাতনের অভিযোগে দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতিক ও টিভিকের প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে কুন্নাম থানায় মামলা দায়ের হয়েছে। থালাপতির পাশাপাশি তার দেহরক্ষীদেরও এই মামলার আসামি করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, তামিলনাড়ু রাজ্যের পেরাম্বালুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে শরৎকুমার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের…
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।শ্রীভূমি জেলা থেকে এ বাংলাদেশিরা গ্রেপ্তার করা হয়েছে, যা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে ধরা হয়। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, “পৃথক দুই ঘটনায় শ্রীভূমি সেক্টর থেকে ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এর মাধ্যমে অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে। আমরা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখব।” পুলিশ জানায়, রোববার শ্রীভূমি…
ঘটেছে। এতে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে আটটি সেলিং ফ্যান ও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রাখা ছয়টি ফুটবলসহ অন্যান্য খেলনা নিয়ে যায় চোরেরা। এ সময় অফিস কক্ষের আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়। বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ বালুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ফ্যান চুরি হওয়ায় গরমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার বলেন, আমাদের বিদ্যালয়ে নৈশপ্রহরী নেই। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে এসে দেখি, অফিস কক্ষ ও পাশের শ্রেণিকক্ষের দরজার হ্যাজবল কাটা…
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় জামায়াতে ইসলামী। দলটি ৫ আগস্টের পর থেকেই জোর কদমে ভোটের প্রস্তুতি নিচ্ছে। সরব আন্দোলন আর নীরবে ভোটের প্রস্তুতি-এই দুই কৌশলে এগোচ্ছে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানের কথা বারবার জানান দিচ্ছে জামায়াত। একই সুর উচ্চারিত হচ্ছে ইসলামী আন্দোলন, এনসিপিসহ তাদের সমমনা কয়েকটি দলের কণ্ঠেও। আলোচ্য পদ্ধতির নির্বাচনের দাবিতে ইতোমধ্যে একাধিক কর্মসূচি পালন করেছে জামায়াত। এই দাবি পূরণ না হলে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না-এমন কথাও বলছেন দলটির সিনিয়র নেতারা। তবে প্রকাশ্যে এ ধরনের শক্ত ভাষা ব্যবহার করলেও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলটির…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের ভেতরে একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যেন গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসতে না পারে। বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, “এই ধরনের জটিলতা এড়ানো যেত, যদি তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো। কিন্তু এখন জনগণের অধিকার থেকে তাদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে।” তিনি আরও বলেন, “আজকাল বেশিরভাগ প্রতিষ্ঠানেই দুর্নীতি ছেয়ে গেছে। আগে যেখানে কোনো কাজে ১ লাখ টাকা লাগতো, এখন সেখানে ৫ লাখ টাকা ঘুষ লাগে। রাজনৈতিক নেতারাও এসব দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, যা দেশের জন্য ভয়াবহ।” মির্জা ফখরুল…
বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অজয় দেবগন ও কাজল। কিন্তু অন্য অভিনেত্রীকে অজয় চুম্বন করেছেন, জানতে পেরে হিংসায় জ্বলেছিলেন কাজল। সম্প্রতি তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একটি মজার ঘটনা ভাগ করে নেন কাজল। জানান, একটি ছবিতে অজয়ের চুম্বন দৃশ্য ছিল। সেই ছবির আবার সহ-প্রযোজনায় ছিলেন কাজল নিজেই। কিন্তু চুম্বনের দৃশ্যের কথা নাকি গোপন করে যান অজয়। চুম্বন দৃশ্য করে আসার পরে কাজলকে ঘটনাটি জানান এবং আগেভাগেই ক্ষমা চেয়ে নেন। এই খবর শুনে হিংসায় রেগে আগুন হয়ে যান কাজল। কাজল বলেন, ‘চুম্বনের কথা অজয় আমাকে বলেইনি। অনুমতি নেওয়ার আগেই ও আমার কাছে ক্ষমা চেয়ে বলে, “আমি করে ফেলেছি।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.