Author: MK Raj

আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাচন। ভোটগ্রহণ চলবে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে জাতীয় দলের ক্রিকেটাররা সেই সময়ে সিলেটে থাকবেন। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। যদিও তারা ঢাকা এসে ভোট দেবেন। বর্তমান অ্যাডহক কমিটির এক সদস্য জানান, “৪ তারিখ সকালে ক্রিকেটাররা সিলেট থেকে ঢাকার ফ্লাইট ধরবেন এবং দুপুরের মধ্যেই ভোটে অংশ নেবেন।” বিদেশে থাকা কোয়াব সদস্যরা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন। বিশেষ করে ইংল্যান্ডে থাকা যুবা ক্রিকেটার এবং ম্যানেজমেন্ট সদস্যরা অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল…

Read More

রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। তাদের বিরুদ্ধে রাজউকের তিন কর্মকর্তার দেওয়া সাক্ষ্য অনুযায়ী, নিজেদের একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে বরাদ্দের জন্য আবেদন করেছিলেন তারা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী ৩টি পৃথক মামলায় সাক্ষ্য দেন। দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্লট বরাদ্দ নেওয়ার সময় জমা দেওয়া ৩টি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। আসামিদের ঢাকা…

Read More

নির্বাচন কমিশনের (ইসির) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বনানীর একটি হোটেলে ইসির নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি। তিনি বলেন, মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। দেশের জনগণ নির্বাচনমুখি হচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় ধরনের অগ্রগতি আসবে, এ প্রত্যাশা করি। কারণ নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে।

Read More

তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত মোজদেহ (লাভিসান–২ নামেও পরিচিত) নামের একটি পরমাণুবিষয়ক স্থাপনায় ইসরায়েলি হামলার পর দ্রুত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলছে ইরান। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, এভাবে প্রমাণ মুছে ফেলা হলে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য কার্যক্রমের কোনো চিহ্ন খুঁজে পাওয়া কঠিন হবে। গবেষণা সংস্থাটির প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান দ্রুত ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলার কাজ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি অভিযুক্ত গোপন পারমাণবিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রমাণ গোপনের অংশ হতে পারে। এই ইনস্টিটিউট একটি স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান। তারা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে গবেষণামূলক কাজ করে থাকে। ডেভিড অলব্রাইট প্রতিষ্ঠানটির প্রধান। তিনি একসময় জাতিসংঘের পারমাণবিক পরিদর্শক…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। সচিব বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেব। আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, আগামী রমজানের আগে ভোট করার জন্য। আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে ১৭ বা ১৮…

Read More

ফিলিস্তিন রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র হবে না”। বৈঠককে তিনি “খুবই ভালো” বলেও অভিহিত করেন। পৃথক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৈঠকে গাজা, লেবানন ও সিরিয়ার নানা বিষয় এবং ইরানের নেতিবাচক প্রভাব মোকাবিলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের আগে কোনো সাংবাদিকের প্রশ্ন নেওয়া হয়নি। এছাড়া সা’র যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোমের সঙ্গেও বৈঠক…

Read More

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আগামীতে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন, সে জন্য ষড়যন্ত্র শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী এই রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের এ চেষ্টা বাস্তবায়ন হবে না। দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলু বলেন, পিআর, টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ…

Read More

নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার যেন পরিণত হলো টিকটক স্টুডিওতে।সেখানে রোগীকে অচেতন অবস্থায় রেখে টিকটক ভিডিও বানিয়েছেন নার্স প্রিয়া। বুধবার (২৭ আগস্ট) রাতে ক্লিনিকের অপারেশন থিয়েটারে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা। একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন—“একজন মহিলাকে সিজার করা হচ্ছে, তিনি অজ্ঞান অবস্থায়, অথচ সেই দৃশ্য ভিডিও করে প্রকাশ করছে! এর বিচার হওয়া উচিত।” আরেকজন লিখেছেন—“এই নার্সকে পেশা থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ক্লিনিক মালিককেও আইনের আওতায় আনতে হবে।” স্থানীয় সূত্র জানায়, নার্স প্রিয়া নিয়মিত অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে মুমূর্ষু রোগীদের নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করতেন। যা সরাসরি…

Read More

একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু। পরে একই রশিতে চারজনের হাত বেঁধে ওই দুই বন্ধুর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে চারজনকেই আটক করে আদালতে পাঠায় পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এমনই ঘটনা ঘটে। আটকরা হলেন একই ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) ও প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম…

Read More

ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বৈঠক থেকেই যেন শুরু নতুন এক উত্তেজনা। সেখানে সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গ তুলতেই জয়শংকর স্পষ্ট জানিয়ে দেন, এখনই এ নিয়ে কথা বলা মানেই পাকিস্তানের সুরে সুর মেলানো। এরপরই দিল্লি সতর্ক করে জানায়—ঢাকা যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন না করে। এরপর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের আরও কাছাকাছি আসে। প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি—প্রায় সব খাতেই সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। পাকিস্তান থেকে চাল আমদানি, সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণ—সব মিলিয়ে দ্বিপাক্ষিক যোগাযোগ যেন এক…

Read More