Author: MK Raj

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। হামলার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—লাল টি-শার্ট পরা এক যুবক নির্দয়ভাবে পেটাচ্ছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতেই ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, লাল শার্টপরা যুবক নুরকে নয়, ছাত্রনেতা সম্রাটকে পেটাচ্ছিলেন। ফেসবুকে দেওয়া পোস্টে রাশেদ লিখেছেন—“লাল শার্টপরা যে ব্যক্তিকে মারছে সে নুরুল হক নুর নয়, বরং ছাত্রনেতা সম্রাট। ওই যুবকের ওপর দায় চাপিয়ে নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না। শনিবার (৩০ আগস্ট) ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নুরুল হককে হাসপাতালে আনা হয়। সে সময় তার নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং গজ ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছিল।…

Read More

রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ভারতীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন চলমান থাকাকালেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৩১ আগস্ট চীনের তিয়ানজিন শহরে শুরু হচ্ছে রাশিয়া–চীন নেতৃত্বাধীন শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন শেষে একই শহরে মুখোমুখি হবেন পুতিন ও মোদি। ক্রেমলিন মুখপাত্র উশাকভ বলেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। আসছে ডিসেম্বরে প্রেসিডেন্ট পুতিন ভারতের সরকারি…

Read More

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরে এসেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি চোখ মেলে তাকান। এরপরই তার সিটি স্ক্যান সম্পন্ন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে নুরকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ এবং নাকের হাড় ভেঙে গেছে। ইতোমধ্যেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে তাকে এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা যায়নি। আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে নুরের চিকিৎসার জন্য…

Read More

জাতীয় নির্বাচনের সময়ে কারাগারে থাকলেও ভোট দেওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ঠিক দুই সপ্তাহ আগে দেশের বিভিন্ন জেলখানায় কারাবন্দিদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে, যাতে ভোট দিতে পারেন তারা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, এ পদক্ষেপটি কারাবন্দিদের নাগরিক অধিকার সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ…

Read More

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় লাগাম টানতে না পারলে ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমানো হবে না বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কেভিন হাসেট বলেছেন, ভারত যদি রুশ অপরিশোধিত তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত জরিমানা হিসেবে আরোপিত শুল্ক কমাবেন না। মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকে ‘‘জটিল’’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, মার্কিন পণ্যের জন্য বাজার খুলতে অনীহা প্রকাশ করছে ভারত। এক্ষেত্রে ভারত…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান করেছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। লন্ডনে সফর শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের পক্ষ থেকে এ বার্তা নেতাকর্মীদের পৌঁছে দেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা। হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।’ এই নেতা বলেন, ‘দলের সব স্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার মধ্যে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য…

Read More

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাংলাভাষী মানুষকে ‘‘বাংলাদেশি’’ আখ্যা দিয়ে দেশছাড়া করার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২৮ আগস্ট) ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা কোনো বাংলাভাষীকে বাংলাদেশি বলে হেনস্তা কিংবা দেশছাড়া করতে দেব না।” এনডিটিভির খবরে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে মমতা অভিযোগ করেছেন—ভোটার তালিকার সংশোধনের আড়ালে বিজেপি বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) কার্যকর করতে চাইছে। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, ‘‘কেউ জরিপ করতে এলে তথ্য দেবেন না, আপনার ভোটকেন্দ্রে গিয়ে নিজের নাম আছে কি না দেখে আসুন। আধার কার্ড অবশ্যই রাখবেন।’’ মমতার…

Read More

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তাকে গুলশানের ফিরোজা বাসভবনে ফেরানো হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাতেই বাসায় ফেরানো হবে। বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, হাসপাতালে যাওয়ার আগে গুলশানের বাসভবনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে তারা ইতিবাচকভাবে দেখছে। তবে জুলাই সনদ চূড়ান্ত করার আগে এ ধরনের রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করছে দলটি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরে এনসিপি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতারা। আরিফুল ইসলাম বলেন, আত্মত্যাগের বিনিময়ে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যেই সরকার সংস্কার কমিশন গঠন করেছে। সেখানে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। জুলাই সনদ…

Read More