Author: MK Raj

গতকাল শনিবার রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার দুপুরের পর এ ঘটনায় স্থানীয়দের পক্ষ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার একটি বক্তব্য ভাইরাল হয়। এরপর বিকেলে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। ভাইরাল হওয়া এই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কুলাঙ্গার ডাকতে শোনা যায় সাথী উদয় কুসুম বড়ুয়াকে। ভিডিওতে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গতকাল সারারাত ধরে এই কুলাঙ্গার ছেলেরা আমাদের গ্রামের ভাইবোনের ওপর নিরস্ত্র…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বরাত দিয়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের সিভিল সোসাইটির ভূমিকা পর্যালোচনা না করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী হয়ে ওঠার ইতিহাস বোঝা সম্ভব হবে না। একই সিভিল সোসাইটি এখন বিএনপির ঘাড়ে ভর করছে। তারা বিএনপিকে আরেকটা আওয়ামী লীগ বানাতে চায়। রোববার (৩১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। এনসিপি নেতা সারজিস আলম তার পোস্টে সারোয়ার তুষারকে ট্যাগ করে তার বক্তব্য তুলে ধরেন। ১/১১-র সময় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে গুরুতরভাবে আহত করে, তার…

Read More

তিন ঘণ্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেও পরিস্থিতি নিয়স্ত্রণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে তারা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেড় কিলোমিটার দূরে হাটহাজারী মডেল থানা ও আট কিলোমিটার দূরে রয়েছে চট্টগ্রাম সেনানিবাস। তবুও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন…

Read More

আইএসপিআরের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আইএসপিআরের বিবৃতির প্রসঙ্গে গণঅধিকার পরিষদের নেতা বলেন, তারা বলেছে আমাদের উপর ‘মব’ হামলা হয়েছে। কিন্তু মব করেছে কারা? আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। এটিকে মব বলা যায় না। যদি মব হয়েই থাকে, তাহলে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য। তিনি স্পষ্টভাবে…

Read More

আগামী অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তবে তার লক্ষ্য আরও বড়—পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন— “বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। কিন্তু এখন আলোচনা হওয়া উচিত—কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত। খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললেও সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে।” তিনি আরও যোগ করেন— “পুরনো চিন্তাভাবনা নিয়ে চললে সমস্যা। নির্বাচিত হলে আমি আগামী প্রজন্মের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। তবে চার বছরের মেয়াদে সবকিছু একসঙ্গে করার চেষ্টা…

Read More

ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে অভিনয় ছেড়ে দেন জয়। পরে ফিরে আসেন উপস্থাপক হয়ে এবং এই মাধ্যমেও পান ব্যাপক জনপ্রিয়তা। গত পাঁচ বছরে তিনি উপহার দিয়েছেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ একাধিক জনপ্রিয় শো। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় রয়েছেন এই তারকা। একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন শাহরিয়ার নাজিম জয়। মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে সমান তালে অভিনয় করেছেন তিনি। এমনকি সিনেমাতেও দেখা গেছে তাকে। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে জয় লিখেছেন— “আমার জীবন যেমন তেমন, তোর জীবনটা আগে। দাদা ভেবেছিল বাবার কথা, বাবা ভেবেছিল আমার কথা, আমি ভাবছি তাদের কথা। আমার দাদার দাদা ভেবেছিল আমার দাদার…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে বলে জানান তিনি। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি…

Read More

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনায় চলে এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে তাদের মধ্যে শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই জানান হাসনাত। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।’ এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলে। বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গও…

Read More

শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শায়রুল জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি নুরুল হক নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।

Read More

বিয়ের প্রস্তাব আলোচনার নামে ডেকে নিয়ে ২৬ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার। এ ঘটনায় বাবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও দুজন পলাতক রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। শনিবার (৩০ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, ভারতের মহারাষ্ট্রে বিয়ের প্রস্তাবের আলোচনা করার নামে ডেকে নিয়ে ২৬ বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার। নিহত ওই যুবকের নাম রমেশ্বর ঘেংগাট। পুলিশ জানায়, গত ২২ জুলাই পুনের কাছাকাছি পিম্পরি চিনচওয়াডের সাংভি এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে মেয়ের বাবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুজন পলাতক রয়েছেন।…

Read More