Author: MK Raj

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ আশ্বাস দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মিছিল করছেন তারা। এ ছাড়াও ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণায় ঢাবি শাখা ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নও বিক্ষোভ মিছিল বের করে। এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ স্থগিত আদেশ দেওয়া হয়েছে। পরে অবশ্য সে হাইকোর্টের…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে।বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ১৭শর বেশি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Read More

গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে। তা সত্ত্বেও বিএনপি প্রতিবারই ফিনিক্স পাখির মত ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। বিএনপি ফিনিক্স পাখির মত প্রতিবারই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং খালেদা জিয়ার আদর্শ নিয়ে ফিরে এসেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, নুরুল ইসলাম নুর ভাইয়ের ওপর হামলা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‌‘দেশের মানুষ এখন নতুন সংবিধান, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এ পরিস্থিতিতে ফ্যাসিস্ট দোসরদের সহযোগিতা…

Read More

রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে প্রক্রিয়াজাত করে বিদেশে বিক্রি করে ইউক্রেন যুদ্ধ থেকে মুনাফা করছে ভারত— এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। নাভারো বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের এ সম্পর্ক আসলে “মানি লন্ড্রিং সেন্টার” ছাড়া কিছুই নয়। তার অভিযোগ, ভারতীয় রিফাইনারিগুলো কম দামে রুশ তেল কিনে তা পরিশোধন করে ইউরোপসহ বিভিন্ন দেশে উচ্চমূল্যে রপ্তানি করছে। তিনি কড়া ভাষায় বলেন, “ভারত এখন রাশিয়ার জন্য একটি লন্ড্রোম্যাট। ব্রাহ্মণরা জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে। এটা বন্ধ হওয়া উচিত।” ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো আরও অভিযোগ করেন, রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের আগে ভারত মস্কোর কাছ থেকে খুব একটা তেল কিনত…

Read More

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের সিন্ডিকেট এক হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার নামে এনজিও খুলে সমুদয় টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাতে তিনি নিজের পরিবার, শ্যালক ও নিকটাত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, মনিরুল ইসলাম সিন্ডিকেটের অংশ হিসেবে তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন, শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাসহ ঘনিষ্ঠ আত্মীয়রা এই দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন। একসময়ের প্রভাবশালী অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে ওঠা…

Read More

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে একথা বলেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে…

Read More

বাংলাদেশে আর কোনো রাজাকারি স্লোগান শুনতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান। তিনি বলেছেন, আমি মুক্তির স্লোগান-প্রগতির স্লোগান শুনতে চাই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের প্রতি আমার অনুরোধ, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ো। মুক্তিযোদ্ধার ইতিহাস পড়। এটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আলোচিত রাজনীতিবিদ ফজলুর রহমান। জুলাই অভ্যুত্থান নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের শাস্তি পেয়েছেন তিনি। বিএনপিতে তার সব পদ থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে…

Read More