Author: MK Raj
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এ কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা ১১টা ৫০ মিনিটে সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারী। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী…
ভোট চুরি ও ভোটার তালিকা কারচুপিকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তপ্ত।কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, ভোট চুরির এমন প্রমাণ তার হাতে আছে যা প্রকাশ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সামনে মুখ দেখাতে পারবেন না। রাহুলের হুঁশিয়ারি, তার দল শিগগিরই ভোট চুরির প্রমাণ হিসেবে একটি “হাইড্রোজেন বোমা” ফাটাবে। তিনি বলেন, এই তথ্য সামনে এলে মোদি সরকারের ভাবমূর্তি ধ্বংস হবে। বিহারের পাটনায় ভোটাধিকার যাত্রার সমাপনী অনুষ্ঠানে রাহুল অভিযোগ তুলেছেন, মহারাষ্ট্র বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট চুরি হয়েছে।তিনি আরও জানিয়েছেন, কংগ্রেস ইতোমধ্যে প্রমাণ করেছে কীভাবে বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা এলাকায় ভোট চুরি সংঘটিত হয়েছে। রাহুলের এ…
ঢাকা কলেজে ফের উঠল র্যাগিং বিতর্ক। অভিযোগ উঠেছে, সালাম না দেওয়ায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের তীব্র রোদে দাঁড় করিয়ে অপমানজনক আচরণ করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের কেন্দ্রীয় মাঠের গ্যালারির পেছনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ সেশনের কয়েকজন শিক্ষার্থী জুনিয়রদের মাঠে ডেকে এনে রোদে দাঁড় করান। এ সময় সিনিয়ররা আক্রমণাত্মক ভাষায় হুমকি-ধমকি দেন। এমনকি একজন শিক্ষার্থী মোবাইলে অডিও রেকর্ডও করেন। সেখানে শোনা যায়, এক সিনিয়র অভিযোগ করছেন—সালাম না দেওয়ার কারণে জুনিয়রদের দাঁড় করানো হয়েছে। রেকর্ডে সনাক্ত হওয়া শিক্ষার্থীরা হলেন বিভাগের দ্বিতীয় বর্ষের সি-আর নাইমুর রহমান মুল্লা ও তরিকুল রিমন। অভিযোগ রয়েছে, এর আগেও তারা জুনিয়রদের…
গাজায় মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের সহিংসতার প্রতিবাদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেই এই স্বীকৃতি জানাবে দেশটি। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রাসেলস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এই ঘোষণা দেন। তিনি বলেন, বেলজিয়াম নিউইয়র্ক ঘোষণার সঙ্গে যুক্ত হয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নিতে চায়— অর্থাৎ ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রেভো এক্স-এ দেওয়া পোস্টে উল্লেখ করেন, “ফিলিস্তিনে, বিশেষত গাজায় মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিক্রিয়ায়” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে— দখলকৃত অঞ্চল থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আইনি লড়াই এখন তুঙ্গে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী বিএম ফাহমিদা আলম। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে লড়েন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তবে শিশির মনির জামায়াতপন্থি হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কীভাবে মামলা লড়ছেন—এমন প্রশ্ন তোলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এই প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, আবিদ তার ছোটভাই মানুষ, হয়তো ভুল করে বলে ফেলেছে। তিনি মাইন্ড করেননি। সোমবার…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনিভিত্তি প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত “পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি” শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতার রক্তদান বিফলে…
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি অতীতে যেমন মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি। আগামীতে বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। উনিশ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। প্রতিষ্ঠার…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণ আগামী নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন তারেক রহমানকে। তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং নেতাদের কর্তৃত্ববাদী আচরণ থেকে সরে এসে জনগণের পাশে থাকা জরুরি। ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন সোমবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায়। তিনি আশ্বস্ত করেন, ফেব্রুয়ারির মধ্যভাগে ঘোষিত নির্বাচনকে জনগণ প্রতিহত করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হবে সবার জন্য সমান সুযোগের দেশ। তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে। আগামী দিনে স্বচ্ছ ও গণতান্ত্রিক ভোটের…
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আইসিইউতে তিন দিন পর্যবেক্ষণে রাখার পর সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন। বিশেষজ্ঞদের মতে, মাথা ও মুখে গুরুতর আঘাত পাওয়ায় নুরের সামনে এখনো বড় ধরনের ঝুঁকি রয়েছে। এ ধরনের ট্রমাটিক সাবআরাকনয়েড হেমোরেজ দীর্ঘমেয়াদে মস্তিষ্কে স্থায়ী প্রভাব ফেলতে পারে। এর ফলে স্নায়বিক জটিলতা, কথা বলায় সমস্যা, ভারসাম্যহীনতা এমনকি আলঝেইমারের ঝুঁকিও তৈরি হতে পারে। এছাড়া মাথায় ফ্র্যাকচার থাকায় ভবিষ্যতে ইনফেকশনের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই উন্নত চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফলোআপ জরুরি বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্বাচনে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর হাতে লেখা একটি আবেদনের শুনানি নিয়ে তাৎক্ষণিকভাবে এই আদেশ দেওয়া হয়। শিশির মনির গণমাধ্যমকে জানান, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। এতে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি জটিলতা রইল না। এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে হাইকোর্টের বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.