Author: MK Raj

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ভালো থাকলেও তা ছিল একপেশে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় মার্কিন ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যায় পড়েছিল বলে অভিযোগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে বহু বছর ধরে এই সম্পর্ক একপেশে ছিল। আমি ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতি বদলেছে।” ট্রাম্পের অভিযোগ, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক বসাতো। ফলে মার্কিন কোম্পানিগুলো ভারতে সহজে ব্যবসা করতে পারত না। তবে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে সহজেই প্রবেশ করত, কারণ তখন মার্কিন প্রশাসন খুব বেশি…

Read More

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট গণনার সময় হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে।পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে করে নির্বাচন ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। ‎‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। এরপর শুরু হয় ভোট গণনা। গণনার একপর্যায়ে কিছু ব্যক্তি হট্টগোল শুরু করেন এবং তা দ্রুত অডিটোরিয়ামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কয়েকজন ব্যক্তি ভোট দেওয়া ব্যালট ছিনতাই করে নিয়ে…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় ৯১ ছাত্রীকে তলব করেছেন হল প্রাধ্যক্ষ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আবাসিক হলের নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নামসহ একটি তালিকা প্রকাশ করা হয়। তবে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল কর্তৃপক্ষ। প্রাধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রাত ১১টার পর হলে প্রবেশ করায় তালিকার ১-৪৫ পর্যন্ত ছাত্রীদের ৯ সেপ্টেম্বর এবং ৪৬-৯১ পর্যন্ত ছাত্রীদের ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রাধ্যক্ষের কার্যালয়ে হাজির হতে বলা হয়। নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্রীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে প্রাধ্যক্ষের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণের জন্য তাদের ডাকা হয়েছে। এখানে কোনো…

Read More

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই ঘোষণা দিয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। প্রেভো জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্বিবেচনার বিষয় অন্তর্ভুক্ত। প্রেভো বলেন, গাজায় মানবিক বিপর্যয়ের কারণে বেলজিয়াম এই পদক্ষেপ গ্রহণ করছে। স্বীকৃতি কার্যকর হবে গাজা থেকে সব বন্দির মুক্তি এবং হামাসের কোনো ভূমিকা না রাখার শর্তে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বেলজিয়ামের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য দেশকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে অন্তত ৩০টি ধর্ষণের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে সিবগা লিখেন, “জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত ছাত্রদলের ৩০টি ধর্ষণের খবর পত্রিকায় এসেছে। না জানি আর কত বোন মুখ লুকিয়ে বোবা কান্না করছেন।” বর্তমানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সিবগা। তিনি তার স্ট্যাটাসের সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ কাটিংও শেয়ার করেন। অভিযোগে আরও বলা হয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের নারীদের হত্যা-ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, অনলাইনে বুলিং…

Read More

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ডাকাত দলটি নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে, উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে। ভুক্তভোগী আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। আব্দুল হামিদ জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং সবাইকে বেঁধে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ…

Read More

জোট’ প্যানেল থেকে মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সেই নেতা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ। তবে তিনি বিষয়টি অস্বীকার করে এআই দিয়ে তার মন্তব্য সংশ্লিষ্ট এ স্ক্রিনশট বানানোর দাবি তুলেছেন। জানা গেছে, গত ১৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুমার একটি নাচের ভিডিও শেয়ার করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইবরাহীম খলিল ফিরোজ। এ ভিডিওটির কমেন্টে ছাত্রদল নেতা হাসান আল আরিফ জুমাকে উদ্দেশ্য করে লেখেন, ‘সাক্ষাত হুর, টারজান মাসুদের খাদ্য।’ যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ আগামীকাল বুধবার পর্যন্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে গতকাল সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। একই দিন ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা…

Read More

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। শরীফ খানের বাড়ি সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। বাবা সিরাজ উদ্দিন ও মা জ্যোৎস্না খানম দম্পতির সন্তান শরীফ প্রথম শিক্ষা নেন নোয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে, যেখানে তিনি ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর শরীফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। বাবা-মা ও দাদাদাদীর দোয়া সবসময় আমার পাথেয় ছিল।” লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী…

Read More

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৮০০ ছাড়িয়েছে। হঠাৎ আঘাতের ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। কুনারের আসাদাবাদ এলাকার প্রাদেশিক হাসপাতালের একজন চিকিৎসক বলেন, “আমাদের তাঁবু দরকার, আমাদের ওষুধ দরকার। রেড ক্রস সাহায্য করছে, কিন্তু আরও সাহায্যের প্রয়োজন।” তাঁর হাসপাতালেই ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পাহাড়ি এবং দুর্গম হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। তালেবান শাসিত এই এলাকায় নারীদের চিকিৎসা সাংস্কৃতিক কারণে বিলম্বিত হতে পারে। একজন মানবিক সংস্থা কর্মী বলেছেন, “নারী ও মেয়েরা সর্বাধিক ঝুঁকিতে রয়েছেন। তাদের সহায়তার জন্য নারী কর্মীদের প্রয়োজন।” আন্তর্জাতিক…

Read More