Author: MK Raj
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মহেশখালী-মাতারবাড়ী শুধু একটি গভীর সমুদ্রবন্দরেই সীমাবদ্ধ থাকবে না, বরং সেখানে গড়ে উঠবে এক নতুন শহর, যা বাংলাদেশকে আন্তর্জাতিক কানেক্টিভিটির নতুন দুয়ার উন্মোচন করবে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে তিনি এই ভিশন তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সদস্য কমোডর তানজিম ফারুক, মো. সারোয়ার আলম, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। বৈঠকে মিডার চেয়ারম্যান আশিক চৌধুরী প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়িত হবে— প্রথম ধাপ: ২০২৫…
ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যমের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা মেহের। হামলার পর তেলআবিবসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে থাকে।পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, তারা তেলআবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘প্যালেস্টাইন–২ ক্লাস্টার’ ও ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।এর ফলে লক্ষাধিক বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনি সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, গাজার সমর্থনে এ অভিযান চালানো হয়েছে, ইসরাইল কখনো নিরাপত্তা ও শান্তি পাবে না, ভবিষ্যতে হামলার মাত্রা আরও তীব্র হবে। এর আগে…
একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। আমির খসরু বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে। তিনি আরও বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়বে। এই পরিবর্তন ধারণ করতে না পারলে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যত ভালো হবে…
২০ দিন পর লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরীকে (১৪) ধর্ষণ মামলায় ধর্ষক জয় কুড়িকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় সদর উপজেলা শহরের জুমুর সিনেমাহলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সকাল ১১টায় থানা থেকে পুলিশ সুপার কার্যালয় ও আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ীর স্বর্ণ ব্যাবসায়ী অনন্ত কুড়ীর ছেলে। তবে অভিযুক্ত জয় কুড়ি বলেন, মেয়েটির বাবা মাদক ব্যাবসায়ী। আমি তাদের বাসায় মাদক সেবন করতে গিয়ে পরিচয়। তার সম্মতিতেই কক্সবাজার ও লক্ষ্মীপুর একটি বাসায় ছিলাম। একবার আমাদের দৈহিক মেলামেশা হয়েছে। এদিকে-জয় কুড়িকে গ্রেপ্তারের দাবিতে গত দুইদিন ধরে সামাজিক…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবারের প্রতিযোগিতায় নজর কেড়েছেন শাহরিয়ার মোর্শেদ খান।বয়স ৫১ হলেও চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার Wednesday (৩ সেপ্টেম্বর) বেলা ১টায় মনোনয়নপত্র তুলেছেন। তিনি মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহরিয়ার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। সিরাজগঞ্জের এই শিক্ষার্থী চার সন্তানের জনক। তার এক মেয়ের স্বামীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে অধ্যয়নরত। তিনি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। তবে পারিবারিক কারণে পড়াশোনা সম্পন্ন করতে পারেননি। দীর্ঘ বিরতির পর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করছেন। মনোনয়ন উত্তোলনের পর শাহরিয়ার বলেন,“আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আমাকে চেনেন…
তারকাদের জন্য ভক্তদের নানা পাগলামির গল্পই শোনা যায়। কখনো কখনো সেসব আবার সীমা অতিক্রম করে বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিড়ম্বনার শিকার হন অভিনেতা-অভিনেত্রীরা। তাদেরকে উদ্দেশ্যে করে নানা কুরুচিপূর্ণ মেসেজও পাঠান নেটিজেনরা। এবার তেমনই এক ঘটনা সামনে আনলেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছেন অভিনেত্রীর ইনবক্সে। সেই মেসেজের স্কিনশট ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন পিয়া নিজেই। নিজেকে পিয়ার ভক্ত দাবি করে এই ব্যক্তি লেখেন, “আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন…
বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ নথি ছাড়াই সেখানে থাকতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করা ব্যক্তিরাও এই সুবিধা ভোগ করতে পারবেন। সোমবার (১ সেপ্টেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কোনো ব্যক্তি—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান—যারা ধর্মীয় নিপীড়ন বা নিপীড়নের আশঙ্কায় ভারতে আশ্রয় নিয়েছেন এবং ৩১ ডিসেম্বর ২০২৪-এর আগে প্রবেশ করেছেন, তারা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন। বৈধ পাসপোর্ট বা নথি নিয়ে যারা এসেছিলেন কিন্তু যার মেয়াদ শেষ…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত রাখলেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করার রায় দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন অনুযায়ী, রায়ের কার্যকারিতা আপিল বিভাগ স্থগিত করে। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচনে স্থগিতাদেশ দেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি…
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালি পূর্বে তিনি এসব কথা বলেন। বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি সম্পর্কে রিজভী বলেন, এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কী? কোনো জনগণ বলতে পারবে? গ্রামের মানুষ, এ দেশের…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযগের সুরে বলেছেন, প্রথমত ডাকসু নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া চলছে। আর এটা কোথা থেকে চলছে, সেটাও আমরা বুঝতে পারছি। সম্প্রতি সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের যে বলয়টা এখনো স্টাবলিশের মধ্যে আছে, সেখানে আইনজীবীরাও তো আছেন। আইনের অঙ্গনটা এটার মধ্যে জড়িত এখনো। তারা চাচ্ছেন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাক বা শেষ পর্যন্ত না হোক। এটার মধ্যে যাদের যাদের সুবিধা আছে, তারা এই প্লানের মধ্যে যুক্ত হচ্ছেন।’ তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া তারা করছেন, সেটা সফল হবে না। এখানে ছাত্রদের রেজিস্টেনস আছে, গণঅভ্যুত্থানে স্প্রিটেড নেতা ও…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.