Author: MK Raj

পটুয়াখালীর-২ (বাউফল) আসনের জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন এবি পার্টির বাউফল উপজেলার আহ্বায়ক মো. রুহুল আমিন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে এ বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। ওই আসনে তিনি ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হলেও জোটপ্রার্থী মাসুদের পক্ষে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছেন। এসময় জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই স্লোগান ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা,…

Read More

হবিগঞ্জের কৃতী সন্তান, লেস্টার সিটির মিডফিল্ডার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরীর সম্মানে যুক্তরাজ্যে এক জমকালো সংবর্ধনা ও গালা ডিনারের আয়োজন করেছে ‘হবিগঞ্জ সোসাইটি ইউকে’। সম্প্রতি বার্মিংহামের একটি অভিজাত হলে প্রবাসীদের সর্ববৃহৎ এই আঞ্চলিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তিন পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে হলজুড়ে ছিল উৎসবের আমেজ। হামজা চৌধুরীর বিভিন্ন ফেস্টুন ও ব্যানারে সজ্জিত হলটি সন্ধ্যা ৭টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হামজা চৌধুরী হলে প্রবেশ করলে ছোট ছোট শিশুরা বাংলাদেশের পতাকা নেড়ে তাঁকে স্বাগত জানায়। তাঁকে বরণ করে নেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক এম এ মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া…

Read More

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান। এ সংক্রান্ত একটি ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। এ অবস্থায় তিনি দুই…

Read More

ঢালিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি এবং শারীরিক পরিবর্তন এই আলোচনাকে উসকে দিয়েছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই নায়িকা। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। অনুষ্ঠানে একটি সাদা ফ্লোর টাচ গাউন পরেছিলেন। তার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা দাবি করেন, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়েছে। এছাড়াও সেই ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের মনেও কৌতূহল জাগে। বিশেষ করে, তার হাঁটাচলা এবং শারীরিক ভঙ্গি দেখে উপস্থিত অনেকেরই মনে হয়েছে তিনি মা হতে চলেছেন। সেই অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন নিয়ে বুবলী সরাসরি…

Read More

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বেলা ৩টায় নেপালের পোখারায় মুখোমুখি হবে এই দুদল। ২০২৪ সালের নাটকীয় ফাইনালের এক বছর পর আবারও এই টুর্নামেন্ট ফিরেছে। গতবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুদলের ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকার ১১-১১ সমতায় ছিল। ফলে দুদলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। গ্রুপপর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রধান কোচ পিটার বাটলার বলেন, ‘আমরা অনুশীলন যতটা সম্ভব কম করার চেষ্টা করেছি। কারণ অনুশীলনের মাঠ খেলার উপযোগী নয়। অন্যান্য দেশও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুর্ভাগ্যবশত আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রধান লক্ষ্য একটি…

Read More

বিএনপিকে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু, এতে রাজি নন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বিশ্বাস, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জিতবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্রিটিশ বার্তাসংস্থাটিকে তিনি বলেন, আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে? তারেক রহমান বলেন, আমি জানি না তারা (জামায়াতে ইসলামী) কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করব। বিএনপির চেয়ারম্যানের সহযোগীরা জানিয়েছেন, তাদের…

Read More

চুয়াডাঙ্গা-২ আসনের বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের সময় দুই দলেরই নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হলেও এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত দুই নেতা হলেন, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মেহেদী হাসান (৩২) এবং দর্শনা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক (২৭)। তারা…

Read More

গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হামলায় আহত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যান্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান। অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা জানান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের…

Read More

মালয়েশিয়া সরকারের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এ পর্যন্ত এক লাখ ৫৫ হাজারের বেশি বিদেশি নাগরিক স্বেচ্ছায় এতে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৩৮ হাজারেরও বেশি অভিবাসী ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর এ কার্যক্রমে দেশটি আর্থিকভাবেও লাভবান হচ্ছে। ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, এ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে জরিমানা ও কম্পাউন্ড বাবদ সরকার ৭৭ মিলিয়ন রিঙ্গিতের বেশি রাজস্ব আদায় করেছে। তিনি বলেন, কর্মসূচিতে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন বাংলাদেশি নাগরিকরা। দ্বিতীয় অবস্থানে আছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা। বাংলাদেশিরা নিবন্ধনের তালিকায় শীর্ষে থাকলেও তাদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। গত বছর চালু হওয়া…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জুলাই সনদের অনেক বিষয়ই বিএনপির উত্থাপিত ৩১ দফার অন্তর্ভুক্ত। তারই একটা ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ এই প্রস্তাবটি। তারেক রহমান জানান, এই প্রস্তাবটি বহু আগেই বিএনপি উত্থাপন করেছে। তিনি আরও জানান, আসছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দলটি ক্ষমতায় এলে জুলাই সনদ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করবে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কার প্রয়োজন আছে। সংস্কার কমিশনে বেশ কিছু আলোচনা হয়েছে, সেখানে যে আলোচনা হয়েছে, তার অনেক কিছুই আমরা বহু বছর আগে, প্রায় দুই-আড়াই বছর আগে জাতির…

Read More