Author: MK Raj
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক, বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানালেন দলীয় নেতা রাশেদ খাঁন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল,তবে তার স্বাস্থ্য পরিস্থিতি এখনো আশঙ্কাজনক। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করেন,নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। রাশেদ খাঁন বলেন: নুরের নাক এখনও রক্ত ঝরছে, নাক বাঁকা হয়েছে। মাথায় আঘাত, হাঁটতে পারছেন না। মুখ হা-ও করতে পারছেন না, কথা বলতে পারছেন না। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,…
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। সেখানে বলা হয়, কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের ও তার…
অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কোর্টরুমে আজ সকাল ১১টা ৩৫ মিনিটে শুরু হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার অন্যতম প্রধান সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা। সাবেক আইজিপি চৌধুরী মামুনকে জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, যারা সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে রয়েছেন। এর আগে, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি শেষ করে আংশিকভাবে জেরা হয় মামুনের। এরপর ৩ সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়। মামুন জবানবন্দিতে একাধিক বিষয় তুলে ধরেন। তিনি জানান, আওয়ামী লীগ শাসনামলে পুলিশের ভেতরে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিং লক্ষ্য করেছেন। একইসঙ্গে তিনি স্বীকার করেছেন,…
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নেতার। নিহতের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাগন্তিনগর গ্রামের ফরমান আলীর ছেলে এবং বেরিবাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোবুদিয়া এলাকায় কাকরাইদ-মাগন্তিনগর সড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় লোকমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই ঘটনায় লোকমানের সঙ্গে থাকা জামাল হোসেন ও ইন্নস আলী নামে আরও দুই বিএনপি কর্মী আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে শোভাযাত্রায় যোগ…
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন এবং নথি জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। গত এক সপ্তাহে পৃথক দুটি অভিযানে শত শত অবৈধ অভিবাসী আটক এবং বাংলাদেশি পরিচালিত একটি জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে রাজধানীর পর্যটনকেন্দ্রিক বুকিত বিনতাং এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে মোট দুই হাজার ৪৪৫ জনকে স্ক্রিনিং করা হয়, যার মধ্যে এক হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। এর মধ্যে ৭৭০ বিদেশিকে আটক করা হয় বিভিন্ন অভিবাসন অপরাধে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ৩৭৭ বাংলাদেশি, ২৩৫ মিয়ানমার নাগরিক, ৭২ নেপালি, ৫৮ ভারতীয় এবং ১৭ ইন্দোনেশিয়ান,…
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক লিটন দাস। তাই এশিয়া কাপের আগে তার ফর্ম নিয়ে ছিল শঙ্কা। তবে নেদারল্যান্ডস সিরিজে ব্যাট হাতে ঝলক দেখিয়ে সেই দুশ্চিন্তা দূর করেছেন টাইগার অধিনায়ক। সর্বোচ্চ ১৪৫ রান করে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন,“আমি অধিনায়কত্ব উপভোগ করি বলেই দায়িত্ব নিয়েছি। টানা কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট খেলছি। ব্যক্তিগত পারফরম্যান্সও দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতা যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।” ফর্মে ফেরায় খুশি লিটন আরও যোগ করেন, “আমাদের দলের…
‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। ইতোমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে। সম্প্রতি কেনিয়ায় সিনেমার একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন—মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। শুটিংয়ের মাঝে পরিচালক এস এস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন এবং জানান, ছবিটি ১২০টি…
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া,…
ফিলিস্তিন ইস্যুতে এবার দৃঢ় অবস্থান নিল সংযুক্ত আরব আমিরাত। দেশটি স্পষ্ট করে জানিয়েছে, পশ্চিম তীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলকে ‘রেড লাইন’ অতিক্রম করাবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহ সতর্ক করে বলেন—পশ্চিম তীর দখল ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পথ বন্ধ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এরই মধ্যে আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে। মূলত ইসরায়েলের উগ্র-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পশ্চিম তীরের চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাব প্রকাশের পরই আমিরাত এ সতর্কতা জানায়। তবে ইসরায়েলি সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের প্রায় ১৬০টি বসতি অবৈধ। বর্তমানে…
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রতীক ছাড়া ওই দলের কেউ স্বতন্ত্র দাঁড়াতে পারবে কি না সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাদের দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও নিবন্ধন স্থগিত থাকা দলের বিষয়ে এভাবেই ইসির অবস্থান স্পষ্ট করলেন কমিশনার সানাউল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কথা বলার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.