Author: MK Raj
বিনিয়োগের নামে ব্যবসায়ীর কাছ থেকে ৬০ কোটি রুপি নেওয়ার অভিযোগ এসেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এ কারণে তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ; মামলার তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা। ভারতীয় গণমাধ্যমের খবর, এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে টাকাটি নেয়। ভুক্তভোগী সেই ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই দম্পতি ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার কাছ থেকে মোট ৬০ কোটি রুপি নেন। কিন্তু পরে জানা যায়, সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে। প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। তবে যদি তারা গাজা থেকে জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুবই জটিল হবে।” ট্রাম্পের দাবি, বর্তমানে হামাসের হাতে খুব বেশি জীবিত জিম্মি নেই, তাই পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, “যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন তাদের ফিরিয়ে আনতে প্রচুর প্রচেষ্টা লাগে। আর অতিরিক্ত প্রচেষ্টা মানে আত্মসমর্পণ—এটিও ভালো…
চট্টগ্রামের পারকী সমুদ্রসৈকতের পাশে ৪০০ কোটি টাকা ব্যয়ে ৭২ একর জায়গায় নির্মিত হয়েছে ‘রাজকীয় অতিথিশালা’। রয়েছে ৩০টি ভিআইপি বাংলো, ৪৮ ইউনিটের মোটেল মেস, কনভেনশন সেন্টার, রিসোর্ট রিসিপশন ভবন, রেস্তোরাঁ, দোকান, জিম, অফিস, কনফারেন্স কক্ষ, জাদুঘর, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্রসহ নানা সুবিধা। নির্মাণের বছর পেরিয়ে গেলেও অতিথিশালাটি চালু হয়নি। অথচ প্রতিমাসে রক্ষণাবেক্ষণ বাবদ সরকারকে গুনতে হচ্ছে ১৫ লাখ টাকা। নেত্রকোনার মোহনগঞ্জে ৩৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রটিরও একই অবস্থা। দুই বছর আগে কেন্দ্রটি উদ্বোধন হয়েছে। এরপর থেকে কোনো সাংস্কৃতিক কার্যক্রম হয়নি। অথচ প্রতিমাসে বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে ৪০ হাজার টাকা। স্টাফদের বেতনসহ অন্যান্য খাতে প্রতিমাসে কয়েক লাখ টাকা লোকসান…
মালয়েশিয়ায় ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থানের নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে ৯০ দিনের কম সময় অতিরিক্ত অবস্থানকারী বিদেশিদের আর আদালতে মামলা মোকাবিলা করতে হবে না। এর বদলে সরাসরি জরিমানা করা হবে ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, নতুন এ নিয়মে মামলা নিষ্পত্তির সময় ১৪ দিন থেকে কমে মাত্র ১ দিনে নামবে। এতে আটককেন্দ্রগুলোতে ভিড়ও কমবে। নতুন নিয়ম অনুযায়ী— ১ থেকে ৩০ দিন অতিরিক্ত থাকলে প্রতিদিন ৩০ রিঙ্গিত করে জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত। ৩১ থেকে ৬০ দিন থাকলে ১,০০০ রিঙ্গিত জরিমানা। ৬১ থেকে ৯০ দিন থাকলে জরিমানা হবে ২,০০০ রিঙ্গিত। তবে…
আজ বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এক অনন্য তাৎপর্যের দিন—পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের পুণ্যময় দিন আজ। ইতিহাস বলে, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল, মক্কার কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মানবতার আলো ছড়িয়ে তিনি অন্ধকারাচ্ছন্ন আরব সমাজকে মুক্তির পথে নিয়ে আসেন। সে সময় গোটা আরব ছিল ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগে নিমজ্জিত। মানুষ মূর্তিপূজা, হানাহানি ও বিশৃঙ্খলায় ডুবে ছিল। আর তখনই মানবজাতিকে আলোর পথে আনতে মহান আল্লাহ তাঁকে দুনিয়ায় প্রেরণ করেন। অল্প বয়স থেকেই মহানবী (সা.) আল্লাহর প্রেমে নিবেদিত হন। হেরা গুহায়…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি। তারা প্রশাসনের বিভিন্নক্ষেত্রে অবস্থান নিয়ে পাতানো পরিকল্পিত অস্থিরতা তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকার যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় তিনি এসব কথা বলেন। সেখানে দশম শ্রেণির শিক্ষার্থী কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিলকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানাতে আসেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য তার নিষ্ঠুরতা, যে রক্ত স্রোত বইয়েছে; সেক্ষেত্রে…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট শুনতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবী সরদার আবুল হোসেনকে উদ্দেশ্যে করে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আগে রিট নিয়ে এসেছিল। আমরা ফিরিয়ে দিয়েছি। ঢাবির ভিসি আমার আত্মীয়। তা ছাড়া, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগ ইনটারফেয়ার করেছে। তাই আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো…
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটা ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে এ অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছেন এখন তাদের আরও বেশি করে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে দুদু বলেন, বিএনপি মনে করে ড. ইউনূসের অধীনে…
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সঙ্গে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে। তিনি যোগ করেন, সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা…
‘শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন, আওয়ামী লীগ বেঁচে যেত’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, অনেক ল্যাসপেন্সার গ্রুপ বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে। তবে ১৯৭৫ সালের আগস্ট আর ২০২৪ সালের আগস্ট ভিন্ন। ৭৫’র আগস্টে শেখ মুজিব ঘরে বসে খুন হয়েছিলেন, কেউ পালিয়ে যায়নি। আর ২৪’র আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে যে একটা সহানুভূতি হতে পারে, এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। এটা একটি সহানুভূতির রাজনীতি, একটা মন্দিরের রাজনীতি, একটা শোকের রাজনীতি…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.