Author: MK Raj

ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ভোট চান তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময়গুলোতে আমরা কখনো ভাবিনি কাদের এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদের নীরবে-নিভৃতে কাজ করে গেছে সব সময়। জুলাইয়ের আগে ও পরে কাদের সমানভাবে কাজ করে গেছে। কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন জাতির প্রয়োজন পরে। তিনি আরও লেখেন, গত ১ বছরে অনেকে অনেক কিছু হয়েছে। সবাই গণঅভ্যুত্থানের হিস্যা বুঝে নিয়েছে। কিন্তু কাদের…

Read More

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেল থেকে পালাল দুই বন্দি। ভয়াবহ এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, আর সেটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চারদিকে। ফুটেজে দেখা যায়, এক বন্দি হঠাৎ একটি হাতুড়ি নিয়ে ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই টানা হাতুড়ির আঘাতে হতভম্ব হয়ে পড়েন ওয়ার্ডেন। প্রথমে তিনি টেবিলের নিচে আশ্রয় নেন, পরে আক্রমণকারীকে ঠেকানোর চেষ্টা করেন। জানা গেছে, রিমান্ডে থাকা রবি কুমার ও রামু নামের দুই বন্দি এ ঘটনায় জড়িত। রবি কুমার ছিলেন পেনশন তহবিল তছরুপ মামলার আসামি, আর রামুর বিরুদ্ধে ছিল চুরির অভিযোগ। তারা দু’জনই রান্নাঘরে কাজ করার সময় ওয়ার্ডেনকে আক্রমণ করে। চাবি ছিনিয়ে নিয়ে দরজা খুলে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলের ভিডিয়ো…

Read More

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা স্লোগান দেন— “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে” এবং ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানান। রোববার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ড জানায়, ‘উই আর অল ডিসি’ নামের বিক্ষোভে অংশ নেন অভিবাসী অধিকারকর্মী, ফিলিস্তিন সমর্থক ও সাধারণ নাগরিকরা। তাদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল— “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো”। এক বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন— “আমরা এসেছি কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ন্যাশনাল গার্ড ও ফেডারেল পুলিশকে রাস্তা থেকে সরাতে হবে।” অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার জন্যই সেনা মোতায়েন করা হয়েছে। তিনি মেট্রোপলিটন পুলিশকে…

Read More

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার শুরু হবে এই টুর্নামেন্ট। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় দিয়ে প্রস্তুতি সেরেছেন লিটন দাসরা। তাসকিন আহমেদ জানালেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এশিয়া কাপে খেলবে। টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলংকা সফরের পর ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা ডান-হাতি পেসার তাসকিন সবশেষ চার টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২ উইকেট। শুক্রবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না।’ গ্রুপপর্বে হংকংয়ের সঙ্গে রয়েছে দুই শক্তিশালী দল শ্রীলংকা ও আফগানিস্তান। তাসকিন বলেন,…

Read More

গতকাল শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফ ও তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ‘মব সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তার এ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আরেক ভিপি প্রার্থী ও সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। যদিও সমালোচনার মুখে দাবি প্রত্যাহার করেন ইমি। শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে আব্দুল কাদের এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানান। ফেসবুকে আব্দুল কাদের লেখেন, ডাকসুতে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি আজকে ‘মব সন্ত্রাস’ এর সাথে…

Read More

রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক-দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ভারত বাণিজ্য চুক্তি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। সংবাদমাধ্যম ব্লুমবার্গকে লুটনিক বলেন, “আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে, ভারত আলোচনার টেবিলে আসবে, তারা বলবে আমরা ক্ষমা চাই। এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।” ভারতকে সতর্কতা দিয়ে তিনি বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এরআগে গতকাল সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও…

Read More

ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হবে। মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদ্রক-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে। তারা যে ভারতপন্থি দল তা তারাই প্রমাণ করেছে। তিনি বলেন, হাসিনা আমাদের সম্পর্কে বলত যে, আমরা পাকিস্তানপন্থি দল। কিন্তু আমরা বাংলাদেশপন্থি দল। ১৬ বছর গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েও আমরা দেশ ছেড়ে পালাইনি। বরং পালিয়ে গিয়ে আওয়ামী লীগই প্রমাণ করেছে তারা ভারতপন্থি দল। আসলে আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে প্রধান অবদান…

Read More

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধদের ঢামেকে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করতে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনের ডান হাতে ও একজনের বাম হাতে গুলি লাগে। ঢামেকের জরুরি বিভাগে তাদের…

Read More

বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। যেই হোক চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা, আমরা তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করব। আর বাংলাদেশের কোথাও শেখ…

Read More