Author: MK Raj

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া, ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়— ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত…

Read More

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, আসন্ন এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও কথা বলেন। শফিকুল আলম বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ…

Read More

এক সময়ের পর্দা কাঁপানো অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘ সময় ধরে আমেরিকায় বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চারবারের সাধারণ সম্পাদক ও সভাপতি আহমেদ শরীফ কয়েক বছর ধরে অনেকটাই এফডিসি বিমুখ। নিজ দেশ ছেড়ে পরবাসী হওয়ার কারণ কী? গুনী এই অভিনেতা দায়ী করেছেন কাজের অভাবকে। ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আজ (৭ সেপ্টেম্বর) রোববার এফডিসিতে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের নতুন পুরাতন শিল্পীদের অনেকে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খলনায়ক আহমেদ শরীফ। দেশ ছাড়া প্রসঙ্গে তিনি বলেছেন, দেশে থাকলে তাকে ভিক্ষা করে খেতে হতো। ঢালিউডের…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীর সংসদ ভবন এলাকায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ। মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে…

Read More

ফরিদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রকাশ্যে চলে ঘুস লেনদেন। দলিল রেজিস্ট্রি, জেলা ও উপাজেলা পর্যায়ের জমির নকলসহ রেকর্ড রুম থেকে জমি-জমার কাগজপত্র পেতে হলে ঘুস ছাড়া কোনো কাজই হয় না এখানে। রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড হেফাজতখানার কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ। রয়েছে ভুয়া দলিল তৈরি করার অভিযোগও। সম্প্রতি ঘুস গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘুস লেনদেনের ভিডিও ও বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীর অভিযোগ, রেকর্ড অফিসের কর্মকর্তা মো. মাসুদ আলী মোল্লা নেতৃত্বে ১০-১২ জন দালাল চক্র রেজিস্ট্রার কার্যালয়ের তৃতীয় তালায় রেকর্ড অফিসে ঘোরাঘুরি করেন। গ্রাম থেকে আসা সহজ সরল লোকজন কাজের জন্য…

Read More

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি। রোববার দুপুরে টাঙ্গাইল শহরে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, ধানমন্ডি ৩২ এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ ঘটনায় মামলা করা হবে। অপর দিকে…

Read More

ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা নয়াদিল্লির জন্য অশনিসংকেত। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দিকে আরও কাছে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা নিয়ে নয়াদিল্লির চিন্তিত হওয়া উচিত। কিমিট বলেন, “ট্রাম্পের প্রতি…

Read More

আজ রাত ১০টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম-পরিকল্পনা। শনিবার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা কম ছিল। তাই সারা দিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক। শনিবার দিনের শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে নারী কিংবা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কাউন্ট করাই আমাদের সবচেয়ে বড় টার্গেট হবে। এ সময় নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি। অপরদিকে, হলের…

Read More

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন এবং সেই নির্বাচন নতুন সনদের মাধ্যমেই হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, নতুন নির্বাচন বাধ্যতামূলক এবং এটি জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। যদি এই প্রজন্মের মানুষের ভোট ও দাবি উপেক্ষা করা হয়, তারা সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে। আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদ গঠন করবে এবং নতুন সংবিধান প্রণয়ন করবে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জুলাই সনদ ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শরীফ হাদি বলেন, দেশের মানুষ গত ১৬ বছরে ভোট দিতে পারেনি। নির্বাচন হতেই হবে। এই…

Read More

জল্পনা বহুদিন ধরে; এবার সেই সম্পর্কে কি সিলমোহর দিয়েই দিলেন দুই দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা? কান পাতলেই শোনা যাচ্ছে, ইতোমধ্যেই নাকি বাগদান সেরেছেন তারা। তবে তাদের সম্পর্ক নিয়ে এতদিন নানা জল্পনা চললেও চুপ ছিলেন দুজনেই। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন অনেকবার; কিন্তু দুজনে একসঙ্গে ধরা দেননি কখনো। এদিকে রাশমিকার অনুরাগীরা মনে করেন, মনের অনুভূতি আটকে রাখতে পারেন না নায়িকা। তাই বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলাসা করেননি। এর পর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন তারা।…

Read More