Author: MK Raj
দেশের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আবার গত ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। একদিনের জন্যও মাথা নত করেননি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে ভবিষ্যতের নেতৃত্বদাতা হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ তার দিকে তাকিয়ে আছে। তার নেতৃত্বেই আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে।’ তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। ভিশন ২০৩০–এর মাধ্যমে নতুন…
পুলিশ আসার আগেই কোনোরকমে ঝটিকা মিছিল দিয়ে সটকে পড়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শুরুর আগে কয়েকশ ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেন। পরে হঠাৎ স্লোগান দিতে দিতে তারা মহাসড়কে মিছিল শুরু করেন। কয়েক মিনিট স্থায়ী এই মিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করা হয়। এরপর মিছিলকারীরা প্রায় ২০-৩০ মিনিট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সটকে পড়েন।
নেপালে জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতি বিরুদ্ধে দেশটির রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এরই জেরে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদমাধ্যমটি বলছে, কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় সোমবার ‘জেন জি’ প্রজন্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে আন্দোলনকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা ছাবিলাল রিজাল স্থানীয় প্রশাসন আইন-এর…
শচীন টেন্ডুলকার আর এমএস ধোনির বিদায়ের পর ভারতীয় ক্রিকেটে নতুন তারকারা নেতৃত্ব দিয়েছেন। এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলকে নতুনভাবে সাজাতে চাইছে। টেস্টে অধিনায়কত্ব এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা শুভমান গিলকেই এবার ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। নির্বাচকরা চাইছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে গিল যেন পর্যাপ্ত সময় পান নিজের নেতৃত্বগুণ প্রমাণ করার জন্য এবং দলকে সুসংগঠিত করার জন্য। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত মূলত হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। এদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়া…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে। শিগগির তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে । নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে…
রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় গত মাসে ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এমন অবস্থায় রাশিয়ার ওপর চাপ আরও বাড়াতে রুশ বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে ফের ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপ হতে চলেছে কিনা সেই প্রশ্নও উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, ফের ভারতের ওপর শুল্ক চাপানোর বিষয়ে একদিন আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন। আর তার ঘণ্টা কয়েক পরই শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…
রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গত রোববার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয় এই কণ্ঠশিল্পীকে। এ সময় সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আজকে যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।’ এছাড়াও এ আয়োজনে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ছয় দশকের পেশাদার সংগীতজীবন সাবিনা ইয়াসমিনের। কিন্তু অসুস্থতার কারণে গান থেকে বেশ দূরেই ছিলেন এই শিল্পী। তবে রোববারের এই আয়োজনে যেন ফের চিরচেনা রূপেই ধরা দিয়েছিলেন এই গুণী শিল্পী; অনুষ্ঠিত হয় শিল্পীর…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এ রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক…
১৯৮১ সালের ১৭ মে থেকে আজ পর্যন্ত, মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কীভাবে দলের হাল ধরবেন, সেই ‘সাকসেসন প্ল্যান’ বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়েই তিনি প্রকাশ্যে মুখ খোলেননি – বা ঠিক কী ভাবছেন, তারও কোনো আভাস দেননি। অনেক পর্যবেক্ষক মনে করেন, গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। বাংলাদেশে অন্তর্বর্তী…
ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানায়। উত্তরাখণ্ড রাজ্যে পরিচালিত এই অভিযানে ধরা পড়া ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে অভিযোগ—তারা মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন এবং ধর্মান্তর কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রোববার এক সংবাদ সম্মেলনে উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এ পর্যন্ত প্রায় ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ১৪ জনের মধ্যে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.