Author: MK Raj

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঢাবি উপাচার্য বলেন, ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই। চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে। নিয়াজ আহমেদ খান বলেন, কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব। তিনি বলেন, ডাকসু নির্বাচন এখন দেশের দাবিতে পরিণত হয়েছে। আশা করছি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন,…

Read More

জেন-জেড বিক্ষোভকারীদের টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন প্রবীণ এ রাজনীতিবিদ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বুধবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেপি শর্মাকে ক্ষমতা ছাড়তে বলেন সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তবে সেনাপ্রধান জানান, শুধুমাত্র পদত্যাগ করলেই তিনি দায়িত্ব নেবেন। এরপর তিনি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সহায়তা চান। নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসার কথা বলে কেপি শর্মা দুবাইয়ে চলে যেতে পারেন। তার জন্য হিমালয়া এয়ারলাইন্সের…

Read More

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে। বিভিন্ন সময় তাদের সঙ্গে কাটানো খুনসুটির নান মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। এবার ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে পরীমণি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার…

Read More

নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার পর দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। তবে কারফিউয়ের পরও কাঠমান্ডু উপত্যকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। নেপালি দৈনিক কাঠমান্ডু পোস্ট জানায়, সোমবার দুর্নীতিবিরোধী ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে তরুণদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়নে কাঠমান্ডুতে ১৭ জন ও ইটাহারিতে ২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৪০০ জনের বেশি বিক্ষোভকারী। এরপর মঙ্গলবার সকালে রাজধানী কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কঠোর কারফিউ জারি করা হয়। কাঠমান্ডু জেলা প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য রিং রোডের ভেতরে কারফিউ ঘোষণা করে। বলকুমারী সেতু, কোঠেশ্বর, সীনামঙ্গল, গাউশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চৌক, গংগাবু, বালাজু, স্বয়ম্ভূ,…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে। কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দিচ্ছেন। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থীর লিফলেট দিয়ে প্রচারণা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাদের থামিয়ে দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮টি কেন্দ্রে সর্বমোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি জোরদার…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। লিফলেট বিতরণ করতে গিয়ে প্রার্থীরা কেন্দ্রগুলোর প্রবেশমুখে কৃত্রিম ভিড় তৈরি করছেন। এতে তারা বিরক্তবোধ করছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সরজমিনে কেন্দ্রগুলোতে এমন অবস্থা দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়। লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন প্রার্থীরা। এতে কেন্দ্রে সহজে প্রবেশে করতে পারছেন না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ। তাছাড়া, ৭ সেপ্টেম্বর থেকেই সব ধরনের প্রচারণা বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এ বিষয়ে…

Read More

‘চোরের মায়ের বড় গলার’ দিন শেষ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সারজিস লেখেন, সেদিন পঞ্চগড়ে মতবিনিময় সভায় বলেছিলাম- তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপির নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপরে অতিষ্ঠ। এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তিনি আরও লেখেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মত অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সঙ্গে আপনারা জড়িত এবং কত পরিমাণ…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে কদিন আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন একজন ইসলামি বক্তা। বিষয়টি পক্ষে-বিপক্ষে মতামত দেন দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ। প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিকর্মীরাও। তারই জের ধরে সম্প্রতি ক্লোজআপ তারকা মিজান মাহমুদ রাজীব ফেসবুকে লিখেছেন, জামায়াত ক্ষমতায় এলে গানের মানুষ কী করে খাবে? গত ৬ সেপ্টেম্বর তিনি লিখেছিলেন, ‘তুরষ্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, কাতারের মতো উন্নত মুসলিম দেশগুলোতে সরকারিভাবে বাচ্চাদের ধর্মের পাশাপাশি সংগীত শেখানো বাধ্যতামূলক বা অপশনাল। কোথাও সংগীতকে ধর্মের শত্রু বানানো হয়নি। আমাদের শিশুদের মানসিক বিকাশ পরিপূর্ণ হওয়ার জন্য ধর্মের পাশাপাশি সংগীত ও কলা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার শিশুর মানসিক বিকাশ নিশ্চিত…

Read More

২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার ছাত্র-জনতার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত বিক্ষোভকারী। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব এবং এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন হিমালয় কন্যা খ্যাত দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করেছে। বিক্ষোভে অংশ নেওয়া তরুণ এক বিক্ষোভকারী অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে…

Read More

দেশের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আবার গত ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। একদিনের জন্যও মাথা নত করেননি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে ভবিষ্যতের নেতৃত্বদাতা হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ তার দিকে তাকিয়ে আছে। তার নেতৃত্বেই আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে।’ তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। ভিশন ২০৩০–এর মাধ্যমে নতুন…

Read More