Author: MK Raj
সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে। বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে আওয়ামী লীগ এখন শিবিরকে সাপোর্ট দিচ্ছে। ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। গতকাল (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। ফলাফলে দেখা যায়, ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি তিনটি…
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। একইসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নুরুল হক নুর বলেন, আশা করি নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নব দিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা,…
ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমার যাত্রা এখানেই শেষ নয়। অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব, নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আবিদুল বলেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসব কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন-সংগ্রাম…
ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির; গত বছরের শেষের দিকে তার নাম জড়িয়ে যায় মাদককাণ্ডে। তার সঙ্গে আরও নাম জড়ায় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সংগীতশিল্পী সুনিধি নায়েকেরও। অভিযোগ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের করতেন তারা; আর বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সাফা কবির। এ ঘটনার দীর্ঘ আট মাস পর প্রথমবারের মতো মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন সাফা কবির। সম্প্রতি এক পডকাস্টে হাজির হন অভিনেত্রী; সেখানে জানালেন, বিষয়টি নিয়ে আলোচনা হলে তার ব্যক্তিগত ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। সাফা কবির বলেন, ‘নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজীয়দের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে, এই নির্বাচনে ছাত্রশিবির নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালাহউদ্দিন এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, ডাকসুতে বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছিল, যেহেতু অনেক বছর পরে হয়েছে। তিনি বলেন, কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। আমার জানা মতে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি না?। তাহলে পত্রিকায়…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি ভোট। বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার পর ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় সানজিদা তন্বি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ… নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সর্মথিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে জয় পেয়েছেন এক দম্পতি। বিজয়ী দুজন হলেন—রায়হান উদ্দিন ও উম্মে সালমা। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রায়হান ২০১৮-১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা। আর ৫ হাজার ৮২ ভোট পেয়ে কেন্দ্রীয় সদস্য পদে জয়লাভ করেছেন রায়হান উদ্দিন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে দ্বন্দ্বে না জড়াতে নিজ নিজ ছাত্র সংগঠনকে নির্দেশনা দিয়েছে বিএনপি ও জামায়াত। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দল দুটির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পর ছাত্রদল ও ছাত্রশিবিরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতেই এই নির্দেশনা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হাতে দমন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা কথা দিয়েছি ছাত্রদল সংঘর্ষ-বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমরা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি জানিয়ে দিয়েছি।…
কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা এল পাইস। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই মন্ত্রী ইসরায়েলের কট্টরপন্থি রাজনীতিবিদ এবং গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের উগ্র সমর্থক হিসেবে পরিচিত। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা করায় গত ৮ সেপ্টেম্বর স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সিরা রেগো-এর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় পরের দিন ইসরায়েলে নিজেদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় স্পেন।…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ। তবে নিজের জয়কে তিনি ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় হিসেবে দেখছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফরহাদ বলেন, আমি ফরহাদ জিএস হিসেবে নির্বাচিত হয়েছি। এটি ব্যক্তি ফরহাদের বা ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোনো অর্জন নয়। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ভোটে প্রদত্ত একটি বিশাল আমানত। তাই আমি মনে করি, এটি শিক্ষার্থীদের বিজয়। তিনি আরও বলেন, আমার কাছে এই বিজয় কোনো ব্যক্তিগত আনন্দের বিষয় নয়। বরং…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.