Author: MK Raj
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাত ৮টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে ডাকসু নির্বাচনে এমন পরাজয়ে হতাশা প্রকাশ করেন নেতারা। তবে ভুল শুধরে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিতে বলেন তারা। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নির্বাহী কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ণ…
‘গ্রামে সবকিছু ঠিক আছে। পরিবার নিয়ে তাই চলে এসেছি বগুড়ায় গ্রামের বাড়ি। এইখানে স্থায়ীভাবে বসবাস করব। রিয়া মনি আমার পরিবার এবং সবার দায়িত্ব নিয়েছে। তাকে নিয়ে সুখে দুখে জীবনটা কাটাতে চাই’-এমনটাই জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘বাড়িতে বাবা মারা যাওয়ার পর ছেলে মানুষ তো কেউ নাই। আমার যেহেতু দুইটা মা তাদের দেখা শোনা করতে লোক লাগবে। তাছাড়া আমার সন্তান আছে। তাদের মানুষ করতে হবে। সেই কারণে বগুড়ায় চলে আসা। এখন এইখান থেকে সবকিছু করব। যদি প্রয়োজন হয় তবে ঢাকায় যাবো। কিন্তু কাজ শেষে বগুড়ায় চলে আসবো।’ ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাস্যরসের’ ঝড় তোলা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাস স্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে এ…
৯ সেপ্টেম্বর হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এতে সহ-সভাপতি (ভিপি) হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। নির্বাচনকে ঘিরে আলোচনায় উঠে আসে আরও বেশ কয়েকজনের নাম। তবে সব ছাপিয়ে সাদিক কায়েমকে কেন ভোট দিলেন শিক্ষার্থীরা সে নিয়ে সর্বত্র চলছে আলোচনা। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন। ডাকসুতে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯…
লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়। হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এ। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আওয়ামী লীগের ১৮…
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এতে ইসরাইলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়েন লাখ লাখ ইহুদি। তবে ইসরাইলের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে। দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, শনিবার ভোরে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। আল-মায়াদিন জানিয়েছে, দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও-এর…
‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দেশত্যাগের আবেদন মঞ্জুর করেন।’ আবেদনে আর বলা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত ২৮৬ জন আসামির মধ্যে অনেকে বাংলাদেশে, আবারও অনেকে দেশের বাইরে অবস্থান…
কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা আমাদের’। এমনকি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদনও দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। বৃহস্পতিবার নেতানিয়াহু এই প্রকল্পে সই করেন, যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে। মা’লে আদুমিম…
জামায়াতে ইসলামের আমিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনার বাড়ি তো সিলেট। সিলেটে ১৯টি আসন আছে। কোন আসনে দাঁড়াবেন বলেন। আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াব। ১৯টির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন, তাহলে ভাববো আপনারা বাপের বেটা। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের নিজ নির্বাচনি এলাকার হাওড় মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর উদ্দেশে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল। তিনি বলেন, আমি…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। এর প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্রশিবির বলছে, ভোট বর্জন গণতন্ত্রের জন্য সুন্দর নয়। ভোট শেষ না হওয়া পর্যন্ত শিবির ভোটের মাঠে থাকবে। শিক্ষার্থীরা যে রায় দেবে, সেটি তারা মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছে। আজ বৃস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে শিবির প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘একটি নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না, এ ব্যাপারে তাদের স্বাধীনতা রয়েছে, তারা সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা মনে করি, শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা রায় দেবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা।’ তিনি আরও বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে ভোটিং মেশিন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এই মেশিন…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.