Author: MK Raj

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠজনরা ক্ষতিগ্রস্ত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে। একইসঙ্গে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে। এসব ভূমিকা কেবলমাত্র নির্বাচিত সরকারই পালন করতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, হাসিনাতন্ত্রের পতন হয়েছে এক বছরেরও বেশি সময় আগে। কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণ এখনো সম্পূর্ণ হয়নি। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার ইচ্ছাধীন নির্বাচন কমিশন তিনটি নির্বাচন করেছে। যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে যায়নি বরং গণতন্ত্র…

Read More

অবরুদ্ধ গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক ঘোষণায় ইসরাইলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণে আল-মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন। কারণ শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমবর্ধমান হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদরায়ি এক বিবৃতিতে জানিয়েছেন, আড়াই লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছে এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরাইল হামাসকে পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া…

Read More

নওগাঁয় কলেজছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। সম্প্রতি এ সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে কলেজ গেটে বিভিন্ন স্ক্রিনশট ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসব স্ক্রিনশটে ছাত্রীদের ওড়না ছাড়াসহ বিভিন্ন সাজে দেখার আবদার করতে দেখা গেছে অধ্যক্ষ সামসুল হককে। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোর একটিতে দেখা যায়, অধ্যক্ষ সামসুল হক তার ছাত্রীর সৌন্দর্যের প্রশংসা করছেন। প্রশংসার এক পর্যায়ে ছাত্রীকে সামসুল হক লেখেন, ‌আরও সুন্দরী ছবি আছে তোমার। উত্তরে ওই শিক্ষার্থী…

Read More

গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন। ফারুক হাসান বলেন, ‘আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে ৪৮ ঘণ্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কী ধরনের হবে, সময়মতো সবাই বুঝতে পারবেন…

Read More

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি। তিনি বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে। আমরা কারও তালিকা করে রাখিনি। কাজেই আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে।…

Read More

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব। রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দু-একটি নির্বাচন হয়ে গেল, এসব বিষয়েও…

Read More

দেশের শোবিজ অঙ্গনে আরও এক নক্ষত্রের পতন! অনেকদিনের অসুস্থতা, এরপর শেষে এসে টানা ১৪ দিনের লড়াই; আর অবশেষে হার মানতে হলো ফরিদা পারভীনের। গত শনিবার রাত ১০ টা নাগাদ না ফেরার দেশে পাড়ি জমালেন লালনসংগীতজ্ঞ এই বরেণ্য শিল্পী। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক মাধ্যমে তার প্রয়াণের খবর প্রথম প্রকাশ্যে আনেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। এরপর পরিস্থিতি হতে থাকে বেগতিক। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হতো। এর আগেও সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল ফরিদাকে। কিন্তু সুস্থতা অনুভব করলেই বাসায় ফেরেন তিনি।…

Read More

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্বীকার করেছেন, এ ঘটনা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, “অবশ্যই আমরা এ ঘটনায় খুশি নই, প্রেসিডেন্টও খুশি নন। তবে এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন বদলাবে না। তবে আমাদের এ নিয়ে আলোচনা করতে হবে— বিশেষ করে, এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কী হতে পারে।” ব্রিটেন ও ইসরায়েল সফরে রওনা দেওয়ার আগে তিনি এসব কথা বলেন। এর আগে গত মঙ্গলবার দোহায়…

Read More

জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। এই সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিকদল এরইমধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে। কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তবেই নির্বাচনে অংশ নেবে এনসিপি। এদিকে, বিএনপির সঙ্গে মতপার্থক্য কতোটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপি নেতারা। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআরের কথা বললেও বিএনপিসহ…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন। শনিবার(১৩ সেপ্টেম্বর) রাতে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ…

Read More