Author: MK Raj

বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পের শীর্ষস্থান দখলে নামছে ভারত। বর্তমানে এই খাতে বাংলাদেশ এগিয়ে থাকলেও নতুন প্রণোদনা পরিকল্পনার মাধ্যমে ভারত শীর্ষে উঠতে চায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সরকার জাহাজ ভাঙা খাতে বড় অংকের প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সাল থেকে পরবর্তী ১০ বছর ধরে প্রায় ৪০ বিলিয়ন রুপি (চার হাজার কোটি) সহায়তা দেওয়া হবে। প্রণোদনা প্যাকেজ অনুযায়ী, পুরোনো জাহাজ ভারতে নিয়ে আসা মালিকরা স্ক্র্যাপ মূল্যের প্রায় ৪০ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। এই নোট তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এবং তা দিয়ে ভারতে নির্মিত নতুন জাহাজ কেনা যাবে। চাইলে মালিকরা একাধিক নোট একত্রে ব্যবহার বা…

Read More

তিস্তা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। দেশটির পক্ষ থেকে ঢাকায় এ বিষয়ে অবহিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। চীন এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। বৈঠকে উভয় পক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া দুই দেশের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে।

Read More

বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন- তারা ‘ফার রাইটের’ (অতি-ডানপন্থি রাজনীতি) ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোনঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই অভিযোগ করেন। ওসমান হাদি বলেন, আমরা ইদানীং খেয়াল করছি- বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনও মজলুম হয়নি, তারা এখন ‘ফার রাইট’ (অতি-ডানপন্থি রাজনীতি) নামে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির একধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান-যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন। বিএনপি নিয়ে ভাবনার…

Read More

পাকিস্তানের ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে উমরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’ ভাই আহমাদ শাহর ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় তাদের পুরো পরিবার। এরপর থেকে উমরও আলোচনায় আসতে থাকে। রমজান মাসের ট্রান্সমিশন এবং গেম শোতে বড় ভাই আহমাদ শাহর সঙ্গে টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে পরিচিতি লাভ করে উমর শাহ। পরিবার এই মৃত্যুকে তাদের দ্বিতীয়…

Read More

‘পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্লান, উদ্দেশ্যপ্রণোদিত। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে’– এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, একটি ইসলামি দল পিআর-এর জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারও জন্য মঙ্গল হবে না। বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সোমবার রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এসময় ২০১৩ সালের ‘শাপলা চত্বর’ ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘শাপলা হত্যাকাণ্ডের…

Read More

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি নেতাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সঙ্কট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের “জাপান-টু-বাংলাদেশ” সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এনসিপি নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে। এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের…

Read More

ইসরায়েলের আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার বিষয়টি অবশেষে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ ও কট্টর ডানপন্থি নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি জানিয়েছেন, ইসরায়েলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, “আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে যাচ্ছি। তাই এমন এক অর্থনীতির পথে হাঁটতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে।” তিনি আরও উল্লেখ করেন, বাইরের ওপর নির্ভরতা কমাতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে। দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল নেতানিয়াহুর সরকার। তবে মাসের পর মাস সতর্কবার্তা উপেক্ষা করার পর তার এই বক্তব্যকে…

Read More

ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে আগামী বছর থেকে ইসরাইলি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গাজার চলমান যুদ্ধকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমীর বারাম, যিনি একসময় এ কলেজে পড়াশোনা করেছিলেন, এই পদক্ষেপকে “মর্যাদাহীন ও বন্ধুত্বের ব্যাঘাত” হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যা ব্রিটেনের সহনশীলতা ও ন্যায়পরায়ণতার ঐতিহ্যের পরিপন্থী।” রয়্যাল কলেজের আন্তর্জাতিক কৌশলগত শিক্ষা কোর্সে রাজনৈতিক, কূটনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়। প্রতি বছর প্রায় ১১০ জন শিক্ষার্থী দেশি-বিদেশি হিসেবে ভর্তি…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীপক্ষকে ফ্যাসিবাদী অ্যাডলফ হিটলারের মতো দমন করতেন বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে জবানবন্দিতে তিনি এ মন্তব্য করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি গ্রহণ করে। মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি পেশ করেন মাহমুদুর রহমান। তিনি মামলার ৪৬তম সাক্ষী। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বলেন, হিটলারের জার্মানিতে প্রথমে কমিউনিস্ট, পরে ইহুদিদের গণশত্রু আখ্যায়িত করে তাদের এথনিক ক্লিনজিংয়ের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। বাংলাদেশেও একইভাবে ২০১৩ সালে একটি বিশেষ রাজনৈতিক শ্রেণিকে নির্মূলের…

Read More

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে, তখন কারো শেষরক্ষা হবে না। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, ‘নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবিদাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোন পদক্ষেপের সাথে গণঅধিকার পরিষদ যুক্ত হবেনা, তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক…

Read More