Author: MK Raj
গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এ ঘোষণা এসেছে। এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে। তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠি হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন ‘অভূতপূর্ব’ এবং ‘বর্বরতাপূর্ণ’। সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, ‘শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ‘পদ্ধতিগত গণহত্যার’ নতুন অধ্যায় ছাড়া আর কিছু নয়।’ খবর সিএনএনের। হামাস আরও বলেছে, এ হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। এইসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে। এগুলো…
এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয়ে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়ে লিটন দাসের দল। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা এখনো টিকে রেখেছে টাইগাররা। তবে বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। আলোচনায় উঠে এসেছে নেট রানরেট। হংকংয়ের বিপক্ষে সহজ জয়টা যদি কয়েক ওভার আগেই আসত, তবে আজ এতটা সমীকরণের দিকে তাকাতে হতো না—এমন আক্ষেপ ক্রিকেটারদের মাঝেও স্পষ্ট। তবুও আফসোসের পথে হাঁটতে নারাজ তানজিদ তামিম। তিনি বলেন, “এটা নিয়ে আফসোস করতে চাই না। অতীত হয়ে গেছে। এখন সামনে যে সমীকরণ আছে, সেটাতেই মনোযোগ দেব।” আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে, ‘আমি যেখানে যাই ওটাই চমক। সংবাদ সম্মেলনে চমক বলেন, ‘আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। চমক ইজ উইথ মি। আমি যেখানে যাই ওটাই চমক। চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে যে ফিল্ডে চমক তাকে এক্সপ্লোরই করে নাই।’ কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি একচুয়ালি। যেমন, আগে আমি মনে করতাম যে আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড়…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই দেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এসময় ড. ইউনূস এসব কথা বলেন। বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাসস জানিয়েছে, ড. ইউনূস জর্জিয়েভাকে জানান, অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি (ড. ইউনূস) তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন। বাসসের প্রতিবেদন জানিয়েছে, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের…
দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবি, আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ‘ডা. জাহেদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই…
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি প্রশংসা করায় ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ হিসেবে অভিহিত করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রাইজ্জু। রোববার এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। তবে রাজনৈতিক কারণে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এ নিয়ে পাকিস্তানে ব্যাপক সমালোচনা চলছে। এর মধ্যে সামা টিভির একটি অনুষ্ঠানে রাহুল গান্ধীর প্রসংশা করেন শহীদ আফ্রিদি। তিনি বলেন, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে রাহুলের ইতিবাচক মনোভাব রয়েছে। যিনি সবার সঙ্গে আলোচনা করতে আগ্রহী। শহীদ আফ্রিদি প্রশংসা করার পরই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করতে থাকেন নরেন্দ্র মোদির বিজেপি সরকারের মন্ত্রী এমপিরা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রাইজ্জু এক্সে রাহুলকে কটাক্ষ করে লিখেছেন,…
পূর্ব আকাশে সূর্যের সোনালি কিরণ, এই চিত্র মানবজাতির কাছে হাজার বছর ধরে পরিচিত। প্রভাত মানেই পূর্ব দিগন্তে আলোর আবির্ভাব, আর দিনের অবসান মানেই সূর্যের পশ্চিমে অন্তর্ধান। কিন্তু বিজ্ঞান ও বিশ্বাসের সাম্প্রতিক মেলবন্ধন বলছে, একদিন এই দৃশ্যও বদলে যেতে পারে! বিজ্ঞানীরা আজ যে সতর্কবার্তা দিচ্ছেন, তা ইসলামের দীর্ঘদিনের কেয়ামতের আলামতের প্রতিধ্বনি। হযরত মুহাম্মদ (সাঃ) এর বাণীর সাথে আজ মিলে যাচ্ছে বিজ্ঞান। পৃথিবী ঘুরছে এক বিশাল চৌম্বক বলয় বুকে নিয়ে, যার উৎপত্তি পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত লোহার প্রবাহ থেকে। এই চৌম্বক ক্ষেত্র শুধুই প্রযুক্তি বা দিক নির্দেশনায় কাজ করে না, এটি পৃথিবীর নিরাপত্তা ঢাল হিসেবেও কাজ করে। বিজ্ঞান বলছে, প্রতি কয়েক লাখ…
জুলাই সনদ বাস্তবায়নসহ চারদফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের নায়বে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যদিও এই দাবিতে ৮দল নিয়ে তাদের যুগপৎ আন্দোলনে যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত জামায়াতের সাথে এই যুগপৎ আন্দোলন থেকে সরে গেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি) এবং গণঅধিকার পরিষদ। অন্যদিকে একই দাবিতে পৃথকভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ, আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। তাদের এই আন্দোলন কর্মসূচি ঘোষণাকে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ বলেন, অনেকে এখনো ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। এখনো ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। হঙ্কার দেওয়া কোনো সমস্যা না, গণতান্ত্রিক রাজনীতিতে…
গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ‘হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতর জখমের’ অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট। সম্রাট সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এতদিন হাসপাতালে ছিলাম। গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি। তিনি বলেন, মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.