Author: MK Raj
এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সুপার ফোরের এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। গ্রুপ পর্বে ভারতকে হারাতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। সাত উইকেটে হারের পর এবার তারা নামছে নতুন কৌশলে। প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলি আগা সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের ব্যাটিং শক্তি মোকাবেলায় স্পিন নয়, ভরসা থাকবে পেস আক্রমণে। ফলে একাদশে আসছে বড় পরিবর্তন। হাসান নওয়াজ ও খুশদিল শাহর জায়গা অনিশ্চিত। দলে ফিরতে পারেন ফাহিম আশরাফ, আর প্রথমবারের মতো এশিয়া কাপে নামতে পারেন অলরাউন্ডার হুসেইন তালাত। ইতোমধ্যে ভারতের বিপক্ষে ১২ জনের তালিকা প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের সম্ভাব্য একাদশ:সাইম আইয়ুব,…
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শেখ হাসিনার দাঁড়াতে হবে না, আওয়ামী লীগেরও দাঁড়াতে হবে না। একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে। এ কথা আমি বলব। আরে আমি তো পলিটিক্যাল সাইন্সের ছেলে। বিএনপি দাঁড়ালে ভালো। আমি তো আছিই বিএনপিতে। সম্প্রতি বেসরকারি গণমাধ্যমের একটি টক শোতে এসব কথা বলেন বিএনপির এই আলোচিত নেতা। এ সময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ও জামায়াতের দেশবিরোধী অবস্থান নিয়েও কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছে, শুধুমাত্র আওয়ামী লীগ দলটাই মুক্তিযুদ্ধ করেছে, বিষয়টা এমনভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এসব অভিযোগ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, খুব…
ঢাকাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা, লাস্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা। সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে। অভিনেত্রীরও আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার; তবে অবশ্যই ভালো গল্প ও চরিত্র পেলে। এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’ তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা। পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে…
আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও শুরুতে স্থানীয় গেটওয়ে ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম চালু করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশে গেটওয়ে স্থাপন করার কথা জানিয়েছে স্টারলিংক। গ্রাউন্ড স্টেশন স্থাপনের পর এখন বাংলাদেশকে আন্তর্জাতিক ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় ইলন মাস্কের কোম্পানিটি। এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়ে আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছে স্টারলিংক। গত ১৩ আগস্ট বিটিআরসি মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ডিভিশন) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে বিদেশি গ্রাহকদের জন্য ডাটা পরিবহনে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি। চিঠি সূত্রে জানা গেছে, বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা…
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বস্তায় বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে এসব আলামত জব্দ করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের ৫ দিনের রিমান্ড চলছে। রিমান্ডে পাওয়া তথ্যে জানলাম যে অনেকগুলো ডকুমেন্টস গায়েব করা হয়েছে, যেগুলো রুকমিলা…
অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘোষণা দেবেন। রোববার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা আসতে পারে বলে নিশ্চিত করেছে ব্রিটেনের সরকারি সূত্র। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বিকেলে এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে চলতি বছরের জুলাইয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদি টেকসই শান্তিচুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন, কারণ এতদিন ধরে দেশটির সরকারগুলো ধারাবাহিকভাবে বলছিল,…
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব শীর্ষক ছায়া সংসদে এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনে প্রতীক ব্যাপারটা ভাইটাল কিন্তু ডোমেনেটিং নয়। আগামী ৫ মাসে রাজনীতিতে আরো অনেক কিছুই ঘটবে, যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান…
কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে- সে বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতেন থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে অত্যন্ত সচেতেন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে- এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে…
কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে ইলিশ রপ্তানির জন্য সরকারের অনুমতি পাওয়া চারটি লাইসেন্সের মাধ্যমে ইতোমধ্যে ভারতীয় বাজারে পৌঁছেছে প্রায় ২ হাজার কেজি ইলিশ। বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের আড়ত মালিক হিসাবে টুটুলের ব্যবসা চলার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার। তিনি জানান, মোকামের নিয়ম অনুযায়ী টুটুলের ব্যবসা চলছে। ২০১৯ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেন টুটুল। এ বছর সরকার কর্তৃক অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্স রয়েছে তার। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। টুটুলের প্রতিষ্ঠান তানিসা এন্টারপ্রাইজ ইতোমধ্যে বেনাপোল…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.