Author: MK Raj
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। অনেকে মনে করছেন, নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি এ পোস্ট দিয়েছেন। সারজিস লিখেছেন, এই পা-চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা- হাজারের অধিক খুনের নির্দেশ দাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে…
আমরা ভয় পাই না : আখতার হোসেন
বাংলাদেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এতে ভয় পান না বলে জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় ভাই না। আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশে। মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তারা আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি।…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে সামরিক অভিযান চলার সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত ওই সেনা কর্মকর্তার নাম শাহার নাতানেল বোজাগ্লো (২৭)। মেজর পদমর্যাদার এই কর্মকর্তা ইসরায়েলের সেনাবাহিনীর ৭৭তম ব্যাটালিয়েনের ৭ম আর্মোর্ড ব্রিগ্রেডের কোম্পানি কমান্ডার ছিলেন। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ সোমবার সকালের দিকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংককে লক্ষ্য করে রকেট প্রোপেল্ড গ্রেনেড (আরপিজি) ছোড়ে হামাস যোদ্ধারা। ওই ট্যাংকটিতে ছিলেন বোজাগ্লো। আরপিজির আঘাতে গুরুতর আহত হন তিনি। ওই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের এ প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের…
তিন প্রতিবেশী দেশ- শ্রীলংকা, বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে গণবিক্ষোভের মুখে সরকার পতনের ঘটনায় বেশ উদ্বিগ্ন ভারতের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। এ ধরনের আন্দোলনের আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ গবেষণা ব্যুরোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কৌশল ঢেলে সাজাতে ৫০ বছরের অর্থাৎ ১৯৭৪ সাল থেকে হওয়া প্রতিটি বড় বিক্ষোভের গতিপ্রকৃতি ব্যাপকভাবে সমীক্ষার নির্দেশ দিয়েছেন। এদিকে ২০২৩ সালের মে মাসে জাতিগত সংঘর্ষে জ্বলে ওঠে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মনিপুর। কুকি-মেইতেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। নিহত হন শতাধিক, আহত ও বাস্তুচ্যুত হন বহু মানুষ। ঘরছাড়া মানুষগুলো এখনো শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে মণিপুর রাজ্য সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রী এন বীরেন…
ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা শেখার জন্য বিদেশ যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ সফরের অনুমতি দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন আগামী ২৭ অক্টোবর থেকে ৭ দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। এ সফরের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান Shangdong Qyuanbai Intelligent Manufacturing Company Ltd. তবে, দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্দেশ দিয়ে আসছে—কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ…
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন। এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী…
সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ১১ ধরনের অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেল। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় আবিদুল ইসলাম বলেন, ‘৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও প্রশাসনের ব্যর্থতা এবং কিছু গোষ্ঠীর হস্তক্ষেপের কারণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। হাজারো শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ প্রশ্নবিদ্ধ হয়েছে।’ ছাত্রদল সমর্থিত প্যানেলের ১১টি অনিয়মের অভিযোগ হল-১. ভোটার উপস্থিতির আগেই ভোটার তালিকায় স্বাক্ষর দেয়া এবং নির্দিষ্ট প্যানেলের পক্ষে…
দীর্ঘ ২৩ মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে চলতে থাকা এই আগ্রাসনের বিরুদ্ধে অবশেষে পশ্চিমা বিশ্বে প্রতিবাদের সুর উঠেছে। যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান উপেক্ষা করে প্রথমে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর কিছু ঘণ্টার মধ্যেই দলে যোগ দেয় ইউরোপীয় দেশ পর্তুগাল। এতে ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সফর শেষে মিত্রদের এমন ‘অপ্রীতিকর সিদ্ধান্তের’ কড়া জবাব দেওয়া হবে। ট্রাম্পও স্বীকৃতিকে ‘নাটকীয় প্রদর্শনী’ আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার কেবল গুরুতর কূটনীতি, জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের নিরাপত্তা। মার্কিন রিপাবলিকান নেতারাও…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমনটি জানান। রাশেদ খান লিখেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই। তারুণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে। এই উপলব্ধিবোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে থাকা উচিত। প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে। এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয়। তিনি আরও লেখেন, দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.