Author: MK Raj
এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সারজিস আলম লেখেন, ‘ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তারমানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।’ ‘যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের একটি পোস্ট তিনি লেখেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’ বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’ প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য…
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ কেমন খেলে, এ নিয়ে কৌতূলের শেষ নেই সমর্থকদের। প্রধান কোচ অবশ্য জানালেন ভারতকেও হারানো সম্ভব। দ্বিতীয় ম্যাচের আগে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। ভারতকে হারানোর বিষয়ে নিজেদের সামর্থ্যের কথা জানান তিনি। বাংলাদেশ কোচ অবশ্য স্পষ্ট করে বলেছেন ভারতকে ভুল করতে বাধ্য করবে টাইগাররা। সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে…
আমির হামজাকে উকিল নোটিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে ইসলামি বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানের পাঠানো এই নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। এদিন ডাকযোগে নোটিশটি আমির হামজার কুষ্টিয়ার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিহাব। তিনি বলেন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি আমির হামজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সুযোগ পেয়েছিল এবং সেখানকার আবাসিক ছাত্রদের সকালে ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন বলে দাবি করেন। এতে সমালোচনার মুখে…
‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ শিরোনামে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়।…
বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে বর্তমানে দলটির টানাপোড়েন চলছে। নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে তাদের মধ্যে এ দূরত্ব। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পদ্ধতিতে)। আগের নির্বাচনগুলো বিএনপি-জামায়াত একসঙ্গে নির্বাচন করলেও ত্রয়োদশ নির্বাচনে এমনটি হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। এখানে রয়েছে আসন নিয়ে নানা হিসেব নিকাশ।অনেকেই মনে করছেন, বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন পেতে চাইছে জামায়াত। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি। সম্প্রতি ঢাকার গুলশানে…
জুলাই গণঅভ্যুত্থানের প্রধান সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইসির কাছে থাকা প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’ সচিব আরও বলেন, ‘এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জাবের। তিনি মওলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও আইবিএ বিভাগের ৫১তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ হলের ছাদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে হলে ওঠেন নির্বাচিত প্রতিনিধি ও কিছু শিক্ষার্থী। ছাদে গিয়ে তারা দেখতে পান, প্রায় ১৫ জনের একটি দল পানির ট্যাংকের পাশে বসে বাংলা মদ ও গাঁজা সেবন করছে। উপস্থিতদের মধ্যে ছিলেন মো. জাবের ও তার সহযোগীরা। পরিচয় জানতে চাইলে তারা অস্বীকৃতি জানায় এবং পরে আক্রমণাত্মক আচরণ…
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বলেছেন, তার দেশ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন, গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজার চলমান অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি। হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুর্ভিক্ষ আর ধ্বংসযজ্ঞ চলছে। মানবিক বিপর্যয় আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। প্রাবোয়ো আরও জানান, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিতে আগ্রহী। তিনি বলেন, আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। একই সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানের…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। বিদেশে পালিয়েও তাদের ষড়যন্ত্র, চক্রান্ত ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে তিনি এ কথা লিখেন। ফেসবুকে তিনি লেখেন, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ভাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক হামলার শিকার হয়েছেন। এটা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ করে। তিনি লেখেন, দ্রুত জাতীয় নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। পাশাপাশি হামলাকারী…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.