Author: MK Raj
এই প্রথম ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। ‘অগ্নি-প্রাইম’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তা সফলও হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি রেলভিত্তিক মোবাইল লাঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। বিবৃতিতে রাজনাথ সিং বলেছেন, রেলভিত্তিক ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেমের মাধ্যমে চলন্ত ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে। বিশ্বের অল্প কয়েকটি দেশে রয়েছে ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেম। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রাজনাথ সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর জোর দেন। আমাদের এই নতুন ক্ষেপণাস্ত্র তারই…
সমীকরণ জয়-পরাজয়ে এসে ঠেকেছে। ভারতের বিপক্ষে হারের পর আজই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। দুবাইয়ে বৃহস্পতিবার এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই কাটবে শিরোপার মঞ্চের টিকিট। সেই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়-পরাজয় এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক— দলীয় সর্বোচ্চ বাংলাদেশ ১৯৬/৬, লাহোর, ২০২৫ পাকিস্তান ২০৩/৫, করাচি, ২০০৮ দলীয় সর্বনিম্ন বাংলাদেশ ৮৫/৯, ঢাকা, ২০১১ পাকিস্তান ১১০, ঢাকা, ২০২৫ সবচেয়ে বেশি রান বাংলাদেশ ৩৬০, সাকিব আল হাসান পাকিস্তান ২৭৭, মোহাম্মদ হাফিজ ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস বাংলাদেশ ৮৪, সাকিব, পাল্লেকেলে, ২০১২ পাকিস্তান ১১১*, আহমেদ শেহজাদ, ঢাকা, ২০১৪ সবচেয়ে বেশি ছক্কা বাংলাদেশ ১০, পারভেজ হোসেন ও সাকিব পাকিস্তান ১৩, শহীদ আফ্রিদি সর্বোচ্চ জুটি…
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন আদায় করে ছাড়বো। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার নিজ বাসভবনে উপজেলা বিএনপির কর্মীসভায় তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তবে বিএনপির নেতা-কর্মীরা ভোটের জন্য প্রস্তুত, জনগণও ভোট দিতে মুখিয়ে আছে। তিনি আরও বলেন, ‘আমরা যদি সোচ্চার থাকি, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে নস্যাত করতে পারবে না। জনগণ অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে হবে।’ সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য…
বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই। সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না। মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকেই এ ছবিগুলো তুলেছেন…
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন এভাবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষও শুনেছেন তাদের কথোপকথন। বুধবার (২৪ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলার ২২তম কার্যদিবসের সাক্ষ্যগ্রহণ ছিল। এদিন ৫৩তম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার জবানবন্দি রেকর্ড করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষীর দাখিল করা চারটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয় ট্রাইব্যুনালে। যার প্রথমটিই ছিল হাসিনা-তাপসের ফোনালাপ। তাদের সেই কথোপকথনে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনের…
দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো। প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও…
ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব শেষ করতে হবে। তিনি গাজার মানবিক বিপর্যয়কে “অসহনীয়” উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দিদের মুক্তির আহ্বানও জানিয়েছেন। একইসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরায়েলের নেই বলেও মন্তব্য করেন আলেকজান্ডার স্টাব। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব, মানবাধিকার ও মৌলিক নীতিগুলো রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কোনো অধিকার নেই। একইভাবে ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক…
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছত্রীসেনা মোতায়েন করতে চেয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করা হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনা হয়। অডিওতে শেখ হাসিনাকে এই পরিকল্পনার কথা বলতে শোনা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তানভীর হাসান জোহা, যিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একজন প্রসিকিউটর। জবানবন্দির শেষ পর্যায়ে তানভীর হাসান পাঁচটি অডিও ট্রাইবুনালকে দেন, যার মধ্যে চারটি…
কেন্দ্রীয় ব্যাংকে ইতিহাসের ভয়াবহ সাইবার ডাকাতি! কিমের ‘পোষা’ হ্যাকারদের হাতে বাংলাদেশ ব্যাংক
২০১৬ সালের ফেব্রুয়ারির এক ভোরে ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ সাইবার হামলা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপদ নেটওয়ার্কে হানা দিয়ে ১০০ কোটি ডলার হাতানোর পরিকল্পনা করে আন্তর্জাতিক হ্যাকার চক্র। শেষ পর্যন্ত তারা ৮ কোটি ১০ লাখ ডলার লুট করতে সফল হলেও, আরও বড় বিপর্যয় রোধ হয়ে যায় এক অদ্ভুত কারণে—একটি প্রিন্টারের ছোট্ট ত্রুটি। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম দুঃসাহসী ডিজিটাল ডাকাতি হিসেবে। তদন্তে উঠে আসে, এই ভয়ঙ্কর হামলার নেপথ্যে ছিল উত্তর কোরিয়ার কুখ্যাত ল্যাজারাস গ্রুপ, যাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ। হ্যাকাররা এক বছর আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে প্রতিটি লেনদেনের খুঁটিনাটি আয়ত্তে নেয়।…
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের পথে টিকে রয়েছে সালমান আলী আঘার দল। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে এখন বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের নিয়ে কথা বলেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। দুবাইয়ে আগামীকাল (২৫ সেপ্টেম্বর)) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হবে। ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহিন। বাংলাদেশের ছদ্মনাম হিসেবে ‘টাইগার’ শব্দটা উচ্চারিত হলে একটু অবাক হন তিনি। এ সময় জবাবে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘টাইগার কৌন, বাংলাদেশ? ওহ আচ্ছা,…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.