Author: MK Raj

আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে যতই কথা বলেন, প্রচারণায় কেউ পিছিয়ে নেই। পিআর পদ্ধতি কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। আমরা পিআর বুঝি না। যেসব দেশে আছে তাদের কি অবস্থা তাও জানি না। যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে তারাই এ বিশেষ পদ্ধতি চাচ্ছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) লালবাগ কেল্লার মোড় শ্বসান ঘাটে শারদীয় দুর্গা উৎসব ২০২৫ উপলক্ষ্যে ঢাকা- ৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদী কায়েম হবে বলে মন্তব্য করে…

Read More

ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৬০ জন এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে হামলায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের তলায় অনেকের মরদেহ চাপা পড়েছে এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর গাজায় ইসরায়েলি বাহিনীর গত দুই বছরের অভিযানে মোট নিহত সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৭ মে থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায়…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নেই। প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। পিআর পদ্ধতি বা প্রচলিত পদ্ধতির কোনটিতে নির্বাচন হবে— এমন প্রশ্নে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের যে পদ্ধতি আছে, পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না। তিনি আরও বলেন, আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে। এছাড়া, আরপিওতে যে পদ্ধতি…

Read More

চব্বিশের গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে এ মামলায় প্রডাকশন ওয়ারেন্টে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালে বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যা করা হয়। সেইসঙ্গে আহত হন বেশ কয়েকজন। সে মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনে জমা দিয়েছে। অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সঙ্গে হাসানুল…

Read More

বাংলাদেশ-নেপালের পর এবার জেন জি ঝড় বইতে শুরু করেছে ভারতেও। চীন সীমান্ত ঘেঁষা অঞ্চল লাদাখে ফুঁসে ওঠা এ বিক্ষোভ ভয়াবহ রক্তপাতের জন্ম দিয়েছে ইতোমধ্যে। সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের প্রাণ গেছে। এরই মধ্যে সহিংস হয়ে ওঠা এই আন্দোলনে অগ্নিসংযোগ করা হয়েছে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়েও। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, হিমালয়ের উচ্চভূমির শীতল মরুভূমি অঞ্চল লাদাখে সাম্প্রতিক বছরগুলোতে বারবারই দেখা দিয়েছে ভারত-চীন উত্তেজনা। আর সেখানেই জেন-জি প্রজন্মের নেতৃত্বে ভয়াবহ বিক্ষোভ শুরু হয় বুধবার (২৪ সেপ্টেম্বর)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আগুন ধরিয়ে…

Read More

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক মীর মো. জিয়াউর রহমান সুমনকে রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক করা নিয়ে চলছে সমালোচনার ঝড়। ৫ আগস্টের পর রামগতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী পলাতক থাকলেও হঠাৎ তাঁতী লীগ নেতা মীর মো. জিয়াউর রহমান এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। সুমন বিএনপির পরিচয়ে এলাকায় সরব থাকা নিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝেও সমালোচনা চলছে। এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত সুমন তাঁতী লীগের বড় নেতা ছিলেন। সরকারের পতনের পর হঠাৎ তাকে দেওয়া হয় উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহ্বায়ক। ইউনিয়ন থেকে এবার সুমন হলেন উপজেলা নেতা। তাই তাকে ঠেকায় কে? এমন ভাব…

Read More

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া অভিযানে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে ৬৬২ জন বিদেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদিন জানিয়েছেন, গত চার মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিকল্পনা করা হয়। অভিযানে ১০০টিরও বেশি স্থাপনায় অভিযান চালানো হয় এবং ৯টি দোকান ঘিরে ফেলা হয়। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়েল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, রয়েল ক্লাং সিটি কাউন্সিল, জাতীয় নিবন্ধন বিভাগ। মোট ২৪২ জন কর্মকর্তা ও কর্মী এই অভিযান পরিচালনায় অংশ নেন। পরিচালক জানান, ১,১৩২ জনকে তল্লাশি করে যাদের মধ্যে ৬৬২ জনকে…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি—এ কারণেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত নিয়ে খোলাখুলি মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে সম্প্রতি ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড. ইউনূস বলেন, “ছাত্ররা গত বছর যা করেছে তা ভারত পছন্দ করেনি। ভারতীয় মিডিয়ার ভুয়া খবর পরিস্থিতিকে আরও খারাপ করেছে। তারা প্রোপাগান্ডা চালিয়েছে যে গণবিপ্লব আসলে একটি ইসলামি আন্দোলন।” তিনি আরও…

Read More

নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আখতার হোসেন মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় এ তথ্য জানান আখতার হোসেন। জানা গেছে, এ মামলায় ২ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আখতারের অভিযোগ, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। ভিডিও…

Read More

পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থা শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আশঙ্কা করছেন, এমন হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি নেতা। যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো—বেশি সিট পাওয়া। আরেকটি হচ্ছে, দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। বিএনপির এই নেতা আরও বলেন, কোন পদ্ধতি ভোট হবে- তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ…

Read More