Author: MK Raj

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল-বিকাল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। পিআর পদ্ধতির বাস্তবায়ন নিয়ে রাশেদ খান তীব্র বিরোধিতা করে বলেন, নিম্নকক্ষে (জাতীয় সংসদ) পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে…

Read More

নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতমূলক নির্বাচনের চাপ দেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনে কেউ পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় কর্মকর্তাদের নিতে হবে বলেও জানান তিনি । শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছে। তার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়া। যে সব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে তার প্রধান কারণ দেশে ভালো নির্বাচন না থাকা। চোখ বন্ধ করে দেখেন, জুলাই বিপ্লব কেন হলো, তার প্রধান কারণ পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন।’ মাঠ…

Read More

প্রেমিকের হাত ধরে স্ত্রী পালিয়ে যাওয়ার পর সামাজিক চাপ, হাসি-ঠাট্টা ও কটুকথার মুখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুন্সিগঞ্জের কামাল হোসেন (৩৯)। তবে সব দুঃখ পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করছেন তিনি। বিয়ে করেছেন একই গ্রামের তরুণী নূপুর আক্তারকে (২৪)। আর এই বিয়েকে স্মরণীয় করে রাখতে নববধূকে এনেছেন হেলিকপ্টারে চড়িয়ে—এ নিয়ে পুরো গ্রামে ছড়িয়েছে উৎসবের আমেজ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে হেলিকপ্টারে নেমে আসেন নববধূ নূপুর। গ্রামের মানুষ ভিড় করেন সেই দৃশ্য দেখতে। পারিবারিক সূত্রে জানা যায়, কাঠাদিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন পেশায় একজন বেসরকারি সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী। প্রায় ১০ বছর আগে বিয়ে করেন সাথী আক্তারকে (২৮)।…

Read More

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। রাজনীতিতে যে পরিবর্তন সেটা ধারণ করতে হবে। বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বিএনপির এই…

Read More

দুই ফাইনালিস্ট আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় চলমান এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। সেটাই শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল নাটকীয় লড়াই। ম্যাচ গড়ায় সুপার ওভারে। লঙ্কানদের হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে ভারত। ম্যাচের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, দলকে তিনি সেমিফাইনালের কথা ভেবে এই ম্যাচ খেলতে বলেছিলেন। কিন্তু তার মনে হচ্ছে ফাইনাল খেলে উঠলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সঞ্চালকের প্রশ্নে হাসতে হাসতেই সূর্য বললেন, ‘মনে হচ্ছে ফাইনাল খেলে উঠলাম।’ এরপর তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসের প্রথমার্ধে দলের প্রত্যেকে যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে তা ভালো লেগেছে। ওদেরকে বলেই দিয়েছিলাম, সেমিফাইনাল ভেবে এই ম্যাচটা খেলতে নামো। সবাই মিলে একসঙ্গে চেষ্টা…

Read More

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হোটেল স্যুটে সাক্ষাৎ করেন। তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা দেওয়ার আশ্বাস দেন। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবার্গার নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। ভিকে-ফ্রেইবার্গা নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সহ-সভাপতিও, যা ১১ শতকের বিখ্যাত পারস্য কবির নামে প্রতিষ্ঠিত। এই প্রতিনিধিদলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল,…

Read More

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে আত্মহত্যার দিকে ঠেলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকে ইসরায়েলের গলায় ছুরি ধরার সঙ্গেও তুলনা করেছেন তিনি। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ অভিযোগ করেছেন তিনি। অবশ্য তিনি ভাষণ দিতে ওঠার পর সাধারণ পরিষদ মিলনায়তনে উপস্থিত রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের অধিকাংশই মিলনায়তন থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফাঁকা মিলনায়তনে উত্তেজিত কণ্ঠে নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে— তা আমরা কখনও মেনে নেবো না।” ইউরোপীয় নেতাদের কটাক্ষ করে নেতানিয়াহু বলেন, “নিষ্ঠুর মিডিয়া…

Read More

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত আওয়ামী লীগ নেতার নাম জেড আই রাসেল ও আরেকজনের নাম হৃদয় খান। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান। স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি এবং হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। প্রকাশিত এক ভিডিওতে রাসেলকে বলতে শোনা যায়, জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা আমাকে আক্রমণ করেছেন। বিপর্রীত পাশ থেকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবে হোক মোকাবিলা করতে হবে। এদিকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে শারীরিক…

Read More

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ যেন নিজের মৃত্যুর আভাস আগেই পেয়েছিলেন। জীবিত থাকতেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার মৃত্যুর পর পুরো আসাম রাজ্য থমকে যাবে অন্তত সাত দিনের জন্য। ১৯ সেপ্টেম্বর জুবিনের মৃত্যুতে তার সেই কথা প্রায় সত্যি হয়েছে। মৃত্যুর পর তিন দিন রাজ্যজুড়ে সরকারি শোকপালন হয়েছে, এখনও সেই শোক কাটেনি আসামের মানুষের মনে। শেষ সাক্ষাৎকারে জুবিন জানিয়েছিলেন, কেন মুম্বাই ছেড়ে আসামে থেকে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি ১২ বছর মুম্বাইয়ে ছিলাম। শহুরে জীবন খুব একঘেয়ে লাগত। অনেকে জিজ্ঞেস করতেন কেন মুম্বাইয়ে থাকি না। একজন রাজার নিজের রাজত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। মুম্বাইয়ে কোনো রাজা নেই। লতা মঙ্গেশকর বা রাজেশ খান্না মারা…

Read More

কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্প্রতি ৬ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে ২৪ সেপ্টেম্বর এ কমিটি অনুমোদন হয়। অনুমোদিত কমিটির সভাপতি তাহমিদ আলম সফি ছাড়াও রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নাঈম তোহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাবিত তাবি, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলিফা ফারদিন। তথ্য যাচাই করে জানা গেছে, কমিটির ছয় সদস্যের…

Read More